Sunday, August 11, 2024
জন্ম রাস্তায়, বিক্রির পর নিরুদ্দেশ শিশুরা by মিফতাহুল জান্নাত
জন্ম রাস্তায়, বিক্রির পর নিরুদ্দেশ শিশুরা by মিফতাহুল জান্নাত
যাদের কাছে বিক্রি করেছেন তাদের ফোন নাম্বার ছাড়া আর কোনো তথ্য নেই। শুনেছেন বিদেশে নিয়ে গেছে বাচ্চাগুলোকে। সেখানেই বড় হচ্ছে। তাদের দেয়া ফোন নাম্বারে কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
১৫ বছর বয়সী ফাতেমা আক্তার। থাকেন একই এলাকায়। সেখানেই এক কম বয়সী ছেলের সঙ্গে বিয়ে হয়েছে বলে দাবি কিশোরীর।
ফাতেমা এখন ৮ মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্ম দেয়ার জন্য যে টাকা প্রয়োজন সেই সামর্থ্য নেই তার। সে কারণেই সন্তান বিক্রির জন্য আগ্রহ প্রকাশ করেছেন। অনেকের সঙ্গেই ১০ থেকে ১৫ হাজার টাকা দর কষাকষিও করেছেন।
৪০ বছর বয়সী শাহিনুর। পেশায় যৌনকর্মী। ৭ বছর বয়সে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি করে দেয়া হয় তাকে। সেখানে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে ঢাকায় আসেন। মাথাগোঁজার ঠাঁই মেলে রাজধানীর ফুটপাথেই। পেশা হিসেবে বেছে নেন যৌনকর্মীর। এ অবস্থায় পরপর তিনটি সন্তান বিক্রি করেছেন শাহিনুর। বলেছেন, সন্তানের পিতৃপরিচয় দিতে পারবেন না, মানুষ করতে পারবেন না। তাই নিজের নাড়িছেঁড়া ধনকে ভালো পরিবার দেয়ার আশায় বিক্রি করেছেন। কাদের কাছে বাচ্চা বিক্রি করেছেন জানতে চাইলে তিনি বলেছেন, কিছু লোক আছে যারা নিজেরাই এসে জিজ্ঞেস করেন বাচ্চা বিক্রি করবে কিনা? তাদের কাছেই ১০ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছেন। তবে নিঃসন্তান পরিবারের কাছেই সন্তানগুলো পৌঁছেছে বলে দাবি শাহিনুরের।
এর পেছনে কোনো চক্র আছে কিনা জানতে চাওয়া হয় পথবাসী নারীদের অধিকার ও আশ্রয় নিয়ে কাজ করা কল্যাণময়ী নারী সংগঠনের প্রেসিডেন্ট রিনা আক্তারের কাছে। তার নিজের জীবনও কঠিন সংগ্রামের। বলেছেন, সদরঘাট, গুলিস্তান, মুগদা, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী এলাকাগুলোতে কিছু দালাল চক্র আছে যারা কমবয়সী পথবাসী নারীগুলোকে ভালোবাসা দিয়ে কাছে রাখে। রাখার পরে তাদের দেখাশোনা, খাওয়া-দাওয়া দেয়। পরে বাচ্চা হওয়ার পরে বাচ্চা নিয়ে চলে যায়। এরপরে তারা জানানও না যে, বাচ্চাগুলো কোথায় দিয়েছে।
পথশিশুদের নিয়ে কাজ করা হাজেরা বেগম। নিজেও ঢাকার রাজপথেই বড় হয়েছেন। বর্তমানে ‘শিশুদের জন্য আমরা’ নামে একটি আশ্রয়কেন্দ্র চালাচ্ছেন। সেখানে এককালীন ৪০ জনের বেশি শিশু বড় হচ্ছে। যারা সকলেই পথবাসী নারীর সন্তান। এসব বাচ্চার বিক্রি নিয়ে হাজেরা বলেছেন, অনেক যৌনকর্মী রাস্তায় বাচ্চা পালতে পারে না, অনেক সময় চুরি হয়ে যায়। যেসব চক্র চুরি করে তারা পাচার করে দেয় নয়তো বিভিন্ন জায়গায় দিয়ে দেয়। যার খোঁজ মায়েদের জানা নেই। তিনি আরও বলেন, আবার অনেকেই বাচ্চাদের নিজের কাছে রেখে ভিক্ষাবৃত্তিও করাচ্ছেন।
এভাবে সন্তান বিক্রি অপরাধ হলেও এক শ্রেণির মানুষের কাছে বিষয়টি স্বাভাবিক। এ নিয়ে এক পথবাসী নারী বলেন, বাচ্চা বিক্রি করা একটা পেশা, টাকা পাওয়া যায়। শুধু আমি না অনেকেই করে।
সাকির ইব্রাহীম মাটি। গুলিস্তান এলাকায় ‘পথের স্কুল’ নামের একটি প্রতিষ্ঠান চালায়। যেখানে পথবাসী নারীদের সন্তানদেরকে প্রতিদিন বিকালে পড়াশোনা করান। ৯ বছর ধরে এই প্রতিষ্ঠান চালান মাটি। তিনি জানান, এই নয় বছরের অভিজ্ঞতায় যা দেখেছি এসব নারীরা বাচ্চা বিক্রি পেশা হিসেবে নিয়েছে। তারা ভাবে যত বেশি সন্তান জন্ম, তত বেশি টাকা।
এসব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, অনেক পথবাসী মা আছেন যারা সন্তানদের লালনপালন করতে না পারায় সন্তান বিক্রির যে চক্র তাদের খুঁজে বের করে নিজেরাই বিক্রি করে দেন। একটি ভয়াবহ অভিযোগ রয়েছে যখন ভাসমান নারীদের গর্ভে কোনো সন্তান থাকে। এই প্রতারক চক্র তাদেরকে খুঁজে বের করে সে নারীদের খাবার, বস্ত্র ও চিকিৎসা প্রদান করে। খরচ বহন করেন যাতে সন্তানটি সুস্থ থাকে। সন্তান জন্ম দেয়ার পর আর খোঁজ থাকে না। সন্তান নিয়ে চক্রটি চলে যায়। সময় এসেছে এই অপরাধগুলোর সঙ্গে যে চক্র জড়িত তাদের আইনের আওতায় এনে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 11
(16)
- বাংলাদেশে হিন্দুদের ওপরে ‘অত্যাচার’ যেসব ভুয়া পোস...
- দ্য ইকোনমিস্টের নিবন্ধ: প্রত্যাশা কি বাংলাদেশে ঘৃণ...
- দিল্লির ভ্রান্ত পররাষ্ট্রনীতি -দ্য কাঠমান্ডু পোস্ট...
- হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান যেসব কারণে : বিবিসির...
- স্বৈরাচারের পতন ও নবযুগের সূচনা by ড. আনোয়ারউল্লাহ...
- বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারের সদ...
- বাংলাদেশের সংকটের ব্যাখ্যা কী by দেব মুখার্জি
- শান্ত হয়ে আসছে দেশ, গুজব স্থবিরতার নেপথ্যে কারা?
- শেখ হাসিনা হিন্দুদের ওপর চেপে সংকট উত্তরণের চেষ্টা...
- ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ -আদিলুর রহমান খান
- ‘অর্থনীতিকে দ্রুত গতিশীল করাই প্রধান লক্ষ্য’ -ড. স...
- পদত্যাগের হিড়িক
- জন্ম রাস্তায়, বিক্রির পর নিরুদ্দেশ শিশুরা by মিফতা...
- রাজনীতি ও অর্থনীতি একে অপরের সম্পূরক by আবদুল আউয়া...
- বাংলাদেশে কি ‘অন্ধকার যুগের’ অবসান ঘটবে : বিশ্ব সং...
- আবু সাঈদের বাড়িতে আপ্লুত প্রধান উপদেষ্টা by জাভেদ ...
-
▼
Aug 11
(16)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment