Sunday, August 11, 2024
‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ -আদিলুর রহমান খান
‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ -আদিলুর রহমান খান
গতকাল শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। এর আগে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার দপ্তর প্রধানদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তিনি।
বিভিন্ন সময়ে শিল্প মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের কথা শোনা যায়, কাজ না করে বিল নিয়ে নেয়ার অভিযোগ আছে। এর জবাবে আদিলুর রহমান খান বলেন, দুর্নীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এসব অবশ্যই আমলে নেয়া হবে। তিনি বলেন, রক্তক্ষয়ী গণআন্দোলনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। সুতরাং দুর্নীতিকে মেনে নেয়ার কোনো উপায় নেই। দুর্নীতিকে মেনে দেশ চালানোর প্রশ্নই আসে না।
সাভার চামড়া শিল্পসহ মন্ত্রণালয়ের অন্যান্য দুর্নীতির যে অভিযোগ আছে, তা সমাধানের জন্য আমরা এসেছি। এ ছাড়া জাহাজ ভাঙা শিল্পে গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজকর্ম হিসেবে শিল্প উৎপাদনে গ্যাস সংকট সমাধানকে মন্ত্রণালয়ে অগ্রাধিকার দেয়ার কথা জানান। কারণ, অর্থনীতির চাকা পুরোপুরি সচল রাখতে শিল্পখাতে গ্যাসের সংকট নিরসন সর্বাধিক গুরুত্ব পাবে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন লোকসানি প্রতিষ্ঠানগুলোর লোকসান কমাতে কাজ করা হবে। সেসব প্রতিষ্ঠানের সমস্যা নিরূপণ করে এসব প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, সার উৎপাদনে যে সমস্যা রয়েছে তা দূর করার মাধ্যমে আমদানি-নির্ভরতা কমানো হবে। এতে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ কমবে।
শিল্প মন্ত্রণালয় ও এর সংস্থাগুলোর প্রশাসনিক সংস্কার বিষয়ে শিল্প উপদেষ্টা বলেন, প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয়ের কিছু কাজ আছে, সেগুলো পর্যায়ক্রমে করা হবে। শিল্প মন্ত্রণালয়ের লোকসানি প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে কাজ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে লোকসান কমে আসবে বলে আশা করছি। পোশাক কারখানাগুলোও একই সমস্যার কারণে যথাসময়ে পণ্য ডেলিভারি করতে পারছে না; এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানে কাজ করা হবে।
শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতে আমাদের যেসব চ্যালেঞ্জ আছে, সমস্যা আছে; সেগুলো অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবো। এ বিষয়ে উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন, গ্যাসের প্রাপ্যতা না থাকায় ছয় মাস ধরে আমাদের সার কারখানাগুলো বন্ধ। শুধু ঘোড়াশাল পলাশ ইউরিয়া প্রকল্প এখন উৎপাদনে আছে। এ ছাড়া চামড়া শিল্পনগরীর বিষয়গুলো আছে; এসব বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার ঠিক করে এখন থেকেই পুরোদমে কাজ শুরুর জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1462)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 11
(16)
- বাংলাদেশে হিন্দুদের ওপরে ‘অত্যাচার’ যেসব ভুয়া পোস...
- দ্য ইকোনমিস্টের নিবন্ধ: প্রত্যাশা কি বাংলাদেশে ঘৃণ...
- দিল্লির ভ্রান্ত পররাষ্ট্রনীতি -দ্য কাঠমান্ডু পোস্ট...
- হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান যেসব কারণে : বিবিসির...
- স্বৈরাচারের পতন ও নবযুগের সূচনা by ড. আনোয়ারউল্লাহ...
- বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারের সদ...
- বাংলাদেশের সংকটের ব্যাখ্যা কী by দেব মুখার্জি
- শান্ত হয়ে আসছে দেশ, গুজব স্থবিরতার নেপথ্যে কারা?
- শেখ হাসিনা হিন্দুদের ওপর চেপে সংকট উত্তরণের চেষ্টা...
- ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ -আদিলুর রহমান খান
- ‘অর্থনীতিকে দ্রুত গতিশীল করাই প্রধান লক্ষ্য’ -ড. স...
- পদত্যাগের হিড়িক
- জন্ম রাস্তায়, বিক্রির পর নিরুদ্দেশ শিশুরা by মিফতা...
- রাজনীতি ও অর্থনীতি একে অপরের সম্পূরক by আবদুল আউয়া...
- বাংলাদেশে কি ‘অন্ধকার যুগের’ অবসান ঘটবে : বিশ্ব সং...
- আবু সাঈদের বাড়িতে আপ্লুত প্রধান উপদেষ্টা by জাভেদ ...
-
▼
Aug 11
(16)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment