Wednesday, August 28, 2024
সরজমিন ফেনী: ত্রাণের অপেক্ষায় by মারুফ কিবরিয়া
সরজমিন ফেনী: ত্রাণের অপেক্ষায় by মারুফ কিবরিয়া
চল্লিশোর্ধ্ব এই নারী গত বুধবার রাতে আচমকা পানির তোড়ে সর্বস্ব হারিয়ে চলে আসেন আশ্রয়কেন্দ্রে। ভয়াবহ সেই রাতের স্মৃতি মনে পড়লেই অঝোরে কাঁদেন তিনি। লিজু আরও জানান, এক বাড়িতে তারা ১৫ সদস্যের পরিবার। তারা সবাই একসঙ্গে বাড়ি ছাড়েন। শুধু লিজু আক্তার নয়, চিথুলিয়া গ্রামের এমন শতাধিক মানুষ সেই রাতে স্কুলে স্থাপিত আশ্রয়কেন্দ্রে এসে ওঠেন।
চিথুলিয়ার রিকশাচালক সুমন মিয়া। তিনিও দুই ছেলে তিন মেয়ে নিয়ে আশ্রয়কেন্দ্রে আসেন। বুধবার রাতের বানের স্রোতে বাড়ি ছাড়েন। জীবিকার একমাত্র সম্বল রিকশাটাও হারিয়ে ফেলেন সুমন মিয়া। তিনি বলেন, সংসার চলতো রিকশা চালিয়ে। এখন সেটাও নাই। কীভাবে চলবো বুঝতে পারছি না। আবার কবে রিকশা পাবো। কবে বউ বাচ্চার পেটে ভাত দিবো।
চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে সাত দিন ধরে অবস্থান করছেন হোসনে আরা বেগম নামের আরেক নারী। দুই বছরের শিশুকে ঘাড়ে তুলে বৃহস্পতিবার ভোরে দুই কিলোমিটার পথ সাঁতরে আসেন তিনি।
হোসনে আরা বলেন, আমাদের এদিকে পানি আসে প্রতি বছর। কিন্তু ঘর তলিয়ে যায় না কখনো। এবার যেটা হইছে আমার দাদার বাবাও দেখেনি। এই বন্যায় সব চলে গেছে। কিছুই নাই আমার। কোনো মতে বাচ্চাটা নিয়ে বের হইছি।
পশুরাম উপজেলার আরেক আশ্রয়কেন্দ্র পশুরাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। বন্যার শুরুর দিকে এখানে অন্তত ৪শ’ মানুষ আশ্রয় নেন। পানি কমায় এখন অনেকে ফিরে গেছেন। তবে যাদের বাড়িঘরে এখনো পানি আছে তারা আশ্রয়কেন্দ্রেই অবস্থান করছেন।
সেখানে গত ছয় দিন ধরে আছেন রিকশাচালক হানিফ। তিনি বলেন, এখানে মনে হচ্ছে জেলের মধ্যে আছি। বাড়িতে তো সব ভাসিয়ে নিছে। আমার ঘরের টিনগুলো কই আছে জানি না। এখন টিন পাবো কই?
আরেক নারী শরীফা খাতুন বলেন, আমার মেয়েটার বয়স সাত বছর। ভোররাতে ঘুমের মধ্যেই ঘরে গলা সমান পানি। মেয়েটা তো ডুবেই গেছিলো। পরে খুঁজে বের করে সব ফেলে চলে আসছি। এত ভয় কখনো পাইনি।
বন্যার পানির তীব্র স্রোতের বিপরীতে তিনদিন টিকে থাকার লড়াইয়ের কথা বলতে গিয়ে পরশুরামের সাতকুচিয়া গ্রামের ষাটোর্ধ্ব নারী আসমা বেগম। চোখে মুখে তার এখনো আতঙ্ক।
তিনি জানান, প্রচণ্ড ক্ষুধার জ্বালায় মাছের খাবারের ড্রামে করে ভাসতে ভাসতে তারা ওঠেন পরশুরাম পাইলট হাইস্কুলের আশ্রয়কেন্দ্রে। সেখানে যাওয়ার পর খাবার পান।
শুকনো খাবারে কাটছে দিন:
আশ্রয়কেন্দ্রে আসা মানুষগুলো গত সাত দিন ধরেই কাটাচ্ছেন দুর্বিষহ জীবন। শুকনো খাবার ছাড়া ভাতের দেখা পাচ্ছেন না। কেউ ব্যক্তি উদ্যোগে রান্না করা খিচুড়ি দিলে তবেই একবেলা খেতে পারছেন।
পশুরামের চিথুলিয়ার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যাকবলিতরা জানান, সবাই চিঁড়া-মুড়ি দিয়ে যায়। কেউ চাল-ডাল দিলে রান্না করে খেতে পারতেন।
সীমা রানী নামের এক নারী জানান, আমাদের এখানে শুধু চিঁড়া-মুড়ি আসে। প্রতিদিন প্রতি বেলায় এসব খাওয়া যায়? যদি চাল-ডাল দিতো তাহলে রান্নার ব্যবস্থা করতাম। বাড়িতে পানি কতোদিনে কমবে কে জানে!
আলাউদ্দিন নাসিম চৌধুরী কলেজে আশ্রয় নেয়া শাকেরা বেগম বলেন, চিঁড়া-গুড় দিয়ে তিন বেলা খাওয়া কষ্ট। আল্লাহ খাওয়াইতেছে খাইতেছি। বাড়িতে তো ঘরটা আবার কবে তুলবো কে তুলে দিবো জানি না। সব অন্ধকার লাগে।
একই আশ্রয়কেন্দ্রের সাইফুল ইসলাম বলেন, এই জেল থেকে কবে মুক্তি পাবো জানি না। বাড়ির পানি এখনো কোমর সমান। শুকনা খাবার আর কতো ভালো লাগে।
ফেনীর ফুলগাজী উপজেলার পুরনো মুন্সির হাটের উত্তর শ্রীপুরে পাটোয়ারী টাওয়ারে আশ্রয় নিয়েছেন নারী-শিশুসহ আড়াইশরও বেশি মানুষ। তাদের অনেকে জানান, যারা খাবার দিচ্ছেন বেশির ভাগই শুকনো। চাল-ডালসহ মুদি পণ্য দিলে নিজেরা রান্নার ব্যবস্থা করতে পারতেন।
পথে পথে খাবার পেতে হাত তুলছেন শত মানুষ:
ফেনীর ফুলগাজীর আনন্দপুর থেকে পশুরাম সদর পর্যন্ত পুরো সড়কটি প্রায় ২০ কিলোমিটার। এই সড়কের উপর শত শত মানুষ দাঁড়িয়ে থাকেন খাবারের জন্য। নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই ত্রাণের গাড়ি দেখলেই থামাচ্ছেন। স্বেচ্ছাসেবীরা গাড়ি থামিয়ে বিতরণ করছেন খাবার। তবে অনেক গাড়িই থামে না। তারা জানায় নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে গেলে মিলবে খাবার।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1432)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 28
(10)
- মানবতাবিরোধী অপরাধ হয়েছে: গ্রহণযোগ্য বিচারের জন্য ...
- ড. ইউনূস বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার সক্ষম...
- সরকারকে যৌক্তিক সময় দিবে, ভারতের সঙ্গে সুসম্পর্ক চ...
- সিলেটে মামলা বিভ্রান্তি, দলীয় কর্মীরাও আসামি by ওয়...
- সরজমিন পঙ্গু হাসপাতাল: গুলিতে হাত-পা হারিয়ে স্বপ্ন...
- ফেনীতে বন্যা: দুর্গত এলাকায় মিলছে না চিকিৎসাসেবা b...
- বিস্কিটের টিন খুলে শফিক রেহমান আমাকে বললেন: লন্ডন ...
- সরজমিন ফেনী: ত্রাণের অপেক্ষায় by মারুফ কিবরিয়া
- জীবন শঙ্কায় গুলিবিদ্ধ মামুন by মরিয়ম চম্পা
- যুক্তরাষ্ট্রে নির্বাচনে মুসলিম ফ্যাক্টর
-
▼
Aug 28
(10)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment