Friday, August 16, 2024
বাংলাদেশে ‘অশুভ শক্তি’ মোকাবিলায় সোচ্চার হাসিনা- বিরোধী শক্তি :এশিয়া টাইমসের প্রতিবেদন
বাংলাদেশে ‘অশুভ শক্তি’ মোকাবিলায় সোচ্চার হাসিনা- বিরোধী শক্তি :এশিয়া টাইমসের প্রতিবেদন
১৫ই আগস্ট ‘অ্যান্টি-হাসিনা বাংলাদেশিস অন এলার্ট ফর ‘এভিল র্যামন্যান্টস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এশিয়াভিত্তিক গণমাধ্যম এশিয়া টাইমস। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে যেন পুনরায় স্বৈরশক্তির উত্থান না ঘটে সে বিষয়ে গভীর মনোযোগী রয়েছে দেশটির তরুণ শিক্ষার্থীরা। আবু হামজা তারেক নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেছেন, এটি ফ্যাসিবাদী শাসনের অবশিষ্ট অংশের জন্য একটি সতর্কবার্তা।
আওয়ামী লীগের লজ্জাজনক পতনের পরে এখনো দলটি দেশে নৈরাজ্যকর এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ওই শিক্ষার্থী।
গত কয়েকদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বার্তায় বলা হচ্ছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী সরকারকে উচ্ছেদ করতে ১৫ই আগস্ট থেকে ‘প্রতিবিপ্লবের’ চেষ্টা হতে পারে। এই বার্তা ছড়ানোর মধ্যেই হঠাৎ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী আত্মগোপন থেকে বেরিয়ে এসে সমর্থকদের সংগঠিত হওয়ার আহ্বান জানায়। বিশেষ করে তারা ১৫ই আগস্টকে শোক দিবস হিসেবে পালন করার নামে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে সচেষ্ট বলে মনে করছে সাধারণ শিক্ষার্থীরা। গত ১৫ বছর ধরে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে হাসিনা সরকার এবং তার দল। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মায়ের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আসছেন। তিনি সেখানে দাবি করেছেন, আওয়ামী লীগ পরাজিত হয়নি। কেননা, এটা গণমুখী একটি দল। হাসিনা ক্ষমতা হারানোর পর জয় তার এক বার্তায় আওয়ামী লীগের সমর্থকদের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আত্মার মাগফেরাতের জন্য ধানমণ্ডিতে জড়ো হওয়ার আহ্বান জানান। মূলত ওয়াজেদ তার বার্তায় আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ঢাকায় জড়ো হওয়ার ইঙ্গত দিয়েছেন বলে ধারণা ছাত্র-জনতার। যদি আওয়ামী লীগ এই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারে তাহলে হাসিনার পতনের পর এটাই হবে তার দলের প্রথম বড় কোনো সমাবেশ। তবে ছাত্র-জনতা এই সমাবেশকে নিছক কোনো শোক সমাবেশ হিসেবে মনে করছে না, তারা এই সমাবেশের আহ্বানকে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখেছে।
গত কয়েকদিন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশের একাধিক সমাবেশের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ই আগস্ট নিয়ে উদ্বেগ প্রকট হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সমাবেশগুলো করেছে হিন্দু সম্প্রদায়ের একটি অংশ। শাহবাগে টানা দুইদিন সমাবেশের ফলে তীব্র ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ। রাস্তায় সৃষ্টি হয় যানজট। হাসিনার পতনের পর আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কিছু সংখ্যালঘুর বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এতে বেশ কয়েকজন আওয়ামীপন্থি সংখ্যালঘুর হতাহতের খবর পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নাবিলা ইদ্রিস সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিকে সমর্থন করে বলেছেন, তিনি উদ্বিগ্ন; কারণ সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার যে কথা বলা হচ্ছে তা রাজনৈতিক লেন্সের পরিবর্তে সাম্প্রদায়িকতার উস্কানি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তিনি আরও বলেন, কিছু ভারতীয় গণমাধ্যম সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাকে অতিরঞ্জিত করেছে এবং মিথ্যা প্রতিবেদন প্রকাশ করছে। যেমন তারা বলেছে যে, বাংলাদেশে কয়েক ডজন হিন্দুকে হত্যা করা হয়েছে। এটি অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টাই বলে মনে করেন নাবিলা ইদ্রিস। তিনি বলেছেন, আমি দৃঢ়ভাবে সন্দেহ করি যে, আওয়ামী লীগের কর্মী ও নেতারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে সংখ্যালঘুদের ব্যানারে সমাবেশ করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1339)
- ► 2025 (3280)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 16
(19)
- তাসরিফের পোস্ট নিয়ে যা বললেন আব্দুল্লাহ আল ইমরান
- সেই রাতে তাসরিফের সঙ্গে যা ঘটেছিল
- ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউ...
- অন্তর্বর্তী সরকারে যুক্ত হতে যাওয়া চার উপদেষ্টা সম...
- রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার্থে: সরকার ব্যবস্থা ও ন...
- বিএনপির সমর্থককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করল আ.লীগে...
- সাজা ছাড়াই ২৪ বছর কারাগারে হেলাল
- কাঁচামরিচের ঝাঁজে পুড়ছে বাজার, মাছ-মাংস-সবজির দাম ...
- ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা জানাল জাতিসংঘ
- বাংলাদেশে সহিংসতায় এক হাজারের বেশি মানুষ মারা গেছ...
- তালেবান শাসনের তিন বছর, কেমন আছে আফগানিস্তান
- লোহার খাঁচায় আসামি রাখা ‘অমানবিক’ by আসাদুজ্জামান
- সংকটের অন্যতম স্থপতি by সাজেদুল হক
- ’২৪-এর গণঅভ্যুত্থানে ৭১ পাঠ by রফিকুজ্জামান রুমান
- হাসিনার ওপর চাপ দেওয়া বন্ধ করতে আমেরিকার কাছে আগে...
- গণঅভ্যুত্থান পরবর্তী যেমন বাংলাদেশ চাই by শহীদুল্ল...
- বাংলাদেশে ‘অশুভ শক্তি’ মোকাবিলায় সোচ্চার হাসিনা- ব...
- ‘৭ বছর আমাকে বোবা করে রাখা হয়েছিল’ -কনকচাঁপা
- ঝামেলা করলে আওয়ামী লীগের পরিণতি শুভ হবে না -নয়াপল্...
-
▼
Aug 16
(19)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment