Friday, August 16, 2024
বিএনপির সমর্থককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করল আ.লীগের নেতাকর্মীরা
বিএনপির সমর্থককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করল আ.লীগের নেতাকর্মীরা
এ ঘটনায় দুপক্ষের আহত হয়েছে অন্তত ২০ জন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ছিদ্দিকুর রহমানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ছিদ্দিকুর রহমান (৪৫) সাইচাপাড়া গাবুদ্ধি বাড়ির মৃত আ. কুদ্দুস মিয়ার ছেলে। সে পেশায় একজন অটো রিকশাচালক। ছিদ্দিক বিএনপির সমর্থক বলে দাবি করেন পরিবারের লোকজন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন, মামুন ভুঁইয়া ও মো. আয়েজ মিয়া বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর এলাকার ছাত্র-জনতা ও সাধারণ মানুষ আনন্দ মিছিল বের করেন। আনন্দ মিছিলের এক পর্যায়ে সাইচাপাড়া বাজারে স্থানীয় ইউপি সদস্য আমির হোসেনের ব্যক্তিগত অফিস থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও স্থানীয় এমপি আবুল কালাম আজাদের ছবি ভাঙচুর করেন। ছবি ভাঙচুরের জেরে দুই দিন পর গাবুদ্ধি বাড়ির সামাউল নামে এক ছাত্রকে এলোপাতাড়ি মারধর করে আমির মেম্বারের ছেলে জুয়েল ও তার লোকজন।
পরে সামাউলের লোকজন দেবিদ্বার থানায় আমির মেম্বার ও তার ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের খবর পেয়ে আমিরের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এ ঘটনা মীমাংসার জন্য স্থানীয় ময়নাল হাজারীর মধ্যস্থতায় শুক্রবার সকাল ৮টায় সাইচাপাড়া বাজারে দুই পক্ষকে সালিশ বৈঠকে ডাকেন।
বাজারের সালিশ বৈঠকে গাবুদ্ধি বাড়ির চারজন মুরুব্বি উপস্থিত হলে আমির মেম্বার তার ২০-৩০ জন লোক নিয়ে ওই সালিশ বৈঠকে উপস্থিত হয়ে গাবুদ্ধি বাড়ি থেকে আসা চার সালিশদারকে বেদম মারধর করেন। সালিশে মারধরের খবর পেয়ে গাবুদ্ধি বাড়ির ৪৫-৫০ জন বাজারে জড়ো হন।
পরে আমির মেম্বার ও লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আমিরের লোকজন প্রকাশ্যে ছিদ্দিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দুই পক্ষের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। আহতরা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেন মেম্বার বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। এখন শত্রুতা করে সবাই আমার নাম বললে আমি কী করব। আমি বর্তমানে ব্রাহ্মণপাড়ায় আছি।
দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর আনন্দ মিছিল থেকে আ.লীগ সমর্থিত স্থানীয় আমির মেম্বারের অফিস ভাঙচুরের ঘটনার জেরে শুক্রবার (১৬ আগস্ট) সকাল ৭টার দিকে একটি সালিশ বৈঠকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছিদ্দিক নামে বিএনপির এক সমর্থক নিহত হয়েছেন। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1339)
- ► 2025 (3280)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 16
(19)
- তাসরিফের পোস্ট নিয়ে যা বললেন আব্দুল্লাহ আল ইমরান
- সেই রাতে তাসরিফের সঙ্গে যা ঘটেছিল
- ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউ...
- অন্তর্বর্তী সরকারে যুক্ত হতে যাওয়া চার উপদেষ্টা সম...
- রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার্থে: সরকার ব্যবস্থা ও ন...
- বিএনপির সমর্থককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করল আ.লীগে...
- সাজা ছাড়াই ২৪ বছর কারাগারে হেলাল
- কাঁচামরিচের ঝাঁজে পুড়ছে বাজার, মাছ-মাংস-সবজির দাম ...
- ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা জানাল জাতিসংঘ
- বাংলাদেশে সহিংসতায় এক হাজারের বেশি মানুষ মারা গেছ...
- তালেবান শাসনের তিন বছর, কেমন আছে আফগানিস্তান
- লোহার খাঁচায় আসামি রাখা ‘অমানবিক’ by আসাদুজ্জামান
- সংকটের অন্যতম স্থপতি by সাজেদুল হক
- ’২৪-এর গণঅভ্যুত্থানে ৭১ পাঠ by রফিকুজ্জামান রুমান
- হাসিনার ওপর চাপ দেওয়া বন্ধ করতে আমেরিকার কাছে আগে...
- গণঅভ্যুত্থান পরবর্তী যেমন বাংলাদেশ চাই by শহীদুল্ল...
- বাংলাদেশে ‘অশুভ শক্তি’ মোকাবিলায় সোচ্চার হাসিনা- ব...
- ‘৭ বছর আমাকে বোবা করে রাখা হয়েছিল’ -কনকচাঁপা
- ঝামেলা করলে আওয়ামী লীগের পরিণতি শুভ হবে না -নয়াপল্...
-
▼
Aug 16
(19)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment