Monday, August 26, 2024
ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত
ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত
এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধ আবার ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই ইসরাইল গাজায় গণহত্যায় লিপ্ত। তার ওপর ইরানে তারা হামাস নেতা ইসমাইল হানিয়েকে হত্যা করেছে। এর জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান। যদি ইরান, লেবাননে যুদ্ধ শুরু করে ইসরাইল তাহলে মধ্যপ্রাচ্য তা ছড়িয়ে পড়া কোনোক্রমেই আটকাতে পারবে না। ইসরাইলের ভূখণ্ডে হামলার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে তেল আবিব। রোববার গণমাধ্যমকে এই তথ্য দিয়েছে ইসরাইল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি। এক বিবৃতিতে তিনি বলেছেন, আত্মরক্ষার্থে হিজবুল্লাহ’র সামরিক ঘাঁটিতে হামলা করছে ইসরাইলি বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, যেসব অঞ্চলে ইরান সমর্থিত হিজবুল্লাহ’র ঘাঁটি রয়েছে সেখান থেকে বেসামরিকদের নিরাপদে সরে যেতে সতর্ক করা হয়েছে। গত মাসে হিজবুল্লাহ’র প্রধানকে হত্যা করে ইসরাইলি বাহিনী। এর প্রতিশোধ নিতেই ইসরাইলে ড্রোন হামলা করেছে ইরান সমর্থিত লেবাননের ওই সশস্ত্র গোষ্ঠীটি। রোববার ভোরে উত্তর ইসরাইলে ড্রোন হামলার সতর্কতা সাইরেন শোনা যায়। ইসরাইলের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিকে লক্ষ্য করে ১৫০টির বেশি ড্রোন ছুড়েছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই হামলা প্রতিহত করতে কয়েক ডজন ইসরাইলি যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হাগারি। ইসরাইলি বিমানগুলো দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ’র সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইতিমধ্যেই ৩২০টির বেশি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে ইসরাইলের ভূখণ্ডে। যেগুলো ইসরাইলের ১১টি সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট পুরো বিষয়টি নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন। অন্যদিকে কমান্ডার ফুয়াদ শুক্রকে হত্যার প্রতিবাদে তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে হিজবুল্লাহ’র নেতারা।
জুলাই মাসে লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের এক হামলায় নিহত হন ফুয়াদ শুক্র। এরপরই ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ। সংগঠনটি গত বছরের ৭ই অক্টোবরের পর থেকে হামাসের সমর্থনে ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। ফিলিস্তিনিদের মুক্তির সমর্থনে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হিজবুল্লাহ।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1434)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 26
(18)
- গণ-অভ্যুত্থানের পরের শ্রীলঙ্কা থেকে যা শেখার আছে b...
- খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা: কানাডা থেকে জায়ে...
- বাংলাদেশের 'আয়রন লেডির' পতন, নানা প্রশ্ন
- হাসিনার প্রস্থানের পর বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার ...
- নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত -ড. মুহাম...
- এনায়েতের হাজার কোটির সম্পদ by শুভ্র দেব
- বাংলাদেশকে আর কোনো দিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্র...
- চাকরি জাতীয়করণের দাবি: অবরুদ্ধ সচিবালয়, আটকা উপদেষ...
- রাজনীতিতে ছাত্র আন্দোলনের প্রভাব -পাকিস্তান টুডের ...
- লন্ডনে ‘বিমানে লুটিলার’ শীর্ষক প্রতিবাদ: সিলেটে পূ...
- শামীম ওসমান ও তার বাহিনীর গুলিবর্ষণের ভিডিও নিয়ে ত...
- ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প...
- আনসারদের অবস্থানে দিনভর অবরুদ্ধ সচিবালয় রাতে উত্তেজনা
- তারা কোথায়? by মিজানুর রহমান
- পানি কমছে ফুটছে ক্ষত
- পাকিস্তানে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- যেসব বিচারপতিদের পদত্যাগ চান সুপ্রিম কোর্টের আইনজী...
- প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক: বা...
-
▼
Aug 26
(18)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment