Monday, August 26, 2024
যেসব বিচারপতিদের পদত্যাগ চান সুপ্রিম কোর্টের আইনজীবীরা
যেসব বিচারপতিদের পদত্যাগ চান সুপ্রিম কোর্টের আইনজীবীরা
সংবাদ সম্মেলনে বলা হয়, কেউ কেউ অযৌক্তিক বিবৃতির পর বিবৃতি দিয়ে আমাদের আন্দোলনকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। আমরা বিশ্বাস করি, আমাদের সেই প্রিয় বন্ধুদের শুভ বুদ্ধির উদয় হবে এবং অনতিবিলম্বে হাইকোর্ট বিভাগের দলবাজ বিচারপতিদের পদত্যাগের আন্দোলনে শরিক হবেন। তারা বলেন, শুধু ব্যক্তি বা দলের পরিবর্তনে ডুবন্ত বাংলাদেশকে উদ্ধার করা যাবে না। সেজন্য যা প্রয়োজন, তা হচ্ছে বিচার বিভাগসহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন। যে ভাইরাস এবং অবিচারক সুলভ লক্ষণের জন্য আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করেছেন, সেই একই ভাইরাস এবং লক্ষণসমূহ হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতির মধ্যে বিদ্যমান। আমরা গত ৮ই আগস্ট আইনজীবীদের দাবির মুখে তাৎক্ষণিকভাবে ৫০ জন বিচারপতির নাম উল্লেখ করেছিলাম। পরবর্তীতে প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে দলকানা, অযোগ্য এবং দুর্নীতিবাজ হাইকোর্ট বিভাগের ২৫ জন বিচারপতির নাম উল্লেখ করেছি।
বাংলাদেশের সংবিধানকে নিরবচ্ছিন্নভাবে লঙ্ঘন করা, মানবিক মূল্যবোধকে ধুলোয় মিশিয়ে দিয়ে, বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে এবং গণহত্যার মাধ্যমে ছাত্র-জনতাকে হত্যা করে ভারতে পালিয়ে গিয়ে শেখ হাসিনার রক্ষা হবে না। অবিলম্বে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তারপূর্বক ফৌজদারি বিচারের মুখোমুখি করাতে হবে।
গত ১৫ বছর ধরে শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট সরকার এবং পরবর্তীতে গণহত্যাকারী সরকারে পরিণত করতে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো যে সাংবিধানিক প্রতিষ্ঠানটি দুঃখজনক এবং লজ্জাজনকভাবে শেখ হাসিনার আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল এবং সেই অপকর্মে যারা নেতৃত্ব দিয়েছিলো, তারা হচ্ছেন সাবেক প্রধান বিচারপতিদের মধ্যে সর্বজনাব বিচারপতি এ.বি.এম. খায়রুল হক, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং সর্বশেষ পদত্যাগী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিচার বিভাগকে শেখ হাসিনার আজ্ঞাবহ হওয়ার পেছনে মূল কুশীলব ছিলেন ব্যারিস্টার শেখ-ফজলে নূর তাপস, ব্যারিস্টার শফিক আহমেদ, আনিসুল হক এবং সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত মাহাবুবে আলম।
যে ভাইরাস এবং অবিচারক সুলভ লক্ষণের জন্য আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করেছেন, সেই একই ভাইরাস এবং লক্ষণসমূহ হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতির মধ্যে বিদ্যমান। আমরা গত ৮ই আগস্ট আইনজীবীদের দাবির মুখে তাৎক্ষণিকভাবে ৫০ জন বিচারপতির নাম উল্লেখ করেছিলাম।
অনেক দক্ষ আইনজীবীরা এবং বিভিন্ন সংগঠন ও সংস্থা গত ২ সপ্তাহ ধরে পদত্যাগের দাবিতে বিচারপতিদের নাম উল্লেখ করেছেন, সকল তালিকা পর্যবেক্ষণে দেখা যায় হাইকোর্ট বিভাগের ২৫ থেকে ৩০ জন মাননীয় বিচারপতিবৃন্দ দলকানা, অযোগ্য এবং দুর্নীতিবাজ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। পরবর্তীতে প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে এসব দলকানা, অযোগ্য এবং দুর্নীতিবাজ হাইকোর্ট বিভাগের ২৫ জন বিচারপতির নাম উল্লেখ করেছি। কোনো বিচারপতির প্রতি আমাদের কোনো রাগ-অনুরাগ বা বিরাগ নেই। নাথিং ইজ পার্সোনাল। শুধু ব্যক্তি বা দলের পরিবর্তনে ডুবন্ত বাংলাদেশকে উদ্ধার করা যাবে না। সেজন্য যা প্রয়োজন, তা হচ্ছে বিচার বিভাগসহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন।
হাইকোর্ট বিভাগের যে সমস্ত বিচারপতিবৃন্দ সাংবিধানিক শপথ ভুলে গিয়ে দলীয় আনুগত্য প্রদর্শন করে শেখ হাসিনা বা শেখ ফজলে নূর তাপস বা আনিসুল হকের নির্দেশে বিচারের নামে অবিচার করেছেন, বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন এবং সাজা দিয়ে পদোন্নতি নিয়েছেন, শুধু তাই নয় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জনপ্রিয় জাতীয় নেতা শহীদ জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানকেও অন্যায়ভাবে একের পর এক সাজা দিয়েছেন, এমনকি গণমাধ্যমে তারেক রহমানের কণ্ঠ রুদ্ধ করেছেন, সেই সমস্ত বিচারপতিদের পদত্যাগের আন্দোলনে আমাদের কয়েকজন আইনজীবী বন্ধু কেন আন্দোলনে নেই, আমরা বুঝতে ব্যর্থ। কেউ কেউ অযৌক্তিক বিবৃতির পর বিবৃতি দিয়ে আন্দোলনকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1434)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 26
(18)
- গণ-অভ্যুত্থানের পরের শ্রীলঙ্কা থেকে যা শেখার আছে b...
- খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা: কানাডা থেকে জায়ে...
- বাংলাদেশের 'আয়রন লেডির' পতন, নানা প্রশ্ন
- হাসিনার প্রস্থানের পর বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার ...
- নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত -ড. মুহাম...
- এনায়েতের হাজার কোটির সম্পদ by শুভ্র দেব
- বাংলাদেশকে আর কোনো দিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্র...
- চাকরি জাতীয়করণের দাবি: অবরুদ্ধ সচিবালয়, আটকা উপদেষ...
- রাজনীতিতে ছাত্র আন্দোলনের প্রভাব -পাকিস্তান টুডের ...
- লন্ডনে ‘বিমানে লুটিলার’ শীর্ষক প্রতিবাদ: সিলেটে পূ...
- শামীম ওসমান ও তার বাহিনীর গুলিবর্ষণের ভিডিও নিয়ে ত...
- ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প...
- আনসারদের অবস্থানে দিনভর অবরুদ্ধ সচিবালয় রাতে উত্তেজনা
- তারা কোথায়? by মিজানুর রহমান
- পানি কমছে ফুটছে ক্ষত
- পাকিস্তানে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- যেসব বিচারপতিদের পদত্যাগ চান সুপ্রিম কোর্টের আইনজী...
- প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক: বা...
-
▼
Aug 26
(18)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment