Monday, August 26, 2024
লন্ডনে ‘বিমানে লুটিলার’ শীর্ষক প্রতিবাদ: সিলেটে পূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি প্রবাসীদের by আরিফ মাহফুজ
লন্ডনে ‘বিমানে লুটিলার’ শীর্ষক প্রতিবাদ: সিলেটে পূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি প্রবাসীদের by আরিফ মাহফুজ
২২শে আগস্ট বৃহস্পতিবার লন্ডনের আলতাব আলী পার্কে বৃটিশ বাংলাদেশি এবং প্রবাসীদের সংগঠন বৃটিশ বাংলাদেশি কমিটি ভয়েস ইউ.কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশে প্রবাসীরা বলেন- বাংলাদেশিদের প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের মূল্য বৈষম্য এবং সিলেট ওসমানী বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপদানের মাধ্যমে অন্যান্য বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালু করে প্রবাসী বৃটিশ বাংলাদেশিদের ছেলে সন্তান এবং বৃদ্ধ অসুস্থ মা-বাবাকে নিয়ে যাতে সিলেটে একটি ন্যায্যমূল্যে নিজের দেশে যাতায়াত করতে পারেন।
সভায় বক্তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ঢাকা হেড অফিসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী, এ ছাড়াও লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার এবং বিমানের অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিবর্গের কাছে দাবি জানান যে, লন্ডন থেকে সিলেট রুটে বিমানের টিকিটের মূল্য এবং লাভের স্বচ্ছতা প্রদান।
অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সঙ্গে মিল রেখে লন্ডন থেকে সিলেট রুটে বিমানের টিকিটের দাম কমানো, বিমানের অনলাইন টিকিট কেনার সিস্টেম শুরু করা, যেখানে দাম এবং ফি আগেই দেখানো হয়, বিমানের টিকিট বিক্রির মূল্য নির্ধারণ এবং সিন্ডিকেট কেলেঙ্কারি বন্ধ করা, লন্ডন থেকে সিলেট রুটে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সিলেট অবতরণের অনুমতি দেয়া এবং সিলেট ওসমানীকে প্রকৃত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা। তবে এই সভার মূল আলোচনার মধ্যে ছিল বিমান এয়ারলাইন্স লন্ডন থেকে সিলেট রুটের টিকিটের উচ্চমূল্য, মূল্য বৈষম্য, অবিচার এবং সিলেট যাত্রীদের প্রতি অন্যায় আচরণের আসল কারণ চিহ্নিত করা এবং সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করা।
সভায় সভাপতিত্ব করেন বৃটিশ বাংলাদেশি কমিউনিটি ভয়েসের চেয়ারম্যান সেলিম উদ্দিন চাকলাদার এবং যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসের আল-আমিন এবং ভাইস চেয়ারম্যান অ্যান্ড মিডিয়া রিপ্রেজেন্টেটিভ এবং সাবেক কাউন্সিলর শাহ সোহেল আমিন। বক্তব্য রাখেন বিবিসিভি সংস্থার পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান জামালুর রহমান ও সহকারী সেক্রেটারি তমিজুর রহমান রঞ্জু এবং হাফসা ইসলাম (বিবিসিভি মহিলা কর্মকর্তা)।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, আব্দুল মুমিন জাহেদী কেরল-সাংবাদিক, শামসুল হক- কমিউনিটি সমাজকর্মী, লুকমান উদ্দিন- কমিউনিটি সমাজকর্মী, দিলাওয়ার হুসাইন- কমিউনিটি সমাজকর্মী, আবু হুরায়রা সাব-মাস্টার-কমিউনিটি সমাজকর্মী, আজম আলী-কমিউনিটি কর্মী আব্দুর রব-কমিউনিটি সমাজকর্মী, কামাল উদ্দিন-কমিউনিটি সমাজকর্মী, সুয়েজ মিয়া-কমিউনিটি অ্যাক্টিভিস্ট, রুপিয়া বেগম-কমিউনিটি অ্যাক্টিভিস্ট বক্তব্য রাখেন। এ সময় আরও অনেকগুলো সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
বৃটিশ বাংলাদেশি কমিউনিটি ভয়েস বিশ্বাস করে যে, এটি যুক্তরাজ্যে বসবাসকারী ১ মিলিয়ন বৃটিশ বাংলাদেশির বাংলাদেশে যাওয়া ও সহজ যোগসূত্র স্থাপনের জন্য একটি কমিউনিটি ক্যাম্পেইন। যদি বৃটিশ বাংলাদেশিরা বাংলাদেশে সহজে যাতায়াত করতে পারে তবে বাংলাদেশের ইকোনমিতে তাদের কন্ট্রিবিউশন বাড়বে এবং বাংলাদেশে ইনভেস্ট করতে সাহস পাবে। বিমান বাংলাদেশিদের জাতীয় বাহক এয়ারলাইন, বাংলাদেশিদের গর্ব এবং সম্পদ এর থেকে সবাই আরও ভালো সেবা পাওয়ার দাবিদার এবং দাবি করাটা আমাদের ন্যায্য অধিকার।
বক্তারা ইউকে কান্ট্রি ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ করেন দাবিগুলো নিয়ে অনেক চেষ্টা ও লেখালেখির পরও বিমান ইউকে কান্ট্রি ম্যানেজারের সঙ্গে দেখা করতে পারিনি অথবা কোনো ভালো জবাব পাননি। আন্দোলনকারীরা জানিয়েছেন উপরোক্ত দাবিগুলো স্পষ্ট এবং আলোচনাযোগ্য এবং যতক্ষণ না বিমান এয়ারলাইন্স বৃটিশ গ্রাহকদের লুটপাট বন্ধ না করবে এবং আমাদের দাবি পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই বিবিসিভি ‘লুটিলার’ প্রচারাভিযান বিমানের এই অন্যায়ের বিরুদ্ধে জোরালোভাবে লড়াই চালিয়ে যাবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1434)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 26
(18)
- গণ-অভ্যুত্থানের পরের শ্রীলঙ্কা থেকে যা শেখার আছে b...
- খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা: কানাডা থেকে জায়ে...
- বাংলাদেশের 'আয়রন লেডির' পতন, নানা প্রশ্ন
- হাসিনার প্রস্থানের পর বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার ...
- নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত -ড. মুহাম...
- এনায়েতের হাজার কোটির সম্পদ by শুভ্র দেব
- বাংলাদেশকে আর কোনো দিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্র...
- চাকরি জাতীয়করণের দাবি: অবরুদ্ধ সচিবালয়, আটকা উপদেষ...
- রাজনীতিতে ছাত্র আন্দোলনের প্রভাব -পাকিস্তান টুডের ...
- লন্ডনে ‘বিমানে লুটিলার’ শীর্ষক প্রতিবাদ: সিলেটে পূ...
- শামীম ওসমান ও তার বাহিনীর গুলিবর্ষণের ভিডিও নিয়ে ত...
- ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প...
- আনসারদের অবস্থানে দিনভর অবরুদ্ধ সচিবালয় রাতে উত্তেজনা
- তারা কোথায়? by মিজানুর রহমান
- পানি কমছে ফুটছে ক্ষত
- পাকিস্তানে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- যেসব বিচারপতিদের পদত্যাগ চান সুপ্রিম কোর্টের আইনজী...
- প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক: বা...
-
▼
Aug 26
(18)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment