Sunday, August 18, 2024
বেড়েই চলেছে ডিএসই’র বাজার মূলধন
বেড়েই চলেছে ডিএসই’র বাজার মূলধন
ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে গত ৫ই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ থেকে চলে যান। এরপর ৬ই আগস্ট থেকে আবার সরকারি- বেসরকারি সব অফিস খুলে দেয়া হয়। ফলে শেয়ারবাজারেও লেনদেন চালু হয়।
এরপর সেই সপ্তাহে লেনদেন হওয়া তিন কার্যদিবসেই শেয়ারবাজারে উল্লম্ফন হয়। তবে অন্তর্বর্তী সরকারের প্রথম সপ্তাহটি শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য খুব একটা ভালো যায়নি।
গত সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৫টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২৭৮টির। আর ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৯৬৪ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৫১ কোটি টাকা বা ০.৭২ শতাংশ। আগের সপ্তাহে বাজার মূলধন বাড়ে ৫০ হাজার ৫৪৫ কোটি টাকা বা ৭.৭৪ শতাংশ।
এদিকে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ২০.৯৭ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ। এর আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৫৯০.৮৭ পয়েন্ট বা ১১.০৮ শতাংশ। প্রধান মূল্যসূচকের পাশাপাশি কমেছে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক। গত সপ্তাহে সূচকটি কমেছে ১০.১৯ পয়েন্ট বা ০.৮০ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১০৯.৫৩ পয়েন্ট বা ৯.৪০ শতাংশ।
তবে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহেও বেড়েছে। গত সপ্তাহ জুড়ে এই সূচকটি বেড়েছে ৪৬.৬২ পয়েন্ট বা ২.১৯ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ২৩১.৮৮ পয়েন্ট বা ১২.২০ শতাংশ। মূল্যসূচক মিশ্র থাকলেও লেনদেনের গতি বেড়েছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ২৮২ কোটি ২২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৮৩৪ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৪৪৭ কোটি ২৬ লাখ টাকা বা ৫৩.৫৭ শতাংশ।
সপ্তাহ জুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১০০ কোটি ৩৭ লাখ টাকা, যা মোট লেনদেনের ৭ দশমিক ৮৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৫ কোটি ২৪ লাখ টাকা। প্রতিদিন গড়ে ৩৩ কোটি ৯৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এ ছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বৃটিশ আমেরিকান টোব্যাকো, রবি, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংক, টেকনো ড্রাগস, ইউনিলিভার কনজুমার কেয়ার এবং এবি ব্যাংক।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1340)
- ► 2025 (3280)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 18
(24)
- এক গ্রুপ যাওয়ার পর আরেক গ্রুপ চাঁদা দাবি করেছে -বা...
- ট্রাইব্যুনালের সামনে ১১৩ বন্দির স্বজনদের আহাজারি: ...
- শেখ হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, স...
- শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সাম...
- পাঁচ ক্ষেত্রে সংস্কারের পর নির্বাচন : ড. ইউনূস
- গল্প- ঘরে ফেরা by মিলি জাফতা
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠনের বিষয়ে...
- সাবেক মন্ত্রী-হুইপসহ আট এমপির নামে মামলা
- প্রাণঘাতী এমপক্স নিয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
- বিপ্লব কেন ব্যর্থ হয়? by মতিউর রহমান চৌধুরী
- পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, তাপস, সেলিম সরাসরি...
- আদালত থেকে সরছে লোহার খাঁচা by রাশিম মোল্লা
- ভূরাজনীতিতে এরদোগানের ভিন্ন কৌশল -তুর্কি পার্লামেন...
- কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণদের স্থান দিতে হবে
- নাটকীয় পরিস্থিতি: জামায়াতের আমীরের মূল্যায়ন
- আবু সাঈদ হত্যার তদন্ত নিয়ে সংশয় by জাভেদ ইকবাল
- দুদকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ঢেলে সাজানো অপরিহার্য:...
- সরকারকে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হ...
- অন্তর্বর্তী সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরি...
- নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: ডাক্তারদের কর্মবিরতি পশ্...
- শতকোটি টাকার মালিক সাবেক মন্ত্রীর এপিএস by মিলন পা...
- চট্টগ্রামে যুবলীগ নেতার বাসায় গিয়ে জেলা বিএনপি’র আ...
- বর্তমানের পথভ্রষ্ট সাংবাদিকতাকে সঠিক পথে ফিরিয়ে আন...
- বেড়েই চলেছে ডিএসই’র বাজার মূলধন
-
▼
Aug 18
(24)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment