Sunday, August 18, 2024
নাটকীয় পরিস্থিতি: জামায়াতের আমীরের মূল্যায়ন
নাটকীয় পরিস্থিতি: জামায়াতের আমীরের মূল্যায়ন
শুক্রবার সকাল সকাল পৌঁছাই জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীরের ঢাকার বাসায়। তিনি দলটির একজন সিনিয়র নেতার সঙ্গে বৈঠক করছিলেন। দ্রুতই সময় দেন আমাদের। সাদা পায়জামা-পাঞ্জাবি পরা ডা. শফিকুর রহমান দলটির অন্য শীর্ষ নেতাদের তুলনায় কিছুটা আলাদা। কথা বলেন বেশ খোলামেলা। বর্তমান পরিস্থিতির মূল্যায়ন জানতে চাইলে তিনি অবশ্য ফেরত যান অতীতে। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম আঘাতটা করা হয় সেনা কর্মকর্তাদের ওপর। পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় বিডিআর বিদ্রোহের নামে। এরপর আঘাত আসে জামায়াতের ওপর। অন্যায়ভাবে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেয়া হয়। তিনি বলেন, শত হামলা, ফাঁসির পরও আমরা মাথানত করিনি। তারপর বিএনপি, বেগম খালেদা জিয়া, আলেমদের ওপর আক্রমণ এসেছে। তাদের নির্যাতন করা হয়েছে। ছাত্ররা আমাদের এ অবস্থা থেকে মুক্ত করেছে। তাদের সঙ্গী হয়েছে পুরো জাতি।
ছাত্র-জনতার আন্দোলন সম্পর্কে তিনি বলেন, এটা কোনো গণঅভ্যুত্থান নয়। এটি একটা গণবিপ্লব। ’৬৯ এবং ’৯০-এ যেটা হয়েছে সেটা ছিল গণঅভ্যুত্থান। এবারের গণবিপ্লবে সব শ্রেণি- পেশার মানুষই অংশ নিয়েছে। এ আন্দোলনে হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে পাওয়া তথ্য মতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে চূড়ান্ত হিসাব এখনো পাইনি। আর কতো মানুষ আহত হয়েছেন, কতো মানুষ পঙ্গু হয়েছেন তার কোনো হিসাবই নেই। শেখ হাসিনা বলেছিলেন পালাবেন না, তিনি ঠিকই পালালেন। তবে দেশ এবং জাতির অনেক ক্ষতি করার পর। এখনো তিনি ষড়যন্ত্র করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে জামায়াতের বক্তব্য কী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা অন্তর্ভুক্ত হয়েছেন নিজ নিজ ক্ষেত্রে তারা অভিজ্ঞ এবং দক্ষ। ড. মুহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে। আমরা সরকারের ভালো কাজকে সমর্থন করবো। ভুলত্রুটি হলে সেটা নিয়েও কথা বলবো। জামায়াত তো এখনো নিষিদ্ধ দল এমন মন্তব্যের ব্যাপারে ডা. শফিকুর রহমান বলেন, সরকার শেষ মুহূর্তে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে জামায়াত নিষিদ্ধ করেছিল। কিন্তু বাংলাদেশের জনগণ এ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছেন। জামায়াতের ওপর এত চাপ প্রয়োগ করা হয়েছে এ কারণে যে, তারা জানতো দেশপ্রেমের প্রশ্নে জামায়াত কোনো আপস করবে না।
শেখ হাসিনার সরকার পতনের পর ভাঙচুর ও হামলা প্রসঙ্গে জামায়াতের আমীর বলেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে যেসব ঘটনা ঘটেছে তাও আমরা সমর্থন করি না। নেতাকর্মীদের আমরা কঠোর নির্দেশনা দিয়েছিলাম তারা যেন কোনো অন্যায় না করে, তাদের সামনে কোনো অন্যায় হলে যেন বাধা দেয়। সরকারে যারা আছেন তাদের প্রতিও অনুরোধ এসব ব্যাপারে যেন তারা কঠোর হন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার প্রয়োজন বলে মত দেন জামায়াতের আমীর। বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সে সংস্কার হতে পারে। যুগের প্রয়োজনে অনেক পরিবর্তন হয়। আমরা যে সংস্কার করছি না- এমন নয়। জামায়াতের নতুন কোনো দল বা সংগঠন গড়ে তোলার সম্ভাবনা অবশ্য নাকচ করেন তিনি। জামায়াতের আমীর বলেন, আমরা যা করি ঐকমত্যের ভিত্তিতে করি। কখনো কখনো সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে করি। নতুন দল নিয়ে আমাদের মধ্যে যে আলোচনা হয়নি, তা নয়। আমরা এ নিয়ে আলোচনা করেছি। কিন্তু আমরা মনে করি না- এতে কোনো উপকার হবে। যারা সমালোচনা করার তারা সেটা করবেই। আমরা তো আমাদের ডিএনএ চেঞ্জ করতে পারবো না। ডা. শফিকুর রহমান জানান, ১৯৭০ সালের নির্বাচনে তিনি নৌকার পোস্টার লিখেছিলেন। ছিলেন ছাত্রলীগ কর্মী। একসময় জাসদ ছাত্রলীগের রাজনীতিতেও জড়িত ছিলেন। পরে ছাত্রশিবিরে যোগ দেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1340)
- ► 2025 (3280)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 18
(24)
- এক গ্রুপ যাওয়ার পর আরেক গ্রুপ চাঁদা দাবি করেছে -বা...
- ট্রাইব্যুনালের সামনে ১১৩ বন্দির স্বজনদের আহাজারি: ...
- শেখ হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, স...
- শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যেভাবে পরিস্থিতি সাম...
- পাঁচ ক্ষেত্রে সংস্কারের পর নির্বাচন : ড. ইউনূস
- গল্প- ঘরে ফেরা by মিলি জাফতা
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠনের বিষয়ে...
- সাবেক মন্ত্রী-হুইপসহ আট এমপির নামে মামলা
- প্রাণঘাতী এমপক্স নিয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
- বিপ্লব কেন ব্যর্থ হয়? by মতিউর রহমান চৌধুরী
- পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, তাপস, সেলিম সরাসরি...
- আদালত থেকে সরছে লোহার খাঁচা by রাশিম মোল্লা
- ভূরাজনীতিতে এরদোগানের ভিন্ন কৌশল -তুর্কি পার্লামেন...
- কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণদের স্থান দিতে হবে
- নাটকীয় পরিস্থিতি: জামায়াতের আমীরের মূল্যায়ন
- আবু সাঈদ হত্যার তদন্ত নিয়ে সংশয় by জাভেদ ইকবাল
- দুদকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ঢেলে সাজানো অপরিহার্য:...
- সরকারকে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হ...
- অন্তর্বর্তী সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরি...
- নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: ডাক্তারদের কর্মবিরতি পশ্...
- শতকোটি টাকার মালিক সাবেক মন্ত্রীর এপিএস by মিলন পা...
- চট্টগ্রামে যুবলীগ নেতার বাসায় গিয়ে জেলা বিএনপি’র আ...
- বর্তমানের পথভ্রষ্ট সাংবাদিকতাকে সঠিক পথে ফিরিয়ে আন...
- বেড়েই চলেছে ডিএসই’র বাজার মূলধন
-
▼
Aug 18
(24)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment