Friday, June 7, 2024
জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলার বিষয়ে ইসরাইলের কাছে স্বচ্ছতা দাবি যুক্তরাষ্ট্রের
জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলার বিষয়ে ইসরাইলের কাছে স্বচ্ছতা দাবি যুক্তরাষ্ট্রের
গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরাইলের হামলার স্বচ্ছতা দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের দাবি, ওই স্কুলে হামাস নেতারা অবস্থান করছিলেন। এর জবাবে যুক্তরাষ্ট্র নিহত হামাস নেতাদের পরিচয় প্রকাশ করতে বলেছে। এক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সকালে গাজার বাস্তুচ্যুত মানুষদের ওই আশ্রয়স্থালে ইসরাইল বিমান থেকে হামলা চালায়। এতে কমপক্ষে ৩৫ জন নিহত জন।
স্থানীয় সাংবাদিকরা বলেছেন, একটি যুদ্ধবিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ওই স্কুলের উপরের তলায়। নুসেইরাত শরণার্থী শিবিরের ওই স্কুলে আশ্রয় নেয়া মানুষদের রক্তে তখন ভেসে যায় স্কুল ক্যাম্পাস। ওই স্কুলে হামাসের কোনো সদস্য থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ওই আহ্বান জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
গাজায় এমন হামলা ঘন ঘন চালিয়েছে ইসরাইল।
কিন্তু তাদেরকে এমন স্বচ্ছতা বজায় রাখতে মার্কিন দাবি খুব বিরল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ইসরাইল বলেছে ওই স্কুলে ২০ থেকে ৩০ জন হামাস সদস্য ছিলেন। তাদেরকে টার্গেট করেছে তারা। এসব হামাস সদস্য, যাদেরকে তারা হত্যা করেছে, তাদের নাম প্রকাশ করতে হবে। নাম প্রকাশ করতে চেয়েছে ইসরাইল। আমরাও তাই চাই। একই সঙ্গে এই ঘটনার অন্যান্য আনুষঙ্গিক বিষয় সম্পর্কেও বিস্তারিত জানাতে হবে।
ওদিকে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ডানিয়েল হাগারি হামাস ও ইসলামিক জিহাদ যোদ্ধাদের ৯ জনের নাম প্রকাশ করেছে। বলেছে, তারা হামলায় নিহত হয়েছেন। তিনি জানিয়েছেন, আরও তথ্য পাওয়ার পর তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে। ম্যাথিউ মিলার বলেন, ওই হামলায় ১৪টি শিশু নিহত হয়েছে বলে রিপোর্ট দেখতে পেয়েছে যুক্তরাষ্ট্র। তারা কোনো সন্ত্রাসী নয়।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1355)
- ► 2025 (3281)
- ▼ 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment