Friday, June 7, 2024
জেলে ইমরান খানকে যে সুবিধা দেয়া হচ্ছে
জেলে ইমরান খানকে যে সুবিধা দেয়া হচ্ছে
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিঃসঙ্গ কারাভোগের দাবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তথ্যপ্রমাণ জমা দিয়েছে পাকিস্তান সরকার। জাতীয় জবাবদিহিতা ব্যুরোর (এনএবি) আইন সংশোধনকে চ্যালেঞ্জ করে আপিলের শুনানিকালে বৃহস্পতিবার এসব তথ্যপ্রমাণ সুপ্রিম কোর্টে জমা দেয় সরকার। ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি আছেন। পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধানও তিনি। তাকে ওই জেলখানায় কি কি সুবিধা দেয়া হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে তার কারাকক্ষের ছবি। ইমরান খান দাবি করেছেন তাকে নিঃসঙ্গ কারাগারে রাখা হয়েছে। তিনি ডিভিশন পাচ্ছেন না। এর জবাবে সরকার তাকে দেয়া সুবিধাগুলোর ছবি জমা দিয়েছে। তাতে দেখা যায় তাকে শরীরচর্চা করার জন্য একই এক্সারসাইজ বাইক, একটি স্ট্রেচিং বেল্ট দেয়া হয়েছে।
আছে বই, একটি আলাদা রান্নাঘর, একটি বিশেষ মেন্যু, হাঁটার জন্য আছে একটি এক্সক্লুসিভ গ্যালারি, একটি রুম কুলার এবং একটি পড়ার টেবিল। জেলকক্ষে দেয়া সুবিধার শুধু ছবি এবং নামই আদালতে জমা দেয়নি সরকার, একই সঙ্গে তার সঙ্গে জেলে কে কে তার সাক্ষাৎ করতে গেছেন- তাদেরও নাম জমা দিয়েছে। এ শুনানির সময় জেল থেকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হন ইমরান খানও। বৃহস্পতিবার আপিলের শুনানি করেন প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার নেতৃত্বে পাঁচ সদস্যের বড় একটি বেঞ্চ। শুনানিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী খাজা হারিসকে তার মক্কেল ইমরান খানকে সাক্ষাৎ করাতে বলেন। ইমরান খান এনএবি’র আইন সংশোধনকে চ্যালেঞ্জ করেছেন। তার আবেদনের বিষয়ে এর আগে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এনএবি’র আইন সংশোধনকে বাতিল করে দেয়। তাদের রায়ের বিরুদ্ধে আপিল করে কেন্দ্রীয় সরকার। শুনানিকালে গতকাল পাকিস্তান পিপলস পার্টির আইনজীবী ফারুক এইচ নায়েক সুপ্রিম কোর্টকে বলেন, ওই রায়ের বিভিন্ন পয়েন্ট লিখিতভাবে জমা দেয়া হয়েছে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের ওই রায়ের ওপর আমার যুক্তি লিপিবদ্ধ করেছি। প্রধান বিচারপতি ইসা জানতে চান ওই আইনজীবীর কাছে যে, তিনি কি জমা দেয়া ডকুমেন্টে আদালতের সিদ্ধান্তকে সমর্থন করছেন। জবাবে নায়েক বলেন, তিনি বিচারক মানসুর আলি শাহের নোটকে সমর্থন করেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1355)
- ► 2025 (3281)
- ▼ 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment