উত্তরা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হলেন ফজলুর রহমান

মো. ফজলুর রহমান উত্তরা ব্যাংকিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি এই ব্যাংকের নির্বাহী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
ফজলুর রহমান ১৯৭৭ সালে প্রবেশনারি অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৭ সালে তিনি এই ব্যাংকের মহাব্যবস্থাপক এবং ২০০৮ সালে নির্বাহী মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পান। তিনি ২০০৩ সাল থেকে কোম্পানি সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।