বাড়ি নির্মাতাদের জন্য শাহ সিমেন্টের কর্মশালা

শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় খুলনা শহরে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি বাড়ি নির্মাতাদের জন্য দুই দিনব্যাপী ‘নিজের বাড়ি নিজেই করি’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তসচিব মোহাম্মদ মহবুব উর রহমান। এতে সভাপতিত্ব করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, ঢাকার পরিচালক প্রকৌশলী মাইনুদ্দীন আহমেদ, সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার প্রকৌশলী আবদুস সালাম, শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজের উর্ধ্বতন বিপণন ব্যবস্থাপক দীপন কঙ্কন চক্রবর্তী প্রমুখ।