প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান- পদ্মা সেতু নির্মাণে বেশি করে রেমিট্যান্স পাঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের জন্য টোল বা চাঁদা আদায়ের পরিবর্তে বেশি করে রেমিট্যান্স (প্রবাসী-আয়) দেশে পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গত শনিবার সন্ধ্যায় তাঁর সম্মানে পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার হোটেলে বাংলাদেশ কমিউনিটি আয়োজিত ইফতার মাহফিলে এ আহ্বান জানান।