এই শীতে... by আশিক মুস্তাফা

রা পাতা গান গায়। শীতের কুয়াশা সে গানের সুরে তাল মিলিয়ে এগোতে থাকে। সঙ্গী লাউয়ের ডগা। সঙ্গী সরষে ফুল। শীত এলে কেন যেন মাচা ছেড়ে বিশ্বজয়ের মিছিলে নামে লাউয়ের ডগা, কুমড়ো লতা। তারা ঝরা পাতার গান শুনতে শুনতে দিগন্তে ছুটে চলে। কুয়াশা তাদের কানে হালের এফএম রেডিওর নস্টালজিক গান হয়ে বাজতে থাকে। গ্রামের খেটে খাওয়া মানুষের ঘরেও ধুম পড়ে পিঠা-পুলির। আমাদের নগরজীবনও পিঠার দৌড়ে পিছিয়ে কোথায়!