'ত্যাগের' মূল্যায়ন ও মুক্তকণ্ঠ তারুণ্য by অজয় দাশগুপ্ত

আমাদের রাজনীতিবিদরা বইয়ের মনোযোগী পাঠক নন বলেই জানি। তবে অনেকেই সংবাদপত্রের নির্বাচিত অংশ নিয়মিত পাঠ করেন। দেশের হাল-হকিকত বুঝতে তাদের ভরসা সংবাদপত্র। তবে তরুণ প্রজন্ম কী ভাবছে সেটা বোঝার জন্য তাদের বিভিন্ন সংবাদপত্রের অনলাইন সংস্করণ এবং বিভিন্ন ব্লগ ও ফেসবুকের কমিউনিটি পেজ ভিজিট করার অনুরোধ করতে চাই। সংবাদপত্রের অনলাইন সংস্করণের বিভিন্ন সংবাদ ও কলামের ওপর পাঠকদের প্রচুর মন্তব্য থাকে। ব্লগে থাকে অনেকের নানা কারেন্ট ইস্যুতে ভাবনা। এসব পাঠ করলে তাদের ভাবনা-চিন্তাগুলো জানা যাবে সহজেই, যা সাধারণত সংবাদপত্রের প্রতিবেদনে থাকে না বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলে অনেক অনেক নেতা ও কর্মী থাকেন। তাদের সবাই মন্ত্রী-সাংসদ হন না।