Sunday, November 8, 2026
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিলো ইরান
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিলো ইরান
শনিবার (৭ নভেম্বর) তেহরানে এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ কথা বলেন। ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারে সীমাবদ্ধ রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের জন্য ওই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।’ তবে শুধু বক্তব্য না দিয়ে ইরান বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের সক্ষমতা দেখাবে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারের বেশি কি না, সে বিষয়ে অবশ্য কিছু বলেননি মোহেব্বি।
কয়েক দিন আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে প্রচারিত এক বিবৃতিতেও বলা হয়, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো ধরনের ও মাত্রার হুমকির জবাব দেওয়া হবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই।
২ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান গ্রিস ও বলকান অঞ্চলের কিছু অংশ, পুরো আরব উপদ্বীপ, লেভান্ত অঞ্চল এবং মিসরের অধিকাংশ এলাকায় আঘাত হানতে পারে।
ইরান নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত রাখার দাবি করলেও গত মার্চে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় হামলার চেষ্টা করেছিল বলে খবর প্রকাশিত হয়। ইরান থেকে ঘাঁটিটির দূরত্ব প্রায় ৪ হাজার কিলোমিটার। তবে ওই চেষ্টা ব্যর্থ হয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইরানের মহাকাশ কর্মসূচির প্রযুক্তি ব্যবহার করে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব।
এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত অন্যান্য পণ্য পরিবহন বন্ধে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হচ্ছে।
‘টাস্কফোর্স আয়রন গেট’ নামের এ উদ্যোগের খবর প্রথম প্রকাশ করে রয়টার্স। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় এর সদর দপ্তর হবে। অন্যান্য মার্কিন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে টাস্কফোর্সটি।
অস্ত্র পরিবহন বন্ধের পাশাপাশি ইরানের ব্যবহৃত দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির সরবরাহ ঠেকানো এবং ওয়াশিংটনের ভাষায়, অবৈধ রাজস্বের প্রবাহ বন্ধ করাও এর লক্ষ্য।
ইরানের ওপর চাপ বাড়ানোর নতুন উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র। আট মাসের বেশি সময় আগে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরও সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মার্কিন হামলায় ইরানের প্রচলিত সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি ও আরব সাগরে মার্কিন নৌ অবরোধের কারণে দেশটির অপরিশোধিত তেল রপ্তানি মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। তা সত্ত্বেও আঞ্চলিক নিরাপত্তার জন্য ইরান এখনো বড় হুমকি হিসেবে রয়েছে। দেশটির শাসকরাও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরও কঠোর করেছেন।
রয়টার্সের এক অনুসন্ধানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে সামরিক সরঞ্জাম, বিস্ফোরক এবং ভারী ট্রাক আমদানির জন্য গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। ২০২৫ সালের জানুয়ারি থেকে এ নেটওয়ার্কের মাধ্যমে অন্তত ২০০ কোটি ডলারের সরঞ্জাম আমদানি করা হয়েছে।
রয়টার্সের অনুসন্ধান অনুযায়ী, রাশিয়া থেকে কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে পণ্যবাহী জাহাজে, মধ্য এশিয়া থেকে ট্রাকে এবং চীন থেকে কার্গো উড়োজাহাজে এসব সরঞ্জাম ইরানে প্রবেশ করেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, টাস্কফোর্সটি মার্কিন সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করবে। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এ কাজে অর্থ, পররাষ্ট্র ও বিচার বিভাগ ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো যুক্ত থাকতে পারে।
সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সেন্টকমের সহযোগিতা জোরদার হলে সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত পুনরায় পূরণ করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও সীমিত হবে।’
সেন্টকমের হিসাব অনুযায়ী, মার্কিন নৌ অবরোধের কারণে ইরানের ২৫০০ কোটি ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি আটকে দেওয়া সম্ভব হয়েছে।
সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল
![]() |
| তেহরানের আজাদি স্কয়ারে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রদর্শন করা হচ্ছে। ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2765)
-
▼
November
(351)
-
▼
Nov 08
(15)
- গাদি আইজেনকটের নেতৃত্বে কি বদলাবে ইসরায়েল?
- যুক্তরাষ্ট্র পরমাণু হামলা চালাবে কি? ইরানে দেওয়া হ...
- ইসরায়েলে শেষ নেতানিয়াহুর রাজত্ব, সামনে কী পরিস্থিতি?
- ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চ...
- ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দ...
- ইরানের পারমাণবিক স্থাপনায় সত্যি কি আবারও হামলা চাল...
- ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার স্যান্ডার্স, ...
- কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তার অবস্থান কেমন?
- জোট ছাড়াই আইজেনকটের সরকারকে সমর্থন দেবে আরবদের দল
- কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা
- ডিগ্রি নয়, দক্ষতাই মূল: জ্যাক ইয়াদেগারির সাফল্যের ...
- ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নিজের অবস্থান...
- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিলো ...
- ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
- সলভিও এআই হ্যাকাথন ২০২৫: বাংলাদেশের প্রযুক্তিবিপ্ল...
-
▼
Nov 08
(15)
-
▼
November
(351)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment