Sunday, November 8, 2026
যুক্তরাষ্ট্র পরমাণু হামলা চালাবে কি? ইরানে দেওয়া হচ্ছে আয়োডিন ট্যাবলেট
যুক্তরাষ্ট্র পরমাণু হামলা চালাবে কি? ইরানে দেওয়া হচ্ছে আয়োডিন ট্যাবলেট
আল জাজিরার বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আয়োডিন ট্যাবলেট বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা আয়োডিন বিতরণ করছি।’ ওই কর্মকর্তা আরও বলেন, ট্রাম্পকে আর বিশ্বাস করা যায় না। তিনি এ ধরনের হামলা চালাতে পারেন।
ওই কর্মকর্তা জানান, সামরিক উত্তেজনা বাড়লে ইরান নিয়মিতভাবে পারমাণবিক স্থাপনার দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের প্রতিরোধমূলক ওষুধ হিসেবে এসব ট্যাবলেট দিয়ে থাকে।
পারমাণবিক দুর্ঘটনায় তেজস্ক্রিয় আয়োডিন ছড়িয়ে পড়লে তা যেন থাইরয়েড গ্রন্থিতে জমা না হয়, সে জন্য আয়োডিন ট্যাবলেট ব্যবহার করা হয়। তবে এসব ট্যাবলেট বিতরণের অর্থ এই নয় যে, শিগগিরই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার মতো কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রস্তুতি
এদিকে ওয়াশিংটনে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক রাজনৈতিক সাংবাদিক জানান, সম্প্রতি দেশটির কর্মকর্তাদের এক ব্রিফিংয়ে বলা হয়েছে, অত্যন্ত সুরক্ষিত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবার শুরু করা হবে কি না, তা নিয়ে আলোচনা করেছেন। বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে এসব বৈঠক হয়।
ফক্স নিউজ আরও উল্লেখ করেছে, ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা থাকবে। ফলে রাতের আকাশে চাঁদের আলো প্রায় থাকবে না। সামরিক অভিযানের ক্ষেত্রে এমন পরিস্থিতি সুবিধাজনক হতে পারে। তবে ওই দিন কোনো হামলার পরিকল্পনা রয়েছে; এমন নিশ্চয়তা পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবার শুরু করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের আরও হামলা চালানো উচিত কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
ট্রাম্প বলেন, সম্ভব হলে তিনি ইরানের বাকি অংশ ধ্বংস করতে চান না। তবে হয়তো তাকে তা করতে হতে পারে।
এদিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার প্রস্তুতি চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। তবে অভিযান শুরুর আনুষ্ঠানিক নির্দেশ এখনো দেওয়া হয়নি।
প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহারে ইরাকের আপত্তি
উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। এ সময় তিনি স্পষ্ট করে জানিয়েছেন, প্রতিবেশী কোনো দেশের ওপর হামলা চালাতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসনের ঘাঁটি হিসেবে ইরাকের ভূখণ্ড ব্যবহার করা যাবে না। একই সঙ্গে সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযান শুরু হলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে; এমন উদ্বেগের মধ্যেই ইরাক এই অবস্থান জানাল।
সূত্র: আল জাজিরা, ইরান ইন্টারন্যাশনাল, টাইমস অব ইন্ডিয়া
![]() |
| প্রতীকী ছবি। |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2765)
-
▼
November
(351)
-
▼
Nov 08
(15)
- গাদি আইজেনকটের নেতৃত্বে কি বদলাবে ইসরায়েল?
- যুক্তরাষ্ট্র পরমাণু হামলা চালাবে কি? ইরানে দেওয়া হ...
- ইসরায়েলে শেষ নেতানিয়াহুর রাজত্ব, সামনে কী পরিস্থিতি?
- ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চ...
- ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দ...
- ইরানের পারমাণবিক স্থাপনায় সত্যি কি আবারও হামলা চাল...
- ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার স্যান্ডার্স, ...
- কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তার অবস্থান কেমন?
- জোট ছাড়াই আইজেনকটের সরকারকে সমর্থন দেবে আরবদের দল
- কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা
- ডিগ্রি নয়, দক্ষতাই মূল: জ্যাক ইয়াদেগারির সাফল্যের ...
- ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নিজের অবস্থান...
- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিলো ...
- ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
- সলভিও এআই হ্যাকাথন ২০২৫: বাংলাদেশের প্রযুক্তিবিপ্ল...
-
▼
Nov 08
(15)
-
▼
November
(351)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment