Thursday, November 12, 2026
গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা
গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা
বুধবার নেদারল্যান্ডসের হেগে আইসিসির সদর দপ্তরে এ আবেদন জমা দেন। ‘ট্যাক্সপেয়ার অ্যালায়েন্স অ্যাগেইনস্ট জেনোসাইড’ (টিএএজি) নামের একটি সংগঠনের উদ্যোগে এ আবেদন করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনের সঙ্গে গাজায় কাজ করা চিকিৎসকদের শপথপূর্বক দেওয়া সাক্ষ্য, প্রত্যক্ষদর্শীদের বিবরণ, তথ্য ফাঁসকারীদের বক্তব্য, ভিডিও প্রমাণ এবং ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক, আর্থিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহায়তার বিস্তারিত নথিপত্র জমা দেওয়া হয়েছে।
আবেদনকারীদের মধ্যে রয়েছেন গাজায় দুই দফায় চিকিৎসাসেবা দেওয়া ট্রমা সার্জন ফিরোজ সিধওয়া এবং বিলুপ্ত হয়ে যাওয়া গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সাবেক ঠিকাদার ডেভিড ম্যাকইনটোশ।
টিএএজি বলেছে, প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ ও যাচাই করতে তাদের প্রায় এক বছর সময় লেগেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরাইলের পক্ষে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথিত গণহত্যা চালানো সম্ভব হতো না।
সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা শেঠ ডনেলি সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধানের ১৫ অনুচ্ছেদের আওতায় এ আবেদন জমা দেওয়া হয়েছে। এতে ট্রাম্প ও রুবিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য প্রয়োজনীয় আইনি মানদণ্ড পূরণ করে—এমন বিস্তৃত তথ্যপ্রমাণ তুলে ধরা হয়েছে বলে দাবি করেন তিনি।
ডনেলি আইসিসির কৌঁসুলির দপ্তরকে দ্রুত এসব তথ্যপ্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আদালতের মাধ্যমে দেশটির কর্মকর্তাদের গণহত্যায় অংশগ্রহণ বন্ধের চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে।
এদিকে গত তিন বছরে গাজায় ইসরাইলি হামলায় ৭৪ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। বিমান হামলা ও স্নাইপারের গুলিতে প্রাণহানির ঘটনাও অব্যাহত রয়েছে। চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটের এক গবেষণায় বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে থাকা লাশ উদ্ধার করা হলে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে আরো বেশি হতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই
![]() |
| ছবি: সংগৃহীত। |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2638)
-
▼
November
(224)
-
▼
Nov 12
(25)
- গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা, ইসরাইলের ওপর নিষ...
- ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রে...
- ইরানে হামলার প্রস্তুতি ইসরাইলের, যুদ্ধ ছড়ানোর হুমক...
- গাজাকে উন্মুক্ত কারাগার বললেন বিশ্বচ্যাম্পিয়ন হ্যা...
- গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা...
- গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচা...
- তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
- ‘সন্ত্রাসী’ অপবাদ থেকেও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ন...
- হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার হুতিদের
- বান্দরবানের লামায় প্রকৃতি পাঠে একদিন by নিজাম উদ্দিন
- ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আই...
- তেল রপ্তানি ছাড়া কি টিকে থাকতে পারবে ইরান
- ১৫২ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর পেল মিসিসিপি
- রাজপথ ছাড়ছেন না ফরাসি শিক্ষার্থীরা, স্পেনে ধর্মঘট
- নেসেটে কোণঠাসা নেতানিয়াহু
- পশ্চিমা গোয়েন্দা সংস্থার ধারণা: ইরানে মাসে তৈরি হ...
- ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ১৫ লাখ টন কার্ব...
- আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সা...
- মৃত্যুর তিন বছর পরও কেউ খোঁজ নেয়নি চিকিৎসক নারীর
- মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্...
- গাজায় ৭৭ বছর বয়সি শিক্ষক আইয়ুবের আত্মমর্যাদার লড়াই...
- ইসরাইলকে নির্জলা সমর্থনের জেরে হলিউডে একঘরে অভিনেত...
- যুদ্ধের কারণে দৃষ্টি না সরাতে বিশ্বনেতাদের সতর্কবা...
- মরক্কো ও মিসর: জ্ঞান, সংস্কৃতি ও স্বাদের ভ্রমণ: দ্...
-
▼
Nov 12
(25)
-
▼
November
(224)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment