Thursday, November 12, 2026
আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ
আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ
ভাড়াটিয়াদের সংগঠনগুলোর আহ্বানে শুরু হওয়া ধর্মঘটে পরে সমর্থন জানায় শ্রমিক ইউনিয়নগুলো। মাদ্রিদ ভাড়াটিয়া ইউনিয়নের সান্দ্রা মোরা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএনইকে বলেন, ‘মানুষকে মনে করিয়ে দেওয়া অত্যন্ত জরুরি যে আমরা শ্রমিকরাই, যারা একই সঙ্গে ভাড়াটিয়া কিংবা বাড়ির ঋণের কিস্তি পরিশোধ করি। আমাদেরই ক্ষমতা আছে উৎপাদন প্রক্রিয়া থামিয়ে দেওয়ার এবং পুরো অর্থনীতিকে অচল করে ফেলার।’
শ্রমিক ইউনিয়নগুলোর তথ্য অনুযায়ী, গাড়ি ও বন্দর খাতে ধর্মঘটে অংশগ্রহণের হার ছিল ৯০ শতাংশ এবং বর্জ্য সংগ্রহ খাতে ৮২ শতাংশ। তবে অঞ্চলভেদে অংশগ্রহণে পার্থক্য ছিল। আবাসন সংকট সবচেয়ে তীব্র হওয়া কাতালোনিয়া ও আন্দালুসিয়ার মতো উপকূলীয় অঞ্চলে ধর্মঘটের সমর্থন ছিল বেশি।
ভাড়াটিয়া সংগঠনগুলোর কনফেডারেশন জানিয়েছে, বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৪০ লাখ মানুষ ধর্মঘটে অংশ নিয়েছেন। সংগঠনটি কর্মসূচিকে সফল বলে অভিহিত করেছে।
ধর্মঘটের কারণে অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল অথবা সীমিত পরিসরে কার্যক্রম চালিয়েছে। মাদ্রিদে প্রায় এক মাস ধরে চলা শিক্ষকদের কর্মবিরতির সঙ্গে নতুন এ ধর্মঘট যুক্ত হওয়ায় শিক্ষা কার্যক্রম আরও ব্যাহত হয়।
বার্সেলোনায় শ্রমিকেরা বিভিন্ন সড়কে অবরোধ তৈরি করেন। কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। গণপরিবহন প্রায় অচল হয়ে পড়ে। মধ্যরাতে ধর্মঘট শুরুর পরপরই কারখানা, বাজার ও পরিবহনকেন্দ্রের প্রবেশপথে অবস্থান নেন বিক্ষোভকারীরা। শহরটির গুরুত্বপূর্ণ এপি-৭ মহাসড়ক দুই দিক থেকেই বন্ধ করে দেওয়া হয়।
মাদ্রিদে দেশটির প্রধান পাইকারি বাজারের কাছে ধর্মঘটকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হাজারো বিক্ষোভকারী শহরের প্রধান সড়কে জড়ো হলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। দেশজুড়ে বিভিন্ন ছোটখাটো ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪০ জনের বেশি মানুষকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সরকার।
এদিকে দেশটির আবহাওয়া সংস্থা দুটি ঝড়ের কারণে ১৪টি সতর্কতা জারি করায় বিকেলের বিক্ষোভ মিছিল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। ঝড়ের প্রভাবে প্রবল বাতাস, উত্তাল সমুদ্র ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। দেশজুড়ে ৯০টির বেশি মিছিল হওয়ার কথা থাকলেও ভারী বৃষ্টি ও ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বেগে বাতাসের আশঙ্কায় কাদিজ ও হুয়েলভার কর্মসূচি বাতিল করা হয়।
স্পেনে আবাসন সংকট নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ গত সেপ্টেম্বরে নতুন করে সামনে আসে। ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তার সাত দশকেরও বেশি সময়ের বসতবাড়ি থেকে উচ্ছেদের পর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এ ঘটনায় এমন একটি আবাসন বাজারের চিত্র সামনে আসে, যেখানে বাড়িঘর ক্রমেই পর্যটকদের ভাড়া দেওয়ার জন্য, মুনাফাভিত্তিক বিনিয়োগ এবং স্বল্পমেয়াদি ভাড়ার সম্পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত এক দশকে বাড়িভাড়া ৮০ শতাংশ বেড়েছে। একই সময়ে বাড়ির দাম বেড়েছে ৬৩ শতাংশ।
আবাসন সংকটের সঙ্গে পর্যটন ব্যবসার সম্পর্ক তুলে ধরতে গ্রানাডার ভাড়াটিয়া ইউনিয়ন শহরের পর্যটনসমৃদ্ধ এলাকায় অভিযান চালিয়ে স্বল্পমেয়াদি ভাড়ার বাড়ির প্রায় ৩০০টি চাবি রাখার বাক্স ভাঙচুর করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটি লিখেছে, ‘পুঁজিপতি, ভাড়াবাণিজ্য থেকে মুনাফা করা ব্যক্তি এবং তাদের সহযোগীদের না বলুন।’
আবাসন অধিকারকর্মী ও শ্রমিক ইউনিয়নগুলো সংকট মোকাবিলায় বাজারে সরকারের আরও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছে। তাদের দাবির মধ্যে রয়েছে আবাসন নিয়ে ফটকাবাজি বন্ধ, পর্যটকদের কাছে বাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা বিলুপ্ত এবং ভাড়াটিয়াদের সুরক্ষা জোরদার করা।
সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের অনেক মানুষের নামমাত্র বেতন বাড়লেও বাড়িভাড়ার সঙ্গে তা পাল্লা দিয়ে বাড়েনি। দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন ওয়ার্কার্স কমিশনসের প্রধান উনাই সোরদো বলেন, বছরে ১২ শতাংশ পর্যন্ত বাড়তে থাকা আবাসন ব্যয় সামাল দিতে শুধু শ্রমিকদের সম্মিলিত দর-কষাকষি যথেষ্ট নয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
![]() |
| বার্সেলোনায় ভাড়াটিয়াদের সংগঠনগুলোর আহ্বানে ধর্মঘটে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। ছবি: দ্য গার্ডিয়ান। |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2638)
-
▼
November
(224)
-
▼
Nov 12
(25)
- গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা, ইসরাইলের ওপর নিষ...
- ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রে...
- ইরানে হামলার প্রস্তুতি ইসরাইলের, যুদ্ধ ছড়ানোর হুমক...
- গাজাকে উন্মুক্ত কারাগার বললেন বিশ্বচ্যাম্পিয়ন হ্যা...
- গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা...
- গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচা...
- তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
- ‘সন্ত্রাসী’ অপবাদ থেকেও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ন...
- হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার হুতিদের
- বান্দরবানের লামায় প্রকৃতি পাঠে একদিন by নিজাম উদ্দিন
- ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আই...
- তেল রপ্তানি ছাড়া কি টিকে থাকতে পারবে ইরান
- ১৫২ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর পেল মিসিসিপি
- রাজপথ ছাড়ছেন না ফরাসি শিক্ষার্থীরা, স্পেনে ধর্মঘট
- নেসেটে কোণঠাসা নেতানিয়াহু
- পশ্চিমা গোয়েন্দা সংস্থার ধারণা: ইরানে মাসে তৈরি হ...
- ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ১৫ লাখ টন কার্ব...
- আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সা...
- মৃত্যুর তিন বছর পরও কেউ খোঁজ নেয়নি চিকিৎসক নারীর
- মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্...
- গাজায় ৭৭ বছর বয়সি শিক্ষক আইয়ুবের আত্মমর্যাদার লড়াই...
- ইসরাইলকে নির্জলা সমর্থনের জেরে হলিউডে একঘরে অভিনেত...
- যুদ্ধের কারণে দৃষ্টি না সরাতে বিশ্বনেতাদের সতর্কবা...
- মরক্কো ও মিসর: জ্ঞান, সংস্কৃতি ও স্বাদের ভ্রমণ: দ্...
-
▼
Nov 12
(25)
-
▼
November
(224)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment