Thursday, November 12, 2026
ইসরাইলকে নির্জলা সমর্থনের জেরে হলিউডে একঘরে অভিনেত্রী সেলমা ব্লেয়ার
ইসরাইলকে নির্জলা সমর্থনের জেরে হলিউডে একঘরে অভিনেত্রী সেলমা ব্লেয়ার
হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ার বলেছেন, ইসরাইলের প্রতি সমর্থন এবং ইহুদি পরিচয়ের কারণে বিনোদনজগতে তিনি একঘরে হয়ে পড়েছেন। এমনকি হলিউড তাকে কার্যত মুছে দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি এক সম্মেলনে নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবনে এর প্রভাব নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।
ব্লেয়ার জানান, ইসরাইলে অভিবাসন করে সেখানে তার মায়ের সমাধির ব্যবস্থা করতে চান তিনি। ছোটবেলা থেকেই ইসরাইলে যাওয়ার স্বপ্ন দেখতেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
এ সময় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের কথাও তুলে ধরেন ব্লেয়ার। ইহুদি-আমেরিকান কর্মী আব্রাহাম হামরার একটি পোস্টে মন্তব্য করতে গিয়ে তিনি ইসলাম সম্পর্কে কঠোর বক্তব্য দিয়েছিলেন। ওই পোস্টে মার্কিন কংগ্রেসের সদস্য রাশিদা তালাইব ও কোরি বুশের সমালোচনা করা হয়েছিল। তারা ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার উদ্দেশ্যে আনা একটি আইনের বিরোধিতা করেছিলেন।
ব্লেয়ারের মন্তব্যে সন্ত্রাসবাদে সমর্থনকারীদের নির্বাসনের আহ্বানও ছিল। এর পর ব্যাপক সমালোচনা শুরু হয় এবং তার বিরুদ্ধে ইসলামবিদ্বেষের অভিযোগ ওঠে। পরে তিনি ক্ষমা চেয়ে স্বীকার করেন, ভুলবশত মুসলমানদের চরমপন্থি ইসলামপন্থি ও মৌলবাদীদের সঙ্গে এক করে ফেলেছিলেন। তার বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, তাদের আঘাত করা উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।
সোমবারের সম্মেলনে ব্লেয়ার বলেন, বন্ধুর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে দেওয়া একটি মন্তব্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। পরে নিজের অবস্থান স্পষ্ট করলেও বিতর্কের জেরে তার পেশাগত ও ব্যক্তিগত পরিসরে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়।
ব্লেয়ারের দাবি, এ ঘটনার পর তিনি তার এজেন্ট, ম্যানেজার, জনসংযোগ প্রতিনিধি, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী দল এবং বিনোদনশিল্পের প্রায় সব বন্ধুকে হারিয়েছেন। তার ভাষ্য, হলিউডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কও এই বিতর্কের পর ভেঙে পড়ে।
সূত্র: ওয়াই নেট নিউজ
![]() |
| মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার। ছবি: সংগৃহীত। |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2638)
-
▼
November
(224)
-
▼
Nov 12
(25)
- গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা, ইসরাইলের ওপর নিষ...
- ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রে...
- ইরানে হামলার প্রস্তুতি ইসরাইলের, যুদ্ধ ছড়ানোর হুমক...
- গাজাকে উন্মুক্ত কারাগার বললেন বিশ্বচ্যাম্পিয়ন হ্যা...
- গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা...
- গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচা...
- তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
- ‘সন্ত্রাসী’ অপবাদ থেকেও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ন...
- হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার হুতিদের
- বান্দরবানের লামায় প্রকৃতি পাঠে একদিন by নিজাম উদ্দিন
- ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আই...
- তেল রপ্তানি ছাড়া কি টিকে থাকতে পারবে ইরান
- ১৫২ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর পেল মিসিসিপি
- রাজপথ ছাড়ছেন না ফরাসি শিক্ষার্থীরা, স্পেনে ধর্মঘট
- নেসেটে কোণঠাসা নেতানিয়াহু
- পশ্চিমা গোয়েন্দা সংস্থার ধারণা: ইরানে মাসে তৈরি হ...
- ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ১৫ লাখ টন কার্ব...
- আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সা...
- মৃত্যুর তিন বছর পরও কেউ খোঁজ নেয়নি চিকিৎসক নারীর
- মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্...
- গাজায় ৭৭ বছর বয়সি শিক্ষক আইয়ুবের আত্মমর্যাদার লড়াই...
- ইসরাইলকে নির্জলা সমর্থনের জেরে হলিউডে একঘরে অভিনেত...
- যুদ্ধের কারণে দৃষ্টি না সরাতে বিশ্বনেতাদের সতর্কবা...
- মরক্কো ও মিসর: জ্ঞান, সংস্কৃতি ও স্বাদের ভ্রমণ: দ্...
-
▼
Nov 12
(25)
-
▼
November
(224)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment