Thursday, November 12, 2026
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
মঙ্গলবার ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তারল্য সংকটের প্রভাব সৌদি আরবেও ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে সৌদি অর্থনীতির দ্রুত গতি হারানোর কারণে দেশটির ব্যাংকিং খাত চাপে পড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের প্রভাবে ইউএইর অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। দেশটির ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেওয়ায় সৌদি ব্যাংকগুলোও এর প্রভাব অনুভব করছে। দুই দেশের ব্যাংকিং খাতের মধ্যে আন্তব্যাংক লেনদেনের পরিমাণ বেশি হওয়ায় এ সংকট সৌদি আরবের আমানত প্রবাহেও প্রভাব ফেলছে।
অন্যদিকে, সৌদি অর্থনীতির দুর্বলতার মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক থেকে অর্থ তুলে নিচ্ছে। অথচ ঋণের চাহিদা বেশি থাকায় বাজারে অর্থের জোগান সংকুচিত হচ্ছে এবং ঋণের খরচ বেড়ে যাচ্ছে।
সৌদি আরবের মুদ্রা রিয়াল সরাসরি মার্কিন ডলারের সঙ্গে যুক্ত থাকায় এ পরিস্থিতি দেশটির জন্য বিশেষভাবে উদ্বেগজনক। ইউএই, কাতার, ওমান ও বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলোর মুদ্রাও ডলারের সঙ্গে নির্ধারিত বিনিময় হারে যুক্ত।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার মতো উপসাগরীয় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক চাইলেই বাজারে অতিরিক্ত অর্থ সরবরাহ করতে পারে না। কারণ, এসব দেশের মুদ্রার বিনিময় হার ডলারের সঙ্গে যুক্ত এবং সুদের হারও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করতে হয়।
যুদ্ধের মধ্যেও বেড়েছে তেল উৎপাদন
ইরান যুদ্ধের সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কা সৌদি আরব এড়াতে পারলেও উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের কারণে ঝুঁকিতে রয়েছে দেশটি। সৌদি আরবে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের সবচেয়ে বড় উৎস সংযুক্ত আরব আমিরাত।
এদিকে ইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পরও নতুন করে নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। হুথিরা দেশটির জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে রিয়াদে অবস্থিত আরামকো টাওয়ারেও হুথিদের বিমান হামলার আঘাত লাগে।
তবে তারল্য সংকটের মধ্যেও সৌদি আরবের তেল রপ্তানি ও উৎপাদন বেড়েছে। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেককে সৌদি আরব জানিয়েছে, অক্টোবরে দেশটি দৈনিক ১ কোটি ৬ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে। সেপ্টেম্বরে এ পরিমাণ ছিল ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল। গত ফেব্রুয়ারির পর এটিই দেশটির সর্বোচ্চ উৎপাদন।
সূত্র: মিডল ইস্ট আই
![]() |
| ছবি: সংগৃহীত। |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2638)
-
▼
November
(224)
-
▼
Nov 12
(25)
- গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা, ইসরাইলের ওপর নিষ...
- ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রে...
- ইরানে হামলার প্রস্তুতি ইসরাইলের, যুদ্ধ ছড়ানোর হুমক...
- গাজাকে উন্মুক্ত কারাগার বললেন বিশ্বচ্যাম্পিয়ন হ্যা...
- গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা...
- গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচা...
- তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
- ‘সন্ত্রাসী’ অপবাদ থেকেও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ন...
- হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার হুতিদের
- বান্দরবানের লামায় প্রকৃতি পাঠে একদিন by নিজাম উদ্দিন
- ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন আই...
- তেল রপ্তানি ছাড়া কি টিকে থাকতে পারবে ইরান
- ১৫২ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর পেল মিসিসিপি
- রাজপথ ছাড়ছেন না ফরাসি শিক্ষার্থীরা, স্পেনে ধর্মঘট
- নেসেটে কোণঠাসা নেতানিয়াহু
- পশ্চিমা গোয়েন্দা সংস্থার ধারণা: ইরানে মাসে তৈরি হ...
- ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ১৫ লাখ টন কার্ব...
- আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সা...
- মৃত্যুর তিন বছর পরও কেউ খোঁজ নেয়নি চিকিৎসক নারীর
- মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্...
- গাজায় ৭৭ বছর বয়সি শিক্ষক আইয়ুবের আত্মমর্যাদার লড়াই...
- ইসরাইলকে নির্জলা সমর্থনের জেরে হলিউডে একঘরে অভিনেত...
- যুদ্ধের কারণে দৃষ্টি না সরাতে বিশ্বনেতাদের সতর্কবা...
- মরক্কো ও মিসর: জ্ঞান, সংস্কৃতি ও স্বাদের ভ্রমণ: দ্...
-
▼
Nov 12
(25)
-
▼
November
(224)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment