Monday, October 19, 2026
টি-রেক্সের মুখে কয়টি দাঁত ছিল by শিউলী সুলতানা
টি-রেক্সের মুখে কয়টি দাঁত ছিল by শিউলী সুলতানা
নতুন এক কম্পিউটার মডেলিং স্টাডি বলছে, আমরা টি-রেক্সকে যতটা বিশাল ভাবতাম, এরা আসলে তার চেয়েও বড় ছিল! বিজ্ঞানীরা ধারণা করছেন, জীবাশ্ম বা ফসিল রেকর্ড দেখে আমরা যে ওজন অনুমান করতাম, বাস্তবে টি-রেক্স তার চেয়েও ৭০ শতাংশ বেশি ভারী হতে পারে।
ভাবতে পারছ! এমনিতেই এরা ছিল বিশাল, তার ওপর যদি ওজন আরও ৭০ শতাংশ বেড়ে যায়, তবে এই দানবীয় শরীর টিকিয়ে রাখতে এদের কী পরিমাণ খাবার লাগত? আর সেই খাবার শিকার করার জন্য ওদের মুখের দাঁতগুলো কেমন ছিল?
চলো সেই প্রাগৈতিহাসিক যুগে একটু ঢুঁ মেরে জেনে নেই, টি-রেক্সের দাঁতের ব্যাপারে। বিশেষ টি-রেক্সের কয়টি দাঁত ছিল?
টি-রেক্স কী খাবার খেত
দাঁতের হিসাবে যাওয়ার আগে দেখা যাক এরা খেত কী। টি-রেক্সের সময়পর্বটা ছিল শিকারের জন্য স্বর্গরাজ্য। এরা ছিল অত্যন্ত সক্রিয় বা অ্যাকটিভ প্রিডেটর। কখনো ওত পেতে বসে থাকত, আবার কখনো শিকারকে ধাওয়া করত।
এদের খাদ্যতালিকায় বাছবিচার ছিল না। ট্রাইসেরাটপস বা এডমন্টোসরাসের মতো বিশাল সব ডাইনোসর তো ছিলই, এমনকি অন্য প্রজাতির টিরানোসরাসকেও এরা খেয়ে ফেলত। বিজ্ঞানীরা টি-রেক্সের পেটের জীবাশ্ম বা ফসিল পরীক্ষা করে বেশ কিছু চমকপ্রদ তথ্য পেয়েছেন। দেখা গেছে, এরা প্রচুর ডাইনোসরের বাচ্চা খেয়ে ফেলত।
শুনতে নিষ্ঠুর মনে হলেও প্রকৃতির নিয়মেই এটা এদের জন্য ছিল ‘সহজ খাবার’। তবে শুধু বাচ্চা নয়, বিশাল সব দানব শিকার করে তাদের হাড়গোড় চিবিয়ে খাওয়ার ক্ষমতাও এদের ছিল। আর এই হাড় চিবানোর জন্যই দরকার ছিল বিশেষ একপাটি দাঁত।
মুখে কয়টা দাঁত ছিল
এখন আসি আসল প্রশ্নে। টি-রেক্সের ওই বিশাল মুখে ঠিক কতগুলো দাঁত সাজানো ছিল? বিজ্ঞানীদের মতে, একটি পূর্ণবয়স্ক টি-রেক্সের মুখে সাধারণত ৫০ থেকে ৬০টি দাঁত থাকত।
সংখ্যাটা শুনে হয়তো মনে হচ্ছে, মাত্র ৫০-৬০টা? মানুষেরই তো ৩২টা থাকে! কিন্তু সংখ্যা দিয়ে এদের বিচার করতে যাওয়া ভুল হবে। আসল খেলাটা ছিল দাঁতের আকারে।
এদের একেকটা দাঁত ছিল বিশাল বড়! টি-রেক্সের দাঁতের দৈর্ঘ্য ছিল ১৯ থেকে ৩০.৫ সেন্টিমিটার। পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়ংকর প্রাণী বলা হয় প্রাগৈতিহাসিক হাঙর মেগালোডনকে। কিন্তু তুমি জানলে হয়তো অবাক হবে, টি-রেক্সের দাঁত লম্বায় সেই মেগালোডনের দাঁতের চেয়েও বড় ছিল!
এই দাঁতগুলো শুধু লম্বাই ছিল না, এগুলোর দুই পাশ ছিল করাতের মতো খাঁজকাটা। অনেকটা আজকের দিনের মাংস কাটার ছুরির মতো।
টি-রেক্স হাড় গুঁড়া করত যেভাবে
কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার মেরুদণ্ডী প্রাণী বিশেষজ্ঞ ক্রিস্টিন ব্রিঙ্ক বলেন, ‘টি-রেক্সের দাঁতগুলো অন্য ছোট থেরোপড ডাইনোসরদের চেয়ে অনেক বেশি মজবুত ছিল। এগুলো প্রচণ্ড চাপ সহ্য করতে পারত।’
কেন এত মজবুত ছিল? কারণ, ছোট আকারের মাংসাশী ডাইনোসররা ওদের দাঁত ব্যবহার করত মূলত মাংস ছিঁড়ে খাওয়ার জন্য। কিন্তু টি-রেক্সের কাজ শুধু মাংস ছেঁড়া ছিল না। এরা শিকারের হাড়সুদ্ধ চিবিয়ে গুঁড়া করে ফেলত। আর প্রায় ৩০ সেন্টিমিটারের একেকটা মজবুত দাঁত যখন করাতের মতো চেপে বসত, তখন শিকারের বাঁচার কোনো উপায়ই থাকত না।
বয়সের সঙ্গে কি টি-রেক্সের দাঁত বাড়ত
টি-রেক্সের দাঁত নিয়ে বিজ্ঞানীদের মধ্যে একটা রহস্য অনেক দিন ধরেই ছিল। সরীসৃপজাতীয় প্রাণীদের ক্ষেত্রে সাধারণত দেখা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দাঁতের সংখ্যা বাড়ে। কিন্তু টি-রেক্সের ক্ষেত্রে মনে করা হতো উল্টোটা। বিজ্ঞানীরা ভাবতেন, ছোট টি-রেক্সের দাঁত বেশি থাকে, আর বড় হলে কমে যায়।
কিন্তু সাম্প্রতিক গবেষণায় এই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। বিজ্ঞানীরা এত দিন যেগুলোকে বাচ্চা টি-রেক্স ভেবে ভুল করতেন, সেগুলো আসলে টি-রেক্স ছিলই না! ওগুলো ছিল সম্পূর্ণ আলাদা এক প্রজাতির ডাইনোসর। সেগুলোর নাম ন্যানোটাইরানুস।
যেহেতু ওই ছোট ডাইনোসরগুলো টি-রেক্সের বাচ্চা নয়, তাই টি-রেক্সের বয়স বাড়লে দাঁত কমে যায়, এই তত্ত্বটা আর ধোপে টেকে না। ক্রিস্টিন ব্রিঙ্কের মতে, অন্যান্য সরীসৃপের মতো টি-রেক্সের দাঁতের সংখ্যাও হয়তো বয়সের সঙ্গে বাড়ত অথবা একই থাকত। তবে একটা বিষয় নিশ্চিত, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দাঁতগুলো আরও বিশাল এবং ভয়ংকর হয়ে উঠত।
সরীসৃপ ও ডাইনোসরদের একটা দারুণ সুবিধা হলো, ওদের দাঁত মানুষের মতো একবার পড়ে গেলেও হাহাকার করতে হতো না। আমৃত্যু এদের পুরোনো দাঁত পড়ে গেলে সেখানে নতুন দাঁত গজায়।
টি-রেক্সের ক্ষেত্রেও তাই হতো। প্রতিটি নতুন জেনারেশনের দাঁত আগেরটার চেয়ে একটু বড় এবং শক্তিশালী হয়ে উঠত। এভাবেই ধীরে ধীরে ওরা ওই ৬০টি দাঁতের মালিক হতো।
পৃথিবী থেকে টি-রেক্স হারিয়ে গেছে কোটি কোটি বছর আগে, কিন্তু তাদের সেই দানবীয় দাঁত আজও আমাদের ভাবায়—প্রকৃতি কতটা ভয়ংকর সুন্দর হতে পারে।
তথ্যসূত্র: আইএফএল সায়েন্স, ইউনিভার্সিটি অব ম্যানিটোবা, কানাডা
![]() |
| টি-রেক্স ডাইনোসরের প্রতীকী ছবি, টি–রেক্সের দাঁত ছিল ভয়ংকর। ছবি: আর্থ ডটকম |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2279)
-
▼
October
(207)
-
▼
Oct 19
(12)
- ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
- ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লন্ডনে আজানের সম্মিলিত ধ্বনি
- ইয়েমেনে তীব্র হচ্ছে লড়াই, বাড়ছে বেসামরিক মানুষের দ...
- ইসরাইলের নির্বাচনে ‘কিং মেকার’ হতে পারে আরব দলগুলো
- আসামে ১১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, গুঁড়িয়ে দিল ১০ ...
- গাজায় তীব্র খাদ্য সংকটে ১৪ লাখ ফিলিস্তিনি: ডব্লিউ...
- লাইভ সম্প্রচারে প্রার্থনার সময় যিশুর ক্রুশ পড়ে প্র...
- টি-রেক্সের মুখে কয়টি দাঁত ছিল by শিউলী সুলতানা
- স্ত্রী-সন্তানসহ ছয় স্বজন হারিয়ে নির্বাক নূর আলম
- ইউরোপজুড়ে কেন বিক্ষোভ, কী চাইছেন তরুণেরা
- সৌদিতে হুতিদের মুহুর্মুহু হামলা: কিংডম সেন্টারের ক...
- সৌদি আরবে নজরকাড়া ‘ব্লু হোলস’
-
▼
Oct 19
(12)
-
▼
October
(207)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment