Thursday, October 1, 2026
শীতে শিশুদের নিয়ে ভ্রমণে যাওয়ার আগে যেসব বিষয় মনে রাখবেন by মৃণাল সাহা
শীতে শিশুদের নিয়ে ভ্রমণে যাওয়ার আগে যেসব বিষয় মনে রাখবেন by মৃণাল সাহা
সঠিক পরিকল্পনা করুন
শিশুসন্তানের সঙ্গে আপনার ভ্রমণ কতটা ভালো হবে, তা অনেকটাই নির্ভর করছে আপনার ভ্রমণ পরিকল্পনার ওপর। প্রত্যেকের পছন্দ–অপছন্দ এক রকম নয়। ভ্রমণে যাওয়ার আগে কীভাবে যাচ্ছেন, কখন যাচ্ছেন, কোথায় কোথায় থামছেন—এসব বিষয় মাথায় রাখা বেশ জরুরি।
যেহেতু সন্তানের সুস্থতা আর আনন্দই আপনাদের মূল লক্ষ্য, সেহেতু তাকে কেন্দ্র করেই পুরো পরিকল্পনা সাজান। তার সুবিধামতো সময়ে ভ্রমণ করুন, বাস কিংবা প্লেন বেছে নিন। এতে সন্তানের জন্য যাত্রাপথ সহজ হবে।
আরামের দিকে খেয়াল রাখুন
শিশুরা নিজেদের দৈনন্দিন রুটিনে বদল দেখতে চায় না। প্রতিদিন যেভাবে চলে, ঠিক সেভাবেই নিয়ম মেনে তাকে চালানোর চেষ্টা করুন। বিশেষ করে তিন বেলা খাবার, ঘুমের সময়সূচি ঠিকঠাক রাখুন।
এ ছাড়া শিশুদের পরিচিত ও পছন্দের জিনিস যাতে সঙ্গে থাকে, তা খেয়াল রাখবেন। প্রিয় খেলনা বা উপকরণ তাকে শান্ত করতে পারে মুহূর্তেই। শিশুদের যতটা সম্ভব আরামদায়ক পোশাকে রাখার চেষ্টা করুন। এতে তাদের মুড যেমন ভালো থাকবে, সহজে বিরক্তও হবে না।
প্যাকিং করুন প্রয়োজন বুঝে
ভ্রমণে গেলে বড়দের পছন্দসই জামাকাপড় নিলেই হয়। কিন্তু শিশুদের ক্ষেত্রে কেবল তাদের পছন্দসই কাপড় নিলে হয় না। বরং সঙ্গে নিন শীত উপযোগী আরামদায়ক কাপড়। যাতে তার ঠান্ডা লেগে না যায় কিংবা অতিরিক্ত গরম বা অস্বস্তিও না হয়।
প্যাকিং করার ক্ষেত্রে ডায়াপার, ওয়াইপ, অতিরিক্ত পোশাক, খাওয়ানোর সরঞ্জাম নিতে হবে। যাতে যেকোনো প্রয়োজনে তা হাতের কাছে পাওয়া যায়। সঙ্গে স্বাস্থ্যকর ছোট ছোট খাবার; যেমন আপেল, পেয়ারা–জাতীয় ফলমূল রাখতে হবে। যাতে ক্ষুধা লাগলেই হাতের কাছে কিছু থাকে।
আরও কিছু বিষয়
* শীতে শিশুরা সর্দি, কাশি, গলাব্যথা, জ্বর, নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হয়। সঙ্গে ত্বকের নানা সমস্যাও দেখা দিতে পারে। আবহাওয়া শুষ্ক ও ধুলাবালু থাকার কারণেই মূলত শিশুরা এসব রোগে আক্রান্ত হয়। তাই এ সময়টায় কিছুটা সচেতন থাকতে হবে।
* শিশুদের ঠান্ডা বাতাস এবং ধুলাবালু থেকে দূরে রাখতে হবে। যেহেতু শীতে এ রোগগুলো বেশি দেখা দেয়, তাই যতটা সম্ভব শিশুদের জনসমাগমপূর্ণ জায়গায় কম নেওয়াই ভালো।
* শিশুদের গামছা, রুমাল, তোয়ালে প্রভৃতি আলাদা হওয়া উচিত এবং আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সময় শিশুদের দূরে রাখা উচিত। শিশুদের মুখে মাস্ক ব্যবহার করার অভ্যাস করাতে হবে।
* শিশুর এ ধরনের সমস্যায় আদা, লেবু চা, গরম পানিতে গড়গড়া, মধু, তুলসীপাতার রস প্রভৃতি খাওয়ানো যেতে পারে। তবে সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
* শিশুদের জন্য বেশির ভাগ ক্ষেত্রে উলের পোশাক ভালো। তবে কোনো কোনো শিশুর উলের ক্ষুদ্র লোমে অ্যালার্জি হতে পারে। সুতি কাপড় পরিয়ে তার ওপর উলের পোশাক পরানোই ভালো। পোশাকটি যেন নরম কাপড়ের হয়।
* হালকা শীতে শিশুদের গরম পোশাক খুব বেশি গরমকাপড়ের হওয়া উচিত নয়। কারণ, খুব বেশি গরমকাপড় পরালে গরমে ঘেমে শিশুর ঠান্ডা লেগে যেতে পারে।
* শিশুদের ত্বক বেশি সংবেদনশীল। তাই তাদের ত্বক অনেক বেশি রুক্ষ হয়ে যায়। শিশুর মুখে এবং সারা শরীরে বেবি লোশন, বেবি অয়েল, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করুন।
শেষ কথা
এত কিছুর পরও যে ভ্রমণের সময় সব মনমতো হবে, তা কিন্তু নয়। বরং সন্তানকে নিয়ে ভ্রমণ করা সব সময়ই রোমাঞ্চকর। কারণ, যেকোনো কিছুই ঘটতে পারে আপনার সঙ্গে। কিন্তু এটাও মনে রাখবেন, সন্তানকে নিয়ে ঘুরতে গিয়ে যে স্মৃতি আপনি তৈরি করছেন, তা মনে থাকবে আজীবন। সেই স্মৃতি তৈরি করতে তো একটু–আধটু কষ্ট পোহাতে হবেই।
সূত্র: দ্য বেবি অ্যাবরোড
| শীতে ভ্রমণের সময় শিশুর যত্নে বিশেষ মনোযোগ প্রয়োজন। ছবি: অগ্নিলা আহমেদ |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2114)
-
▼
October
(42)
-
▼
Oct 01
(9)
- ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের ঘটনা উপসাগরীয় অঞ্চলে যে ...
- বাল্টিক অঞ্চলে উত্তেজনা, ন্যাটোকে পারমাণবিক হামলার...
- ৪৭ বছরে গলেছে ১২ লাখ কোটি টন বরফ
- বিমানকাণ্ডের পেছনে কে, বলা এখনই সম্ভব নয়: নেতানিয়াহু
- পারমাণবিক হামলার ঝুঁকি এড়াতে রাশিয়ার সঙ্গে যোগাযোগ...
- ব্রিটিশ ঘাঁটিতে কথিত নাশকতার ঘটনায় ইরানকে জড়ালেন ব...
- ইসরাইলের সমালোচনা: মসজিদ সভাপতিকে যুক্তরাষ্ট্র থেক...
- শীতে শিশুদের নিয়ে ভ্রমণে যাওয়ার আগে যেসব বিষয় মনে ...
- এগুলো কি পোশাক! গানের দৃশ্যে অর্ধনগ্ন, স্বরার অস্ব...
-
▼
Oct 01
(9)
-
▼
October
(42)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment