Saturday, October 3, 2026
‘গাজার দুই সপ্তাহ বয়সী শিশুকেও হত্যা করা উচিত’
‘গাজার দুই সপ্তাহ বয়সী শিশুকেও হত্যা করা উচিত’
বুধবার এক সাক্ষাৎকারে ল্যাপিড বলেন, সম্প্রতি তিনি তরুণ-তরুণীদের একটি দলের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি তাদের বলতে শোনেন, ‘তাদের সবাইকে হত্যা করতে হবে’ এবং ‘কোনো নিরপরাধ মানুষ নেই’—এমন বক্তব্য।
ল্যাপিড বলেন, তিনি তাদের প্রশ্ন করেছিলেন, ‘শিশুদের কী হবে?’ জবাবে তারা বলেছিল, ‘শিশুদেরও, কারণ শেষ পর্যন্ত তারা বড় হয়ে সন্ত্রাসী হবে।’ লাপিদের ভাষ্য অনুযায়ী, এমনকি দুই সপ্তাহ বয়সী শিশুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বলে তারা জানিয়েছিল।
লাপিদ বলেন, ‘তাহলে তো হামাসই জিতল। কারণ এগুলো হামাসেরই মানদণ্ড। তারা এটাই চেয়েছিল—যেন আমরাও তাদের মতো হয়ে যাই।’
তিনি বলেন, যেসব ইসরাইলি মন্ত্রী ও কর্মকর্তা শিশুদের অনাহারে রাখার আহ্বান জানিয়েছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতা অভ্যন্তরীণ ক্ষতি ডেকে এনেছে। এর ফলে হামাস থেকে নিজেদের আলাদা করার মতো কোনো নৈতিক বা মূল্যবোধ-ভিত্তিক মানদণ্ড নির্ধারণে আমরা ব্যর্থ হচ্ছি।
২০২২ সালের শেষের দিকে বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় আসার আগে পাঁচ মাস প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন লাপিদ। তিনি বলেন, গত তিন বছরে সরকারের কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের অবস্থান উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।
তবে ফিলিস্তিনিদের বিষয়ে তরুণ ইসরাইলিদের দৃষ্টিভঙ্গি নিয়েও তিনি সমানভাবে উদ্বিগ্ন বলে জানান। গাজায় তিন বছর ধরে চলা ‘গণহত্যার’ পর তরুণরা ফিলিস্তিনিদের কীভাবে দেখছে, তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
লাপিদ বলেন, গাজায় ইসরাইল একটি ‘ন্যায্য’ যুদ্ধ পরিচালনা করছে। একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর যে অভিযোগ আনা হচ্ছে, তা তিনি ‘অর্থহীন’ বলে অভিহিত করেন। তবে তার ভাষায়, ‘প্রাপ্তবয়স্কদের যুদ্ধে শিশুদের মারা যাওয়া উচিত নয়—কোনো অবস্থাতেই নয়।’
ল্যাপিডের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন বিভিন্ন গবেষণা ও জনমত জরিপে ইসরায়েলের তরুণদের মধ্যে তাদের বাবা-মায়ের প্রজন্মের তুলনায় বেশি ডানপন্থি মনোভাবের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত মাসের বিভিন্ন ঘটনাও এই প্রবণতার একটি চিত্র তুলে ধরেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক এক জরিপে ১৮ থেকে ২২ বছর বয়সী ইহুদি ইসরাইলিদের ৭৪ শতাংশ নিজেদের ডানপন্থি অথবা মধ্য-ডানপন্থি হিসেবে চিহ্নিত করেছেন।
সূত্র: মিডল ইস্ট আই

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2339)
-
▼
October
(267)
-
▼
Oct 03
(9)
- গাজায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, ৫ ফিলিস্তিনি...
- ইয়েমেনের তাইজে তীব্র লড়াইয়ে ৮০ যোদ্ধা নিহত
- ফ্লাইদুবাইয়ে হামলাকারী পাইলটের পরিচয় প্রকাশ
- ‘রাজনৈতিক স্বার্থে ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরানকে যুক্...
- ‘গাজার দুই সপ্তাহ বয়সী শিশুকেও হত্যা করা উচিত’
- লোহিত সাগর উপকূলে হুতিদের সঙ্গে ইয়েমেনি বাহিনীর লড়...
- ব্ল্যাক ফ্রাইডে কী, দিনটি কেন এত জনপ্রিয় by কাজী আকাশ
- ইনজেকশনে ক্রিস্টার মৃত্যুদণ্ড কার্যকর কেন ব্যর্থ হ...
- শিশু যৌন নির্যাতন নিয়ে যা জানা জরুরি by আলিয়া রিফাত
-
▼
Oct 03
(9)
-
▼
October
(267)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment