Tuesday, September 15, 2026
যেভাবে পাল্টে যাচ্ছে নতুন প্রজন্মের মুসলিমদের রাজনৈতিক ভূমিকা
যেভাবে পাল্টে যাচ্ছে নতুন প্রজন্মের মুসলিমদের রাজনৈতিক ভূমিকা
নিউইয়র্কে দক্ষিণ-পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা—এসডব্লিউএএনএ—অঞ্চল থেকে আসা অভিবাসী পরিবারের নতুন প্রজন্ম নিজেদের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করছে। একসময় যাদের পরিচয় মূলত অভিবাসী পাড়া, হালাল খাবারের দোকান বা স্থানীয় ব্যবসার মধ্যে সীমাবদ্ধ বলে দেখা হতো, তারা এখন টেলিভিশন, বিনোদন, রেস্তোরাঁ এবং রাজনীতির মূলধারায় জায়গা করে নিয়েছে। মামদানি এই প্রজন্মের প্রতীক এবং একই সঙ্গে তাদের দৃশ্যমানতা বাড়ানোর অন্যতম অনুঘটক।
তবে এই পরিবর্তনের পাশাপাশি ইসলামোফোবিয়াও কমেনি। পিউ রিসার্চের তথ্য হচ্ছে, ২০০২ সালে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মনে করতেন ইসলাম অন্য ধর্মগুলোর তুলনায় সহিংসতাকে বেশি উৎসাহিত করে। ২০২৬ সালে সেই হার বেড়ে ৫১ শতাংশে পৌঁছেছে। এর ফলে মুসলিম পরিচয়ের রাজনীতিকদের এখনো সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত করে দেখানোর প্রবণতা রয়েছে।
৯/১১-পরবর্তী ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ মুসলিম ব্যাকগ্রাউন্ডের নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বৈষম্য ও সন্দেহের অভিজ্ঞতা অনেক তরুণকে নিজেদের ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে আরো সচেতন করেছে। মার্কিন কৌতুকশিল্পী রামি ইউসুফকে ৯/১১-এর পর এমনভাবে দায়ী করা হয়েছিল যেন হামলার জন্য তারও দায় রয়েছে। এ ধরনের অভিজ্ঞতা অনেকের সাংস্কৃতিক পরিচয়কে রাজনৈতিক পরিচয়ে পরিণত করেছে।
এই প্রজন্মের রাজনীতি শুধু মুসলিম স্বার্থকে কেন্দ্র করে গড়ে উঠছে না। তারা স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয়, আবাসন, শিশুদের যত্ন এবং সামাজিক ন্যায়বিচারের মতো বৃহত্তর ইস্যুকে সামনে আনছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রনীতির সমালোচনা এবং গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের বিরোধিতাও তাদের রাজনৈতিক অবস্থানের অংশ হয়ে উঠেছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং মিশিগানের ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদ এমন একটি রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করছেন, যেখানে মুসলিম পরিচয় থাকলেও রাজনীতির লক্ষ্য শুধু মুসলিম জনগোষ্ঠী নয়; বরং বৃহত্তর জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নতি।
অন্যদিকে, ইসলামোফোবিয়াকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। মার্কিন রাজনীতিতে নির্বাচনের সময় মুসলিমবিদ্বেষী বক্তব্য বাড়ার প্রবণতা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লরা লুমার, কংগ্রেস সদস্য ন্যান্সি মেস ও র্যান্ডি ফাইন এবং সিনেটর টমি টিউবারভিলের মুসলিমবিরোধী বক্তব্যকে এর উদাহরণ।
মুসলিমদের বিরুদ্ধে ভয় ও সন্দেহ ছড়ানোর রাজনীতি শুধু মুসলিমদেরই ক্ষতি করে না; এর মাধ্যমে বৃহত্তর নাগরিক অধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানও দুর্বল হতে পারে। মুসলিমদের ওপর নজরদারি, অভিবাসন নিয়ন্ত্রণ বা রাজনৈতিক মতপ্রকাশ দমনের মতো ব্যবস্থাগুলো পরবর্তীতে অন্য জনগোষ্ঠীর বিরুদ্ধেও প্রয়োগ হতে পারে।
তবে দৃষ্টিতে বর্তমান বাস্তবতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো—মুসলিম আমেরিকানরা আর নীরব বা প্রান্তিক রাজনৈতিক শক্তি হিসেবে থাকছে না। সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রজুড়ে নির্বাচিত পদে এখন ২৫৫ জন মুসলিম দায়িত্ব পালন করছেন; তাদের মধ্যে ১১ জন মেয়র, ১৮ জন বিচারক এবং চারজন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য।
৯/১১-এর স্মরণ অনুষ্ঠানে মামদানির অংশগ্রহণ এই পরিবর্তনের প্রতীক। সাবেক নিউইয়র্ক মেয়র রুডি জুলিয়ানির সঙ্গে মামদানির করমর্দনের ঘটনা অতীত ও ভবিষ্যতের প্রতীকী সাক্ষাৎ। জুলিয়ানি মামদানির অনুষ্ঠানে উপস্থিতির বিরোধিতা করেছিলেন। কিন্তু অনুষ্ঠানে মামদানি শান্ত ও সৌজন্যমূলক আচরণ করেন।
৯/১১-এর পরের এক প্রজন্ম ইসলামোফোবিয়ার মধ্যে বেড়ে উঠলেও সেই অভিজ্ঞতা তাদের রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করেনি। নতুন প্রজন্মের অনেক মুসলিম ব্যাকগ্রাউন্ডের আমেরিকান বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক জোট গড়ে তুলছে এবং নিজেদের অধিকার রক্ষার পাশাপাশি সবার জন্য উন্নততর সমাজের দাবি তুলছে। ইসলামোফোবিয়ার রাজনীতি এখনো শক্তিশালী হলেও মুসলিম আমেরিকানদের রাজনৈতিক ও সামাজিক প্রভাবও আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দৃশ্যমান।

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(1954)
-
▼
September
(161)
-
▼
Sep 15
(12)
- ইরান যুদ্ধে অস্ত্র সংকটের বিষয় স্বীকার করে নিজেদের...
- যেভাবে পাল্টে যাচ্ছে নতুন প্রজন্মের মুসলিমদের রাজন...
- সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন কেন বৈশ্বিক তেলের ...
- ওয়াশিংটন–বেইজিং উত্তেজনা: যুক্তরাষ্ট্রকে মহাকাশযুদ...
- সৌদি আরবের তিন শহরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত...
- কিমের কি গোপন কোনো ছেলে আছে, খুঁজছেন দক্ষিণ কোরিয়া...
- মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, এবার কি...
- হুতি–সৌদির সংঘাতে ট্রাম্প কি নতুন বিপদে পড়ছেন
- জানা–অজানা রকিব হাসান by অনীশ দাস অপু
- গল্প- ডুমুরের ফুল এবং সাপের পাঁচ পা by নীহারুল ইসলাম
- হাজার মানুষের জীবন বাঁচানোই তাঁর জন্য কাল হয়ে দাঁড়...
- ফ্যাটি লিভারের কারণে কি ইনসুলিন অকার্যকর হয়ে যায়? ...
-
▼
Sep 15
(12)
-
▼
September
(161)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment