Friday, July 3, 2026
কোথায় হারিয়ে গেলেন ১৭ বছরে ‘মিস ইন্ডিয়া’ জয়ী সেই নায়িকা
কোথায় হারিয়ে গেলেন ১৭ বছরে ‘মিস ইন্ডিয়া’ জয়ী সেই নায়িকা
‘দামিনী’ দিয়ে শীর্ষে
মিস ইন্ডিয়া জয়ের পর মীনাক্ষী শেশাদ্রি ১৯৮৩ সালে ‘পেইন্টার বাবু’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। প্রথম ছবি ব্যর্থ হলেও তার পরপরই মুক্তি পায় ‘হিরো’, যা ব্লকবাস্টার হয় এবং মীনাক্ষীকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘দামিনী’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবির সাফল্যের পর তিনি শ্রীদেবী ও মাধুরী দীক্ষিতের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। কিন্তু ঠিক সেই সময়েই এক চমকপ্রদ সিদ্ধান্ত—ক্যারিয়ারের চূড়ায় থেকেই চলচ্চিত্র ছাড়ার ঘোষণা।
মীনাক্ষীর আসল নাম কী
মীনাক্ষী শেশাদ্রির আসল নাম শশীকলা শেশাদ্রি। তিনি ১৯৬৩ সালের ১৬ নভেম্বর বিহারের (বর্তমানে ঝাড়খণ্ড) সিন্দ্রিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি শাস্ত্রীয় নাচ শিখেছেন। ভারতনাট্যম, কুচিপুড়ি, কথক ও ওডিসি—এই চারটি নৃত্যধারাতেই দক্ষতা ছিল তাঁর। ১৯৮১ সালে মিস ইন্ডিয়া জয়ের পর জাতীয় পর্যায়ে পরিচিতি পান তিনি। এ সময়ই তাঁর ওপর নজর পড়ে নির্মাতা সুভাষ ঘাইয়ের। পরে ঘাইয়ের ‘হিরো’-ই তাঁর ভাগ্য বদলে দেয়।
যাঁদের সঙ্গে অভিনয় করেছেন
মীনাক্ষী শেশাদ্রি–জ্যাকি শ্রফ জুটি জনপ্রিয় ছিল। ‘হিরো’র সাফল্যের পর তিনি একের পর এক বড় তারকার সঙ্গে কাজ করেছেন—অমিতাভ বচ্চন, সানি দেওল, অনিল কাপুরের মতো নায়কদের সঙ্গে অভিনয় করেছেন বহু সফল ছবিতে।
অভিনয়, নাচের কুশলতা আর পর্দায় উপস্থিতির জোরে তিনি লাখো দর্শকের মন জিতেছিলেন। তবে নিজের সেরা সময়েই বিয়ে করে সিনেমা ছাড়ার ঘোষণা দেন।
ইন্ডিয়াডটকম অবলম্বনে
![]() |
| মীনাক্ষী শেশাদ্রি। আইএমডিবি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ▼ 2026 (1390)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment