Thursday, June 11, 2026
তিসি-তিল-কুমড়ার মতো বীজজাতীয় খাবার কারা খাবেন, কারা খাবেন না by লিনা আকতার
তিসি-তিল-কুমড়ার মতো বীজজাতীয় খাবার কারা খাবেন, কারা খাবেন না by লিনা আকতার
বীজ হলো উদ্ভিজ্জ ফ্যাট, ফাইবার ও খনিজ পদার্থের উৎস। বীজে রয়েছে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিংক, ফলিক অ্যাসিডসহ নানা খনিজ উপাদান। বীজে থাকা পুষ্টি উপাদান আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। পাকস্থলী দীর্ঘ সময় ভরিয়ে রাখতেও বীজ সাহায্য করে।
তবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন ২০ থেকে ৩০ গ্রাম বীজ খেতে পারেন—এর বেশি নয়। বীজ যেকোনো খাবারের সঙ্গে খাওয়া যেতে পারে। যেমন দই, স্যুপ, স্টু, রুটি, কেক, সালাদ ইত্যাদি। এতে খাবারের ফাইবারের পরিমাণের সঙ্গে পুষ্টিমানও উন্নত হয়।
কাদের জন্য ভালো
তিসির বীজ: তিসির বীজে প্রোটিন ও ফাইবার রয়েছে, যা ওজন কমাতে সাহায্য করে। এই বীজে আলফা-লিনোলেনিক অ্যাসিড ও ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। তিসির বীজ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এই বীজে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য কমায়। এ ছাড়া তিসির বীজে লিগানন নামের একধরনের পলিফেনল রয়েছে, যা একটি অ্যান্টি–অক্সিডেন্ট। এই বীজে অন্যান্য বীজের চেয়ে ৭৫ থেকে ৮০০ গুণ বেশি লিগানন থাকে। গবেষণায় দেখা গেছে, লিগাননের প্রদাহবিরোধী বৈশিষ্ট্য হৃদ্রোগ ও ক্যানসার প্রতিরোধ করে। প্রজননস্বাস্থ্যের জন্যও উপকারী।
চিয়ার বীজ: চিয়ার বীজ ওমেগা–থ্রি ফ্যাটি অ্যাসিড বা আলফা লিনোলেনিক অ্যাসিডের একটি চমৎকার উৎস। এতে পানিতে দ্রবণীয় ফাইবার রয়েছে। তাই পানি যোগ করলে তা ১০ গুণ পর্যন্ত শোষণ করতে পারে। এই তরল শোষণের ক্ষমতা এবং উচ্চ ফাইবারের কারণে এই বীজ দীর্ঘক্ষণ পেট ভরে রাখতে সাহায্য করে। ফলে এটি ওজন কমাতে, কোলেস্টেরল কমাতে এবং পেট ভালো রাখতে কাজে আসে।
কুমড়ার বীজ: কুমড়ার বীজে পটাশিয়াম, জিংক ও ক্যালসিয়াম রয়েছে, যা হাড়ের ক্ষয়রোধে সাহায্য করে। এতে রয়েছে ট্রিপটোফ্যান নামের অ্যামাইনো অ্যাসিড। এই অ্যাসিড অক্সিটোসিন হরমোন ক্ষরণে সহায়তা করে। একই সঙ্গে মেলাটোনিন ও সেরোটোনিন নিঃসৃত হতে সহায়তা করে, যা অবসাদ কাটিয়ে শরীর–মন তরতাজা রাখে। গবেষণায় দেখা গেছে, কুমড়ার বীজ খারাপ কোলেস্টেরল কমায় এবং পেশির দুর্বলতা কাটতে সাহায্য করে।
সূর্যমুখীর বীজ: ভিটামিন–ই, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট–সমৃদ্ধ এই বীজ ওজন কমাতে সাহায্য করে। পলিআনস্যাচুরেটেড ও মনোআনস্যাচুরেটেড ফ্যাটের অন্যতম উৎস কুমড়ার বীজ। এই ফ্যাটগুলো খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হৃদ্যন্ত্র ভালো রাখে। তা ছাড়া এ বীজে রয়েছে সেলেনিয়াম, যা বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
তিলের বীজ: বিভিন্ন খনিজ ও ফাইবারের পাশাপাশি তিলের বীজে রয়েছে সেলেনিয়াম নামের অ্যান্টি–অক্সিডেন্ট। এটি দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে।
কারা খাবেন না
যাঁদের অতিরিক্ত প্রোটিন গ্রহণ নিষেধ বা লিভার ও কিডনি রোগ আছে, তাঁদের বীজজাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। বীজ ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। এ ছাড়া যাঁদের আইবিএস ও বীজে অ্যালার্জি আছে, তাঁদেরও এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে বীজ গ্রহণ করতে হবে।
* লিনা আকতার, পুষ্টিবিদ, রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর
![]() |
| একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন ২০ থেকে ৩০ গ্রাম বীজ খেতে পারেন। ছবি: পেক্সেলস |
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
-
▼
2026
(1536)
-
▼
June
(267)
-
▼
Jun 11
(10)
- ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ঘুরে দাঁড়ানোর ভেতরে...
- তিসি-তিল-কুমড়ার মতো বীজজাতীয় খাবার কারা খাবেন, কার...
- চুলে তেল দিলে কারও মাথা গরম আর কারও মাথা ঠান্ডা হয়...
- হঠাৎ করেই অস্বাভাবিক চুল পড়ছে? এটি হতে পারে গোপন ক...
- পশ্চিমবঙ্গের সীমান্ত ও আটককেন্দ্রে দুর্দশাগ্রস্ত ক...
- তিসিবীজ কি চুলের জন্য সত্যিই এতটা উপকারী by ফারদীন...
- হালালা সেন্টার: যৌনতার ফাঁদ নাকি ধর্মীয় সমাজের ল্য...
- ট্রাম্প-নেতানিয়াহু চক্র নিজেদের মতো বদলাতে গিয়ে মধ...
- যুদ্ধক্ষেত্র পালানো নারীর ডায়েরি: ‘প্রার্থনা করেছি...
- ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে রোগ ছড়ানোর মূল সূত্র খ...
-
▼
Jun 11
(10)
-
▼
June
(267)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment