Saturday, June 20, 2026
ইসরাইলকে এক হাত নিলেন জেডি ভ্যান্স: ‘সব সমস্যার সমাধান শুধু হত্যা করেই করা যায় না’
ইসরাইলকে এক হাত নিলেন জেডি ভ্যান্স: ‘সব সমস্যার সমাধান শুধু হত্যা করেই করা যায় না’
ইসরাইলকে এক হাত নিয়ে তিনি বলেন, ‘সব সমস্যার সমাধান শুধু হত্যা করেই করা যায় না’। একই সাথে তিনি জোর দিয়ে বলেন, চূড়ান্ত চুক্তি ছাড়া ইরান কোনো ছাড় পাবে না। হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে নতুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পক্ষে যুক্তি তুলে ধরার সময় তিনি উগ্র-ডানপন্থী মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে আমেরিকার সমর্থনের প্রতি কৃতজ্ঞতা না থাকার অভিযোগ তোলেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ডাকনাম ব্যবহার করে তিনি সাংবাদিকদের বলেন, আপনারা বিবির মন্ত্রিসভার কিছু মানুষকে দেখেছেন, যারা সামনে এসে এই চুক্তির সমালোচনা করেছেন এবং কিছু ক্ষেত্রে খুব ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপর আক্রমণ চালিয়েছেন। তবে নেতানিয়াহুকে তিনি তার এই প্রকাশ্য ক্ষোভ থেকে ছাড় দিয়েছেন।
ইসরাইলকে কঠোর বার্তা দিয়ে ভ্যান্স বলেন, প্রথমত, ডনাল্ড ট্রাম্পই বর্তমান সময়ে সমগ্র বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরাইল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল। এবং তিনি বিশ্বের একমাত্র পরাশক্তির রাষ্ট্রপ্রধান। আমি যদি ইসরাইল সরকারের মন্ত্রিসভায় থাকতাম, তবে পুরো বিশ্বে আমার একমাত্র শক্তিশালী যে মিত্র অবশিষ্ট আছে, আমি হয়তো তার ওপর আক্রমণ করতাম না। তিনি আরও বলেন, অন্য যে বিষয়টি আমি বলব তা হলো, গত তিন মাসে আপনাদের মাতৃভূমিকে রক্ষা করা প্রতিরক্ষামূলক অস্ত্রের তিন ভাগের দুই ভাগই তৈরি হয়েছে আমেরিকানদের হাতে এবং সেগুলোর খরচ জোগানো হয়েছে আমেরিকান করদাতাদের ডলারে।
ভ্যান্স উপসংহার টেনে বলেন, ইসরাইলের সমস্যা ডনাল্ড ট্রাম্প নন। ইসরাইলের কেউ যদি মনে করে থাকেন যে তাদের সবচেয়ে বড় সমস্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তবে তাদের বাস্তবতার মুখোমুখি হওয়া এবং দেশের বর্তমান পরিস্থিতি অনুধাবন করা উচিত। ভ্যান্সের এই মন্তব্যগুলো মূলত ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। নেতানিয়াহুর এই উগ্র-ডানপন্থী সহযোগীরা উভয়েই ইসরাইলকে এই চুক্তির শর্তগুলো উপেক্ষা করার আহ্বান জানান এবং এটিকে দেশের নিরাপত্তার জন্য একটি হুমকি হিসেবে বর্ণনা করেন।
লেবাননে উভয় পক্ষকেই তাদের চুক্তির শর্ত মেনে চলতে হবে: লেবানন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ভ্যান্স বলেন যে, তিনি এখনো সেখানে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে কিছু সংঘর্ষের আশঙ্কা করছেন, তবে তিনি আশা করেন উভয় পক্ষই চুক্তিটি মেনে চলবে। তিনি বলেন, আমরা আশা করি হিজবুল্লাহ ইসরাইলিদের লক্ষ্য করে রকেট এবং ড্রোন হামলা চালাবে না। তবে আমরা এটাও আশা করি যে, ইসরাইলিরাও লেবাননে বেপরোয়া আচরণ করবে না। উভয় পক্ষকেই তাদের চুক্তির শর্ত মেনে চলতে হবে। পরে ট্রাম্প ঘোষণা করেন, আমরা লেবানন, হিজবুল্লাহ এবং ইসরাইলসহ সব ফ্রন্টে একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি আশা করি।
সূত্র: টাইমস অব ইসরাইল
![]() |
| ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে লড়াইয়ের সময় তাদের ৪ সেনা নিহত হয়েছে। সেনাবাহিনী নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় প্রকাশ করেছে। তিনি হলেন লেফটেন্যান্ট ডর গেদালিয়া বেন সিমহন (৩২), যিনি ৫২তম ব্যাটালিয়ন এবং ৪১তম ব্রিগেডের কমান্ডার ছিলেন। এ খবর দিয়েছে আল জাজিরা। যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে হামলা বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সদস্য এবং তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়ার কথা জানায় ইসরাইলের সেনাবাহিনী। এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ) রাতভর দক্ষিণ লেবাননে অসংখ্য হামলা চালানোর কথা স্বীকার করেছে এবং বলেছে, হিজবুল্লাহর পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবেই তারা এই পদক্ষেপ নিয়েছে। এতে তাদের নিজেদের সেনাও হারাতে হচ্ছে যুদ্ধের ময়দানে। |
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ▼ 2026 (1272)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment