লেবাননে যিশুর পর এবার মাতা মেরির মূর্তি অবমাননা ইসরায়েলি সেনার, ছবি ভাইরাল, ক্ষোভ

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একজন ইসরায়েলি সেনা লেবাননে মাতা মেরির একটি মূর্তির পাশে বসে ‘অবমাননাকর’ আচরণ করছেন। ছবিটি প্রকাশ্যে আসার পর ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলের খ্রিস্টান শহর দেবলে ছবিটি তোলা। ছবিতে মুখে সিগারেট নিয়ে একজন ইসরায়েলি সেনাকে মাতা মেরির মূর্তির পাশে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর হাতে আরেকটি সিগারেট। ওই সেনা সেটি মাতা মেরির মূর্তির মুখের কাছে ধরে আছেন।

গত মাসে লেবাননের একই শহরে অভিযানের সময় ইসরায়েলি সেনারা যিশুর একটি মূর্তি ভাঙচুর করেছিলেন। ওই ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পরে ক্ষোভের মুখে দুজন ইসরায়েলি সেনাকে শাস্তি দেওয়া হয়।

ওই ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, যে সেনা মূর্তি ভাঙচুর করেছেন ও যিনি ছবি তুলেছেন—উভয়কে ৩০ দিনের সামরিক আটকাদেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে লেবাননে মাতা মেরির মূর্তি অবমাননা করে তোলা ইসরায়েলি সেনার এই ছবিটি। ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনা করে ছবিটির অংশবিশেষ অস্পষ্ট করে দেওয়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে লেবাননে মাতা মেরির মূর্তি অবমাননা করে তোলা ইসরায়েলি সেনার এই ছবিটি। ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনা করে ছবিটির অংশবিশেষ অস্পষ্ট করে দেওয়া হয়েছে। ছবি: রয়টার্স

লেবাননে ইসরায়েলি সেনার যিশুর মূর্তি ভাঙচুর, স্বীকার করল নেতানিয়াহু সরকার

দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা যিশুখ্রিষ্টের মূর্তি ভাঙচুর করছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পরে ছবিটি সত্য কি না, তা যাচাইয়ে ইসরায়েল সেনাবাহিনী তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।

তদন্ত শেষে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, ছবিটি আসল। ছবিতে তাদেরই একজন সেনাকে দেখা যাচ্ছে।

ওই ছবিতে দেখা যাচ্ছে, একজন ইসরায়েলি সেনা বড় আকারের একটি ভারী হাতুড়ি দিয়ে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তির মাথায় আঘাত করছে। মূর্তিটি ক্রুশ থেকে খুলে পড়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ সোমবার একটি পোস্টে ইসরায়েল সেনাবাহিনী বলেছে, তারা ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ দেখছে।

পোস্টে আরও বলা হয়, ‘ওই সেনার আচরণ তাদের সৈন্যদের কাছ থেকে প্রত্যাশিত মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।’

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, সেনাবাহিনীর নর্দান কমান্ড ঘটনাটি তদন্ত করেছে। বর্তমানে সামরিক বাহিনীর নিজস্ব প্রক্রিয়ায় বিষয়টি সমাধান করা হচ্ছে।

আরব সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, যিশুর মূর্তি ভাঙার ঘটনাটি ঘটেছে দক্ষিণ লেবাননে ইসরায়েল সীমান্তবর্তী গ্রাম দেবলে। গ্রামটি খ্রিষ্টান–অধ্যুষিত।

দেবল পৌরসভা থেকে বার্তা সংস্থা এএফপিকে বলা হয়েছিল, যিশুর মূর্তিটি তাদের গ্রামেই অবস্থিত। তবে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা তারা নিশ্চিত করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন শুরুর পর লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও সংঘাত ছড়িয়ে পড়ে।

ইরানের সমর্থনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর পর ইসরায়েল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে। সেখানে এখন ১০ দিনের যুদ্ধবিরতি চলছে।

তবে গত শুক্রবার যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েলি সেনারা এখনো দক্ষিণ লেবাননে অবস্থান করছে এবং সেখানে তারা প্রচুর বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে।

বড় একটি হাতুড়ি দিয়ে যিশুর মূর্তির মাথায় আঘাত করা হচ্ছে
বড় একটি হাতুড়ি দিয়ে যিশুর মূর্তির মাথায় আঘাত করা হচ্ছে। ছবি: ফিলিস্তিনি সাংবাদিক ইউনিস তিরাভির এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া