Sunday, March 22, 2026
ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরায়েলের তিন শহর, আহত ২০০
ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরায়েলের তিন শহর, আহত ২০০
ইসরায়েলের স্বাস্থ্য
মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত
অন্তত ৪ হাজার ২৯২ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আনা হয় ৩০৩ জনকে। ইরানের হামলায় এখন পর্যন্ত ১৬
ইসরায়েলি নিহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আরাদ
শহরে গতকাল শনিবারের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১১৬ জন। তাঁদের মধ্যে ১০
জনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষেপণাস্ত্র হামলায় শহরটির কেন্দ্রস্থলে ব্যাপক
ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
অন্যদিকে গতকাল কাছাকাছি সময়ে দিমোনা
শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন আরও ৬৪ জন। ক্ষেপণাস্ত্রের
আঘাতে বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়। স্প্লিন্টারের আঘাতে আহত
ব্যক্তিদের শরীরে জখম হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর
বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক
মুখপাত্র জানান, হামলার সময় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছিল।
তবে ক্ষেপণাস্ত্রগুলো ‘বিশেষ বা অপরিচিত’ কোনো ঘরানার না হওয়া সত্ত্বেও
কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
ফায়ার
সার্ভিস কর্মীরা জানিয়েছেন, দিমোনা ও আরাদ—উভয় শহরেই ইন্টারসেপ্টর বা
ক্ষেপণাস্ত্র–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, কিন্তু সেগুলো
লক্ষ্যভেদে ব্যর্থ হয়। এর ফলে কয়েক শ কেজি ওজনের ওয়ারহেডসহ দুটি
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে।’
ইসরায়েলের
দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা দেশটির পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ১৩
কিলোমিটার দূরে অবস্থিত। ইরান জানিয়েছে, দেশটির নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায়
হামলার জবাবে দিমোনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
ইসরায়েলের
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার পর তিনি আরাদ শহরের
মেয়রের সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহু এ ঘটনাকে শহরটির জন্য ‘অত্যন্ত কঠিন
এক সন্ধ্যা’ বলে বর্ণনা করেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের
প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে
একজন মারাত্মক আহত হয়েছেন। আয়ালোন হাইওয়ে ও পার্শ্ববর্তী রামাত গান শহরসহ
ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আরও ১০ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে
আরও বলা হয়েছে, মধ্য ইসরায়েলের পেতাহ তিকভা শহরেও একটি ভবন ক্ষেপণাস্ত্রের
আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উত্তরাঞ্চলে হামলায় নিহত ১
এদিকে
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবানন থেকে ছোড়া রকেট হামলায় আজ
একজন নিহত হয়েছেন। ইসরায়েলের জরুরি উদ্ধারকারী সংস্থার বরাতে বার্তা
সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
কয়েকটি গাড়িতে রকেটটি আঘাত হানে।
পরে একটি গাড়ির আরোহীকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় ফায়ার সার্ভিস
জানিয়েছে, রকেটের ‘সরাসরি আঘাতে’ দুটি গাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখা
গেছে।
তবে হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ওফের মস্কোভিৎজ নামের ওই
ব্যক্তি লেবানন থেকে ছোড়া ট্যাংক–বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত
হয়েছেন। তিনি একটি কৃষিখামারের ব্যবস্থাপক ছিলেন।
![]() |
| ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বংস্ত ভবনে তল্লাশি ও উদ্ধারকাজে ইসরায়েলি সেনারা। দিমোনা; ২১ মার্চ ২০২৬ ছবি: রয়টার্স |
About: COXSBAZAR
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1404)
-
▼
March
(202)
-
▼
Mar 22
(7)
- ইসরায়েলের বাধা: ছয় দশকের মধ্যে এই প্রথম আল-আকসায় হ...
- ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রকে ছাড়াই বিশ্বের এগিয়ে যাও...
- কলকাতার মুসলিম এলাকায় জমজমাট ইফতারির বাজার by অমর ...
- ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরায়েলের তিন শহর, আহত ২০০
- ইরানকে দ্রুত হারানোর কৌশল কাজ করেনি, এখন ‘প্ল্যান ...
- দিনে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে রাতেই কেন যুদ্ধ...
- ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা করে ইরানের ক্...
-
▼
Mar 22
(7)
-
▼
March
(202)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment