Monday, January 12, 2026
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ঠিক হবে কি না, সন্দিহান কোনো কোনো মার্কিন সিনেটর
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ঠিক হবে কি না, সন্দিহান কোনো কোনো মার্কিন সিনেটর
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের কথা বলেছেন। তবে গতকাল রোববার অন্তত দুজন সিনেটর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে সতর্ক করেছেন।
রিপাবলিকান সিনেটর র্যান্ড পল এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি না, ইরানকে বোমা মারলে তা উদ্দেশ্য অনুযায়ী ফল দেবে কি না।’
পল এবং ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, ইরানের শাসকগোষ্ঠীকে দুর্বল করার বদলে দেশটির ওপর সামরিক হামলা চালানো হলে তা মানুষকে বহিরাগত শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে ফেলতে পারে।
ওয়ার্নার ফক্স নিউজ সানডেকে বলেন, ইরানের ওপর সামরিক হামলা হলে তা ইরানিদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমনভাবে একত্র করে তুলতে পারে, যা আগে সেখানকার শাসকেরা করতে পারেননি। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কতটা ঝুঁকি আছে।
ডেমোক্র্যাট সিনেটর উল্লেখ করেন, ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের সরকার উৎখাতের ঘটনা এমন সব পরিস্থিতি তৈরি করেছিল, যা ধীরে ধীরে ১৯৭০-এর দশকের শেষের দিকে দেশটিতে ধর্মীয় শাসনের উত্থানে পথ তৈরি করেছে।
গতকাল রোববার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরান নিয়ে কী করা যায়—সে বিষয়ে সাইবার হামলা, সম্ভাব্য সামরিক পদক্ষেপসহ বিভিন্ন বিকল্প নিয়ে আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করবেন।
ইরান বলেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। তবে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বরাবরই কড়া পররাষ্ট্রনীতির পক্ষে কথা বলেন। তিনি বলেছেন, ট্রাম্পের উচিত ‘বিক্ষোভকারীদের সাহস জোগানো এবং [ইরানি] শাসকগোষ্ঠীকে ভীষণভাবে ভয় দেখানো।’
ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে গ্রাহাম বলেন, ‘মি. প্রেসিডেন্ট, আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে যারা মানুষ হত্যা করছে, সেই নেতৃত্বকেই হত্যা করতাম। আপনাকে এটার অবসান ঘটাতেই হবে।’
১৯৭৯ সালে ইরানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শাহর যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া ছেলে রেজা পাহলভি গতকাল রোববার বলেছেন, তিনি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে ইরানে ফিরে যেতে প্রস্তুত।
সানডে মর্নিং ফিউচারসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে এ নিয়ে পরিকল্পনা করছি।’
রেজা পাহলভি বলেন, ‘আমার কাজ হলো এই রূপান্তরে নেতৃত্ব দেওয়া—যেন কোনো কিছুই ধরাছোঁয়ার বাইরে না থাকে, যেন পুরোপুরি স্বচ্ছতা নিশ্চিত হয়, যেন মানুষ স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করার এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরা ঠিক করার সুযোগ পায়।’
![]() |
| ইরানে বিক্ষোভের সমর্থনে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে অধিকারকর্মীদের সমাবেশ। ১০ জানুয়ারি, ২০২৬ ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1427)
-
▼
January
(307)
-
▼
Jan 12
(15)
- ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে আইন নয়, শক্তিই কি শেষ কথ...
- ডাকসু–জকসু: শিবিরের জয়, ওল্ড স্কুল পলিটিকসের মৃত্য...
- ইরানে হামলা নিয়ে ট্রাম্পকে সতর্ক করল মার্কিন সামরি...
- বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি ‘পুরোপুরি নিয়ন্ত্রণে...
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে ইরানের হুঁশ...
- ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ঠিক হবে কি না,...
- ইরানে বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক: মানবাধিকার সংস্থা
- ওয়াইসির ঘোষণা: একদিন হিজাব পরা মহিলাই ভারতের প্রধা...
- ঢাকা শহরে একজন ‘জোহরান মামদানি’ কোথায় পাব by কাজী ...
- গ্রিনল্যান্ডে সামরিক আগ্রাসনের পরিকল্পনা তৈরির নির...
- পলিটিক্যাল কদমবুসি কালচার যে কারণে ভয়ের by সারফুদ্...
- ‘কুকি-চিন’ নিয়ে আসলে কী ঘটছে by আলতাফ পারভেজ
- বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক কেমন হওয়া উচিত
- সোমালিল্যান্ডে ফিলিস্তিনিদের পুনর্বাসনের পরিকল্পনা...
- ইরানে হামলার নানা বিকল্প নিয়ে ট্রাম্পকে ব্রিফিং
-
▼
Jan 12
(15)
-
▼
January
(307)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment