Friday, October 24, 2025
রোগ ও দুর্ভিক্ষের মারাত্মক আঘাতে প্রজন্মগত সংকটে গাজা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
রোগ ও দুর্ভিক্ষের মারাত্মক আঘাতে প্রজন্মগত সংকটে গাজা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সম্প্রতি বিবিসি রেডিও ৪-কে সাক্ষাৎকার দিয়েছেন ড. টেড্রোস। সেখানে তিনি বলেছেন, এই সংকটকে কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়। এটি একটি ভয়াবহ সংমিশ্রণ। যা গাজায় পুরোপুরি বিপর্যয় সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, যেহেতু গাজার জনগণের খাদ্যাভাব এবং মানসিক স্বাস্থ্যের অবস্থা গুরুতর তাই এটি বহু প্রজন্মের ওপর ভয়াবহ সংকট তৈরি করবে।
১০ অক্টোবর থেকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর ইসরাইল গাজায় মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রে কিছুটা নমনীয় হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। ড. টেড্রোসের মতে, স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠন করতে ব্যাপক সহায়তার প্রয়োজন। বলেছেন, প্রত্যাশার তুলনায় সহায়তা প্রবেশের পরিমাণ খুবই সামান্য। প্রতিদিন ৬০০টি সহায়তাকারী ট্রাক গাজায় প্রবেশ করা উচিত। কিন্তু বর্তমানে গড়ে ২০০ থেকে ৩০০টি ট্রাক প্রবেশ করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজার স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে জরুরি স্বাস্থ্য সহায়তার জন্য দরকারি সরঞ্জামাদি পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম ও হাসপাতাল নির্মাণ উপকরণ প্রবেশে বাধা দেয়া হচ্ছে, যেগুলোর ব্যবহার নির্ধারণে ইসরাইল সমস্যা তৈরি করছে।
প্রতিবেদন অনুযায়ী, এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল যে হামাসের হামালার পর গাজার এক লক্ষের বেশি মানুষ আহত হয়েছেন এবং ৬৮ হাজারেরও বেশি নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা বারবার আবেদন জানিয়েছে, যাতে গাজার জনগণের জন্য আরও মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
ড. টেড্রোস বলেন, যতটুকু সহায়তা পৌঁছেছে, তা দিয়ে গাজার চিকিৎসা ব্যবস্থা পুনর্গঠন সম্ভব নয়। সহায়তার প্রবাহ বাড়ানোর জন্য ইসরাইল কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। গাজার জন্য ৭০ বিলিয়ন ডলার পুনর্গঠন তহবিলের মধ্যে অন্তত ১০ শতাংশের মতো খরচ হবে স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনে। এই সংকটের মধ্যে ড. টেড্রোস শান্তির গুরুত্বও তুলে ধরেছেন। তিনি বলেন, শান্তি হলো সবচেয়ে বড় চিকিৎসা। তবে বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং যেকোনো মুহূর্তে আবারও সহিংসতা শুরু হতে পারে। গাজার জনগণের জন্য শান্তি ও সহায়তার দিকে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1399)
-
▼
2025
(3281)
-
▼
October
(199)
-
▼
Oct 24
(9)
- ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে বসবে হামাস
- যুদ্ধবিরতির পরও গাজার মানুষের ক্ষুধার যন্ত্রণা দূর...
- গাজায় গণহত্যা: ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জা...
- নেপালের গণ–অভ্যুত্থান ভারতের মাথাব্যথা বাড়াল by আন...
- রোগ ও দুর্ভিক্ষের মারাত্মক আঘাতে প্রজন্মগত সংকটে গ...
- কিংমেকার ‘পি কে’ চাইছেন বিহারের রাজা হতে by সৌম্য ...
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্রের স্বী...
- পশ্চিম তীর সংযুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হ...
- গুলি করে হত্যা ও গণভবনে কবর: শেখ হাসিনার মনস্তত্ত্...
-
▼
Oct 24
(9)
-
▼
October
(199)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment