Monday, June 9, 2025
অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে উত্তপ্ত আমেরিকার লস অ্যাঞ্জেলেস
অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে উত্তপ্ত আমেরিকার লস অ্যাঞ্জেলেস
বিক্ষোভকারীরা কর্মকর্তাদের ব্যঙ্গ করে এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানায়। প্রতিবাদকারীদের মধ্যে একজন জানান, ‘কোনও মানুষ অবৈধ নয়।’
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নয়েম সোশ্যাল মিডিয়ায় ‘এলএ দাঙ্গাবাজদের’ সম্বোধন করে একটি বার্তা পোস্ট করেছেন, সতর্ক করে দিয়েছেন যে অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ সহ্য করা হবে না।
তিনি লিখেছেন, ‘আপনি আমাদের থামাবেন না বা আমাদের গতি কমাতে পারবেন না। আইসিই আইন প্রয়োগ করবে এবং যদি আপনি কোনও আইন প্রয়োগকারী কর্মকর্তার উপর হাত রাখেন, তাহলে আপনার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ পরিসরে মামলা করা হবে।’
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সীমান্ত জার, টম হোমান, ফক্স নিউজকে বলেছেন যে, শনিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। ইতিমধ্যেই আইসিই এজেন্টরা শহরে আইন প্রয়োগকারী অভিযান পরিচালনা করে অভিবাসন লঙ্ঘনের অভিযোগে কমপক্ষে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে। এরপর বিক্ষোভ মাথাচাড়া দেয়।
বিক্ষোভকারীরা লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে এডওয়ার্ড আর রয়েল ফেডারেল বিল্ডিংয়ের প্রবেশপথ এবং প্রস্থান পথ বন্ধ করে দেয়, যেখানে আটক ব্যক্তিদের রাখা হয়েছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এক বিবৃতিতে বলেছে যে, ‘১,০০০ দাঙ্গাবাজ একটি ফেডারেল আইন প্রয়োগকারী ভবন ঘিরে ফেলে এবং আইসিই আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপর হামলা চালায়। ভবন এবং করদাতাদের অর্থায়নে পরিচালিত সম্পত্তি নষ্ট করে।’
অভিবাসন সংক্রান্ত কঠোর ব্যবস্থা ট্রাম্পের প্রতিশ্রুতির অংশ, যেখানে তিনি রেকর্ড সংখ্যক মানুষকে কাগজপত্র ছাড়াই দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কারণ হোয়াইট হাউস আইসিই-এর জন্য প্রতিদিন কমপক্ষে ৩,০০০ অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু দেশে বৈধভাবে বসবাসকারী ব্যক্তিরা তারাও ব্যাপক অভিবাসন দমন অভিযানের কবলে পড়েছেন। প্যারামাউন্ট এলাকার কাছে লস অ্যাঞ্জেলেসের কম্পটন থেকে আল জাজিরার রিপোর্টার রবার্ট রেনল্ডস জানিয়েছেন যে, শনিবার পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং ফ্ল্যাশব্যাং গ্রেনেড ব্যবহার করে।
শনিবারের বিক্ষোভ এবং অভিবাসন তল্লাশির খবরে আইসিই বা ডিএইচএসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলেসের ডেমোক্র্যাটিক মেয়র কারেন বাস শুক্রবার এক বিবৃতিতে অভিবাসন তল্লাশির নিন্দা জানিয়েছেন। বাস বলেন, ‘যা ঘটেছে তাতে আমি ভীষণভাবে ক্ষুব্ধ। এই কৌশলগুলো আমাদের সম্প্রদায়ের মধ্যে সন্ত্রাসের বীজ বপন করে এবং আমাদের শহরের নিরাপত্তার মৌলিক নীতিগুলিকে ব্যাহত করে। আমরা এটি মেনে নেব না।’
সূত্র : আলজাজিরা

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
June
(301)
-
▼
Jun 09
(12)
- ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই নতুন রাজনৈতিক দল...
- মিশরের নতুন রাজধানী তৈরির কারিগর চীন, যেখানে থাকবে...
- বিশ্বের প্রথম পানি শূন্য শহর হতে চলেছে কাবুল: সতর্...
- আমেরিকানরা কেন ইসরায়েলিদের চেয়ে বেশি ইসরায়েলি by আ...
- লস অ্যাঞ্জেলেসে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনক...
- ‘কনস্টান্টিনোপল’ যেভাবে ওসমানি সাম্রাজ্যের অধীনে এ...
- ভারতের নারীদের জন্য ‘অর্ধেক আকাশ’ খুলল মে মাসে by ...
- ঈদের দ্বিতীয় দিন গাজায় ইসরাইলের হামলায় নিহত ৭৫
- বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড বাহ...
- অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে উত্তপ্ত আমেরিকার লস অ...
- স্বাধীন বাংলাদেশের প্রথম টাকা ভারতে ছাপা নিয়ে নেতি...
- ‘ডেমোক্র্যাটদের সাহায্য করলে পরিণাম ভুগতে হবে’ -ট্...
-
▼
Jun 09
(12)
-
▼
June
(301)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment