Tuesday, June 17, 2025
ইরান-ইসরাইল সংঘাত: তীব্রতর হচ্ছে যুদ্ধ
ইরান-ইসরাইল সংঘাত: তীব্রতর হচ্ছে যুদ্ধ
এদিকে রয়টার্স এক খবরে জানিয়েছে মধ্যপ্রাচ্যের পথে রওয়ানা হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ। জাহাজের অবস্থান শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্যে দেখা গেছে, সোমবার সকালে ইউএসএস নিমিটজ দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিম দিকে যাত্রা করে। সপ্তাহের শেষদিকে রণতরীটির ভিয়েতনামের ডানাং বন্দরে নোঙর করার কথা থাকলেও সেই সফর বাতিল করা হয়েছে। এক কূটনীতিক জানিয়েছেন, হ্যানয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস তাকে জানিয়েছে, উদ্ভূত সামরিক প্রয়োজনে ইউএসএস নিমিটজের ভিয়েতনাম সফর বাতিল করা হয়েছে। ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যে এই খবর রীতিমতো উদ্বেগের।
এরমধ্যে ইরান প্রকাশ্যে পারমাণবিক কর্মসূচিতে প্রবেশ করতে চাইছে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বের হয়ে আসতে পার্লামেন্টে বিল উত্থাপনের ঘোষণা দিয়েছে দেশটি। ইতিমধ্যেই এ বিষয়ে কাজ শুরু করেছে তারা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, এনপিটি চুক্তি বাতিল করতে কাজ করছে ইরানের পার্লামেন্ট। যদিও তেহরানের অবস্থান গণবিধ্বংসী অস্ত্র তৈরির বিরুদ্ধে। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের কারণেই এবার এত ক্ষতির সম্মুখীন হয়েছে ইরান। তবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপের কথা জানিয়েছে দেশটি। ইতিমধ্যেই ইসমাইল ফকির নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তারা। এ ছাড়া যারা ইসরাইলের ওই গোয়েন্দাদের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে আটক হয়েছেন তাদের বিচার দ্রুত সম্পন্ন করার কথা জানিয়েছেন ইরানের প্রধান বিচারপতি গোলামহোসেই মোহসেনি এজেই। বলেছেন, জায়োনিস্টদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কেউ গ্রেপ্তার হলে খুব দ্রুতই তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে।
এদিকে ইরানের এক- তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফেই ডেফরিন টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে বলেছেন, ইরানের মোট ক্ষেপণাস্ত্রের ৩০ শতাংশ ধ্বংস করা হয়েছে। এ কাজে অন্তত ৫০ যুদ্ধবিমান নিয়োগ করা হয়। ওই মুখপাত্র দাবি করেন, কমপক্ষে ১২০টি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে তার দেশের সেনারা। সংঘাতের চারদিনে ইসরাইলকে লক্ষ্য করে ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির হোম ফ্রন্ট কমান্ড এ দাবি করেছে। তারা জানিয়েছে, প্রতি হামলায় ৩০ থেকে ৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। অন্যদিকে ইরানের দাবি তারা এখন পর্যন্ত প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইরান-ইসরাইল সংঘাতে সতর্ক অবস্থান নিয়েছে পাকিস্তান। অনির্দিষ্টকালের জন্য ইরানের সঙ্গে সীমান্তবর্তী সকল ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। দেশটির বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি এএফপিকে বলেন, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার-এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাকিস্তানের এই পাঁচ জেলার সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে। চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম বলেছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানে প্রবেশ বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন তিনি। ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার সুযোগও থাকছে। আতাউল মুনিম বলেন, সোমবার প্রায় ২০০ জন পাকিস্তানি শিক্ষার্থী ফেরার কথা রয়েছে।
তেলের দাম ফের ঊর্ধ্বমুখী, হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ: দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কোনো শান্তিপূর্ণ সমাধান দেখা না যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হয়েছে। ইতিমধ্যে গত সপ্তাহে ৭ শতাংশ দাম বাড়ার পর রোববার তেলের দাম আরও বেড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ৭৩.৮৫ ডলার, যা গত সপ্তাহের তুলনায় ১.২ শতাংশ বেশি। অপরদিকে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট তেলের দাম বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ৭৫ ডলার, যা ১ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয়। ওদিকে, সোমবার ভোরে ইসরাইলের উপকূলীয় শহর হাইফায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক ভবন ও অবকাঠামো ধ্বংস হয়। হামলার ভিডিও ফুটেজে দেখা গেছে, হাইফার একটি তেল শোধনাগারের আশপাশে বিস্ফোরণ ঘটছে এবং আগুন জ্বলছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির সম্ভাব্য বিঘ্ন এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক প্রবেশদ্বার দিয়ে প্রতিদিন শতকরা প্রায় ২০ ভাগ বৈশ্বিক তেল সরবরাহ হয়। বিশেষজ্ঞদের মতে, যদি সংঘাত আরও বিস্তৃত হয় এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা ওমানকেও টেনে আনে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়তে পারে। বিশ্ববাজারে দাম বাড়ার এই প্রবণতা আমদানিনির্ভর দেশগুলোর জন্য অশনিসংকেত। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জ্বালানি খাতে চাপ আরও বাড়তে পারে।
![]() |
| সোমবার ভোরে ইরানের হামলার পর তেল আবিবে উদ্ধারকাজ চলছে ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
-
▼
2025
(3281)
-
▼
June
(301)
-
▼
Jun 17
(10)
- ইরানের যে প্রযুক্তির কাছে নাকানিচুবানি খাচ্ছে ইসরায়েল
- ইরান ইসরায়েল সংঘাতে চীন ও রাশিয়ার অবস্থান
- ইরানে হামলা কি মধ্যপ্রাচ্যে ট্রাম্পের পরিকল্পনা ব্...
- গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে
- ইরান-ইসরাইল সংঘাত: তীব্রতর হচ্ছে যুদ্ধ
- ঝুঁকিতে বাংলাদেশের তেহরান মিশন by মিজানুর রহমান
- ইসরায়েলকে মোকাবিলায় ইরানের আর কী কী উপায় আছে by দো...
- ইরান-ইসরায়েল যুদ্ধের পরিণতি কী by আব্বাস নাসির
- পাহাড়ে সম্পদশালী দরিদ্র ও দারিদ্র্যের কথা by বুদ্ধ...
- এমন রাত বাড়তে থাকলে একসময় ইসরায়েলিরা প্রশ্ন তুলবে,...
-
▼
Jun 17
(10)
-
▼
June
(301)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment