Wednesday, May 21, 2025
ত্রাণ না পৌঁছালে গাজায় ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যুর শঙ্কা
ত্রাণ না পৌঁছালে গাজায় ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যুর শঙ্কা
১৯ মাস ধরে চলমান হামলার মধ্যে গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এর প্রায় ১১ সপ্তাহ পর সম্প্রতি উপত্যকাটিতে খাদ্যপণ্য প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু সরকার। পরে আজ মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, প্রতিদিন গাজায় ১০০ ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি পেয়েছে তারা, যদিও দিনে উপত্যকাটিতে ৫০০ ট্রাক ত্রাণের প্রয়োজন।
বিবিসির ‘রেডিও ফোরস টুডে’ অনুষ্ঠানে আজ জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার বলেন, আগের দিন সোমবার গাজায় মাত্র পাঁচটি ত্রাণের ট্রাক ঢুকেছে। পরিমাণটা ‘সাগরে এক ফোঁটা পানির মতো’। ওই ট্রাকগুলোয় শিশুদের খাবার রয়েছে। এই খাবারগুলো যদি গাজার বাসিন্দাদের কাছে পৌঁছানো না যায়, তাহলে আগামী ৪৮ ঘণ্টায় উপত্যকাটিতে ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে।
গাজায় ২০২৩ সালের অক্টোরব থেকে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাঝখানে মাস দুয়েকের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গত ১৮ মার্চ আবার নৃশংস হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে সম্প্রতি গাজায় ‘অপারেশন গিডেয়নস চ্যারিওটস’ নামে অভিযান শুরুর ঘোষণা দেয় তারা। এর পর থেকে উপত্যকাটিতে হামলার বিস্তৃতি বাড়িয়েছে ইসরায়েল।
আজও গাজার বিভিন্ন প্রান্তে তুমুল হামলা চালানো হয়েছে। এতে শিশুসহ অন্তত ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-জাজিরার খবরে বলা হয়, গতকাল ইসরায়েলের হামলার পর ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে গাজা নগরীর মুসা বিন নুসাইর স্কুলে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় মানুষের আর্তনাদ শোনা যায়। স্কুলটিতে হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গাজার চিকিৎসাকর্মীদের বরাতে আজ রয়টার্স জানিয়েছে, আগের আট দিনে উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১৯ মাস ধরে চলা ইসরায়েলি নৃশংসতায় উপত্যকাটিতে ৫৩ হাজার ৫৭৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ ২২ হাজার ফিলিস্তিনি। বহু মানুষ এখনো নিখোঁজ।
দক্ষিণ গাজার খান ইউনিসে ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি দিয়ে সেখানকার বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল। প্রাণ বাঁচাতে সেখান থেকে ফিলিস্তিনিরা এখন পাশের আল-মাওয়াসি এলাকায় পালিয়ে যাচ্ছেন। ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই গাজার প্রায় ২৩ লাখ বাসিন্দার বেশির ভাগই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন।
এমন নৃশংসতার মধ্যে ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। গত সোমবার দেশ তিনটি বলেছে, গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডে ত্রাণ প্রবেশে বাধা সরিয়ে না নিলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে তারা।
জবাবে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যুদ্ধ আগামীকালই থামতে পারে, যদি হামাস জিম্মিদের মুক্তি দেয়, অস্ত্র পরিত্যাগ করে, তাদের হত্যাকারী নেতাদের নির্বাসিত করে এবং গাজাকে বেসামরিকীকরণ করে।’
![]() |
| ইসরায়েলের অবরোধের কারণে গাজায় দেখা দিয়েছে খাবার ও পানির তীব্র সংকট। পানি সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে বাস্তুচ্যুত অসহায় ফিলিস্তিনিদের। আজ গাজা নগরীর একটি আশ্রয়শিবিরে। ছবি: এএফপি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1410)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 21
(8)
- ‘শখের বশে’ গাজায় শিশুদের হত্যা করা হচ্ছে : ইসরায়েল...
- ইসরায়েলের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকি ট্রাম্...
- ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ...
- ত্রাণ না পৌঁছালে গাজায় ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃ...
- ভারত হামলা চালিয়ে যেভাবে পাকিস্তান সেনাবাহিনীর ভাব...
- ভারত কেন যুদ্ধ করে পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী ব...
- ইসরাইলকে কি ত্যাগ করার হুমকি দিয়েছেন ট্রাম্প?
- ভারত-পাকিস্তান সংঘর্ষে জিতল কি চীন -বিবিসি
-
▼
May 21
(8)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment