Tuesday, May 6, 2025
কী ঘটেছিল কলাবাগানের সেই বাসায়
কী ঘটেছিল কলাবাগানের সেই বাসায়
ঘটনার বর্ণনা দিয়ে ড. ওয়াদুদ বলেন, যখন রাস্তায় এমন কাণ্ড চলছে তখন বাড়ির মধ্যে থাকা কলাবাগান থানার এসআই বেলালের নেতৃত্বে একদল পুলিশ সদস্য তৃতীয় তালার ঘরের দরজা ভাঙার চেষ্টা করছেন। আমি তখনো ঘরের মধ্যে। আমার একটা দরজা ভাঙতেই তাদের ২ ঘণ্টার বেশি সময় লাগে। গভীর রাতে সন্ত্রাসী ও পুলিশের এমন তাণ্ডব ও দরজা ভাঙার শব্দে পুরো এলাকায় তখন এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করছিল। ভয়ে আমার ৯০ বছরের বৃদ্ধ মা ও স্ত্রী অসুস্থ হয়ে পড়েন।
তিনি বলেন, কোনোভাবেই ওই পুলিশ সদস্যরা কথা শুনছিলেন না। তারা যা খুশি তাই করছিলেন। আমার বাসার একটি দরজা ভাঙার পর দ্বিতীয় দরজা যখন ভাঙার চেষ্টা চলছিল তখন আমি কলাবাগান থানার ওসিকে সাহায্যের জন্য মোবাইল ফোনে কল করি। তিনি আমাকে তখন বলেন- আপনি দরজা আটকে রেখেছেন কেন। দরজা খুলে দেন। আপনার সহযোগিতা করতে পুলিশ এসেছে। আপনি পুলিশের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আসুন। আপনার বাড়িতে ডিবি’র লোক অভিযান চালাচ্ছে তাদের সহযোগিতা করুন। তখন আমি কোনো উপায় না দেখে পুলিশের সঙ্গে থানায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং দরজা খুলে দেই। কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে এসআই বেলাল ও মান্নান আমাকে ধাক্কা মেরে ঘরের ভেতরে আমাকে টেনে নিয়ে গালিগালাজ করতে থাকেন। তারা বাসার মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করেন ও কী যেন খুঁজতে থাকেন। আর আমাকে বারবার উগ্রভাবে জিজ্ঞেস করেন আমার কাছে কী কী অস্ত্র আছে? কিন্তু আমি তাদের বলি- আমার কাছে অস্ত্র কোথা থেকে আসবে! আমি অস্ত্র কোথায় পাবো। ওসি আমাকে থানায় যেতে বলেছেন- চলেন আমরা থানায় যাই। এরইমধ্যে মান্নান নামের একজন পুলিশ সদস্য আমাকে একটু আড়ালে নিয়ে বলেন- এই মুহূর্তে এক কোটি টাকা দিতে পারলে আমাকে থানায় যেতে হবে না। তারা আমাকে বাড়িতে রেখে যাবে। তখন আমি তাকে চাপা স্বরে বলি- আমার নামে কী মামলা হয়েছে? তখন তারা আমাকে জানায়- আপনার নামে কোনো মামলা হয়নি, আমরা টাকার জন্য এসেছি। যদি টাকা না দেই তাহলে আমার বিরুদ্ধে ১টা না ১০টা মামলা হবে। অনেক দেনদরবার করার পর আমি উপায় না পেয়ে দুই লাখ টাকা পুলিশ সদস্য বেলাল ও মান্নানের হাতে তুলে দিয়ে বলি, আমার বাসায় তো এত টাকা নেই। ব্যাংক থেকে আমাকে তুলে তারপর দিতে হবে। আপনারা একটু ওসিকে বুঝিয়ে বলেন। এরপর তারা আমাকে শর্ত দেয়- পরদিন বুধবার ব্যাংকিং আওয়ারের মধ্যে বাকি টাকা দিতে হবে। কিন্তু টাকা না দেয়া পর্যন্ত বাড়িতে ৩ জন ডিবি পুলিশ সিভিল ড্রেসে পাহারা দিবে। ড. আব্দুল ওয়াদুদ বলেন, তারা রাত দেড়টায় আমার বাড়িতে ঢুকেছে আর পরদিন সকাল সাড়ে ৭টায় বাড়ি থেকে বের হয়েছে। সারা রাত ধরে তারা আমার বাড়িতে তাণ্ডব চালিয়েছে। সকালে যখন পাহারায় থাকা ৩ জন সাদা পোশাকের পুলিশ চলে যান তখন এসআই বেলাল আমার বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এরকম একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি জোরপূর্বক আমার কাছ থেকে আদায় করেন। যার সম্পূর্ণটা তারা তাদের মোবাইলে ভিডিও করে রাখেন। শুধু তাই নয়, রাতে তাদের তাণ্ডবের চিত্র যেনো জনসম্মুখে না আসে এই জন্য তারা যাওয়ার সময় আমার বাসার কম্পিউটারের সিপিইউ, ল্যাপটপ, সিসি ক্যামেরার হার্ডডিক্স সব তাদের সঙ্গে নিয়ে যায়।
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির এই প্রধান পৃষ্ঠপোষক ড. ওয়াদুদ বলেন, ২০০৬ সালে আমি আমার বাড়িতে একটি মিনি চিড়িয়াখানা তৈরি করি। যার সরকারি লাইসেন্সও আমার কাছে রয়েছে। সেখানে আমি হরিণ, বিদেশি ম্যাকাও, কাকাতুয়া, ইলেকট্রিক, রেইনবো লরিসহ বিদেশি দুর্লভ ও অনেক মূল্যবান পাখি পালন করি। যা নিয়ে অনেক দেশি-বিদেশি পত্র-পত্রিকায় লেখালেখিও হয়েছে। আমি সেদিন আমার বাসার নিচে নেমে দেখি পাখিগুলো সব তারা লুট করে নিয়ে গেছে। প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মতো প্রাণী তারা নিয়ে গেছে। আর গভীর রাতে দরজা ভাঙার উচ্চ শব্দে হরিণগুলো ছোটাছুটি করায় অতিরিক্ত রক্তক্ষরণে একটি গর্ভবতী হরিণও মারা যায়। বাকি হরিণগুলোর মুখ দিয়েও রক্ত ঝরছিল। তারা যাওয়ার পরও যখন ৩ জন সাদা পোশাকে পুলিশ আমার বাড়ির পাহারায় ছিলেন তখন ৩০শে এপ্রিল সকাল ৯টার দিকে তাদের ফাঁকি দিয়ে আমি বাসা থেকে বের হয়ে আসি। বাসা থেকে বের হয়েই আমি সোজা চলে যাই আমাদের এলাকা থেকে একটি বিশেষ রাজনৈতিক দলের এমপি প্রার্থীর বাসায়। আমি তার বাসায় যাওয়ার আগেই তিনি পেশায় ব্যারিস্টার হওয়ায় আদালতের উদ্দেশ্যে বের হয়ে যান। আমিও তখন হাইকোর্টে তার চেম্বরে গিয়ে উপস্থিত হই। ঘণ্টা দু’য়েক অপেক্ষার পর তার দেখা পাই। তাকে সব খুলে বলি। এলাকায় রাজনীতি করায় তিনি আমার বাসায় পুলিশের সঙ্গে হামলা করা সকলকেই চিনতেন। তিনি তখন দু’জন স্থানীয় নেতাকে ফোন করে বলেন- ওয়াদুদ ভাই আমার বড় ভাই। তার ঘরে আমি থাকছি। তোমরা এখনই বাসা থেকে সকলকে বের হতে বলো। এর কিছুক্ষণ পর আমি বাসায় ফোন দিয়ে জানতে পারি তারা সকলে চলে গেছেন। এরপর আমি বাসায় যাই। এর পরদিন ১লা মে কলাবাগান থানা থেকে ওসি আমার ল্যাপটপটি ফেরত পাঠায়। তবে বাকি কোনোকিছুই আমি এখানো ফেরত পাইনি। উল্টো তাদের দাবিকৃত সেই টাকার জন্য আমাকে বারবার হুমকি দিয়ে যাচ্ছে। অপরিচিত লোকজন বাড়ির আশপাশে ঘোরাঘুরি করছে। জীবন শঙ্কায় আমি বাড়ি ছাড়তে বাধ্য হই। এরপর আমি ২রা মে সিদ্ধান্ত নিই পুলিশসহ বাকি সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবো। কিন্তু ভেবে দেখলাম যেই ওসি নিজে দাঁড়িয়ে থেকে আমার বাড়িতে এই তাণ্ডব চালিয়েছে, সেই আমার অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিবেন। এরপর আমি গত রোববার ৪ঠা মে সকালে ডিএমপি কমিশনার বরাবর একটি অভিযোগ দেই। সেদিন বিকালেই কমিশনারের পক্ষ থেকে বার্তা আসে- ওই ওসিসহ দুই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, আমি খোঁজ নিয়েছি এই ওসি কলাবাগান এলাকায় আরও অনেকের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। তারা আগে খোঁজ নেয় কে ধনাঢ্য ব্যক্তি। কে কে টাকার মালিক। তাদেরই টার্গেট করে ওসি।
এ বিষয়ে কলাবাগান থানার বর্তমান ওসি’র দায়িত্ব পালন করা পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, ওসি মোক্তারুজ্জামান আমাদের সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে গেছেন। তাকে সরিয়ে দেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, কলাবাগান থানার ওসি’র চাঁদাবাজি, অর্থ আদায়, ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগের সঠিক তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন ড. আব্দুল ওয়াদুদ। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি’র সদর দপ্তর। অভিযোগের প্রেক্ষিতে প্রথমে কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামানকে প্রত্যাহার করা হয়। পরে ওই থানার এসআই বেলাল ও এসআই মান্নানকেও প্রত্যাহার করে রমনা বিভাগে সংযুক্ত করা হয়। এরপর ডিএমপি থেকে তাদের ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বলেন, গত ২৯শে এপ্রিল কলাবাগানের একটি বাসায় ‘মবের’ ঘটনা ঘটেছিল। সেটা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় রোববার সংশ্লিষ্ট কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছেন ঢাকা ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 06
(23)
- তুরস্কের ভয়ংকর পদক্ষেপ, উত্তেজনার মধ্যে যুদ্ধজাহাজ...
- কাশ্মীরে হামলার খেসারত দেবে রাজনৈতিক বন্দিরা? by ম...
- ভারতের মোকাবিলায় ‘ছায়া থেকে প্রকাশ্যে’ বেরিয়ে আসছ...
- গাজা ‘দখলসহ’ নতুন যেসব পরিকল্পনা অনুমোদন দিল ইসরায়েল
- তিউনিসিয়াকে বাঁচাতে পারবে কি বিরোধীরা by ইউসরা ঘন্...
- ‘মৌলিক গণতন্ত্র’ নয়, সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা...
- ফারাক্কার ৫০ বছর: বাংলাদেশের নদনদীতে কী প্রভাব? টি...
- চীনে কেন নতুন সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়েছে? by ফ্র...
- আমাজনে কুমিরে ভরা জলাভূমিতে ৩৬ ঘণ্টা কাটিয়েছিলেন ত...
- ঢাকায় এয়ার পিউরিফায়ারের মতো স্বপ্নবিলাসী প্রকল্প ক...
- গাজায় হামলা জোরালো, নিহত আরও ১৯: গাজা দখলের পরিকল্...
- হামাসের হাত থেকে মুক্ত জিম্মি ইসরাইলে ধর্ষিত!
- দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পাকিস্তান...
- সংস্কারে সরকারকে পর্যাপ্ত সময় দেয়ার পক্ষে ইইউ
- কী ঘটেছিল কলাবাগানের সেই বাসায়
- বিবিসি’র বিশ্লেষণ: ইউক্রেনে দখলকৃত ভূখণ্ডে কিলোমিট...
- নাগরিকত্ব পেতে নাবালক সন্তানদের মার্কিন সীমান্তে ফ...
- আবেগঘন ফেরা
- রাজনীতিকীকরণই সাংবাদিকদের অধিকারহীনতার উৎস
- প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধ...
- জুবাইদাকে ঘিরে সিলেটে উচ্ছ্বাস by ওয়েছ খছরু
- এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই
- ট্রাম্প-কেনেডি স্টাইলের গণহত্যা; আমেরিকা কি জেনেটি...
-
▼
May 06
(23)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment