Tuesday, May 6, 2025
দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পাকিস্তানের: ১১ রাত গুলিবিনিময়, প্রতিরক্ষা সচিবের সঙ্গে মোদির বৈঠক
দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পাকিস্তানের: ১১ রাত গুলিবিনিময়, প্রতিরক্ষা সচিবের সঙ্গে মোদির বৈঠক
সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানের কৌশলগত সংস্থার কর্মকর্তা, বিজ্ঞানী এবং প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। উৎক্ষেপণ প্রক্রিয়া সফল হওয়ায় সংশ্লিষ্টদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা ও সেনাপ্রধান জেনারেল অসিম মুনির।
আইএসপিআর বলেছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাসদস্যদের অভিযানের প্রস্তুতি নিশ্চিত করা। পাশাপাশি ক্ষেপণাস্ত্রটির উন্নত ন্যাভিগেশন সিস্টেম বা নির্ধারিত পথে নির্ভুলভাবে গন্তব্যে আঘাত হানতে পারে কি না, তা যাচাই করা ও নির্ভুলতা পরিমাপ করা।
পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধসক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতায় পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছেন দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বিবৃতিতে আইএসপিআর বলেছে, পাকিস্তানের ভূখণ্ডে যেকোনো হামলা মোকাবিলায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য বিজ্ঞানী, প্রকৌশলী ও গোটা জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
টানা ১১ রাত গুলিবিনিময় ভারতের প্রতিরক্ষা সচিবের সঙ্গে মোদির রুদ্ধদ্বার বৈঠক
ভারত ও পাকিস্তানের উত্তেজনার মধ্যে রণংদেহী মনোভাব ক্রমশ বাড়িয়ে চলেছে ভারত। নিয়মিত সামরিক মহড়া চলছে। এরই মধ্যে সীমান্তের বিভিন্ন সেক্টরে টানা এগারো দিন ধরে গুলিবিনিময়
চলছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে নানা স্তরে একের পর এক কঠোর অবস্থান নিয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই তিন বাহিনীকে যথাযথ পদক্ষেপের অবাধ স্বাধীনতা দিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে তিনি এর আগে বিমান বাহিনী প্রধান এডমিরাল এপি সিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন। প্রধানমন্ত্রী এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর মধ্যে পৃথক বৈঠকের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এপি সিংয়ের সঙ্গে তার বৈঠক হয়েছিল। প্রধানমন্ত্রী গত সপ্তাহে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গেও দেখা করেছিলেন। এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রোববার দিল্লিতে বলেছেন, সশস্ত্র বাহিনীকে নিয়ে কাজ করা এবং যারা ভারতের দিকে খারাপ নজর রাখে তাদের ‘যোগ্য জবাব’ দেয়া তার দায়িত্ব।
তার মতে, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে, সৈন্যদের নিয়ে কাজ করা এবং দেশের সীমান্তের সুরক্ষা নিশ্চিত করা আমার দায়িত্ব। যারা আমাদের দেশের দিকে খারাপ নজর রাখে তাদের উপযুক্ত জবাব দেয়াও আমার দায়িত্ব।
সোমবার ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর আটটি অগ্রবর্তী সেক্টরে পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এটি নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের গুলি চালানোর টানা ১১তম রাত বলে জানানো হয়েছে।
জম্মুর একজন প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, ৪ঠা ও ৫ই মে রাতে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুরের বিপরীতে নিয়ন্ত্রণরেখায় ছোট অস্ত্র থেকে গুলি চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এবং আনুপাতিকভাবে জবাব দিয়েছে বলে তিনি দাবি করেছেন।
সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, জম্মু অঞ্চলের পীর পাঞ্জাল রেঞ্জের দক্ষিণে জম্মু, রাজৌরি ও পুঞ্চ এবং কাশ্মীর উপত্যকার বারামুল্লা ও কুপওয়ারার পাঁচটি সীমান্ত জেলা জুড়ে রাতভর গুলিবিনিময় হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে।
এদিকে, ভারতের পশ্চিম দিকে ভারতীয় সেনার একের পর এক মহড়ার ছবি সামনে আসছে। রোববার রাত ৯টা থেকে ৯.৩০ মিনিট পর্যন্ত পঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকায় ব্ল্যাকআউট ড্রিল হয়েছে। পাঞ্জাবের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এই আধ ঘণ্টা এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিল। যতক্ষণ ড্রিল চলে ততক্ষণ বেজেছিল হুটার।
জানা গেছে, প্রশাসনের তরফে বাসিন্দাদের আগেই অনুরোধ জানানো হয়েছিল, যাতে এই ৩০ মিনিট সময় তারা বাড়িতে কোনো ইনভার্টার না জ্বালান, কোনো জেনারেটর না চালান। এই সময় কোনো আলো যেন বাড়ির বাইরে না আসে, তার জন্য স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছিল। ডেপুটি পুলিশ কমিশনার দীপশিখা শর্মা জানিয়েছেন, এটি রুটিন প্রস্তুতির অঙ্গ ছিল। এই নিয়ে অযথা আতঙ্কের কোনো কিছু নেই।
ফিরোজপুরের ক্যান্টনমেন্টে এই ড্রিলের আগে, সমপ্রতি উত্তর প্রদেশের শাহজাহানপুরে এক্সপ্রেসওয়েতে চলেছে ভারতীয় বায়ুসেনার মহড়া। আপৎকালে বিকল্প রানওয়ে হিসেবে গঙ্গা এক্সপ্রেসওয়ের ক্ষমতা যাচাই করতেই এই মহড়া চলে।
ভারতীয় নৌবাহিনীও ১লা মে থেকে আরব সাগরে মহড়া চালিয়ে যাচ্ছে। ৭ই মে পর্যন্ত আরব সাগরে লাইভ ফায়ারিং ড্রিল জারি থাকবে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। লাইভ ফায়ারিং ড্রিল হলো যুদ্ধপরিস্থিতির মতো পরিবেশ তৈরি করে অনুশীলন করা। এই মহড়া মূলত অস্ত্র পরীক্ষা এবং যুদ্ধের প্রস্তুতির জন্য করা হয়। সমুদ্রে আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর রণতরীও মোতায়েন রাখা হয়েছে। বাণিজ্যিক জাহাজগুলোকে রণকৌশল এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 06
(23)
- তুরস্কের ভয়ংকর পদক্ষেপ, উত্তেজনার মধ্যে যুদ্ধজাহাজ...
- কাশ্মীরে হামলার খেসারত দেবে রাজনৈতিক বন্দিরা? by ম...
- ভারতের মোকাবিলায় ‘ছায়া থেকে প্রকাশ্যে’ বেরিয়ে আসছ...
- গাজা ‘দখলসহ’ নতুন যেসব পরিকল্পনা অনুমোদন দিল ইসরায়েল
- তিউনিসিয়াকে বাঁচাতে পারবে কি বিরোধীরা by ইউসরা ঘন্...
- ‘মৌলিক গণতন্ত্র’ নয়, সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা...
- ফারাক্কার ৫০ বছর: বাংলাদেশের নদনদীতে কী প্রভাব? টি...
- চীনে কেন নতুন সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়েছে? by ফ্র...
- আমাজনে কুমিরে ভরা জলাভূমিতে ৩৬ ঘণ্টা কাটিয়েছিলেন ত...
- ঢাকায় এয়ার পিউরিফায়ারের মতো স্বপ্নবিলাসী প্রকল্প ক...
- গাজায় হামলা জোরালো, নিহত আরও ১৯: গাজা দখলের পরিকল্...
- হামাসের হাত থেকে মুক্ত জিম্মি ইসরাইলে ধর্ষিত!
- দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পাকিস্তান...
- সংস্কারে সরকারকে পর্যাপ্ত সময় দেয়ার পক্ষে ইইউ
- কী ঘটেছিল কলাবাগানের সেই বাসায়
- বিবিসি’র বিশ্লেষণ: ইউক্রেনে দখলকৃত ভূখণ্ডে কিলোমিট...
- নাগরিকত্ব পেতে নাবালক সন্তানদের মার্কিন সীমান্তে ফ...
- আবেগঘন ফেরা
- রাজনীতিকীকরণই সাংবাদিকদের অধিকারহীনতার উৎস
- প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধ...
- জুবাইদাকে ঘিরে সিলেটে উচ্ছ্বাস by ওয়েছ খছরু
- এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই
- ট্রাম্প-কেনেডি স্টাইলের গণহত্যা; আমেরিকা কি জেনেটি...
-
▼
May 06
(23)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment