Tuesday, May 6, 2025
বিবিসি’র বিশ্লেষণ: ইউক্রেনে দখলকৃত ভূখণ্ডে কিলোমিটার প্রতি ২৭ সৈন্য হারিয়েছে রাশিয়া
বিবিসি’র বিশ্লেষণ: ইউক্রেনে দখলকৃত ভূখণ্ডে কিলোমিটার প্রতি ২৭ সৈন্য হারিয়েছে রাশিয়া
সংবাদমাধ্যমটি বলছে, ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত এক লাখ ছয় হাজার ৭৪৫ জন নিহত রুশ সৈন্যের নাম শনাক্ত করা হয়েছে। প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। সামরিক বিশেষজ্ঞদের অনুমান, বিবিসি’র পরিসংখ্যান মোট মৃত্যুর ৪৫ থেকে ৬৫ শতাংশ হতে পারে। সে হিসাব মতে মোট মৃতের সংখ্যা দাঁড়াবে এক লাখ ৬৪ হাজার ২২৩ থেকে দুই লাখ ৩৭ হাজার ২১১ জন। ২০২৪ সালে রুশ সেনাদের জন্য সবচেয়ে প্রাণঘাতী দিনটি ছিল ২০শে ফেব্রুয়ারি। সেদিন হতাহতদের মধ্যে আলদার বৈরভ, ইগর বেবিচ ও ওখুনজন রুস্তামভ নামের কয়েকজন সেনাসদস্য ছিলেন। যারা ৩৬তম মোটরাইজড রাইফেল ব্রিগেডের সঙ্গে ছিলেন। সেদিন তাদের পদক বিতরণ অনুষ্ঠানের স্থানকে লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনের সেনারা। যাতে দোনেৎস্কের ভলনোভাখা শহরে অবস্থিত প্রশিক্ষণস্থল তছনছ হয়ে যায়। এ ছাড়া ওই হামলায় ওই অঞ্চলের কমান্ডার কর্নেল মুসায়েভ সহ মোট ৬৫ জন সেনা নিহত হন। আহত হন আরও কয়েক ডজন। ওই তিন সেনার মধ্যে একজন ২২ বছর বয়সী বৈরভ। যিনি পূর্ব সাইবেরিয়ার বুরিয়াতিয়ার বাসিন্দা। খাদ্য স্যানিটেশন বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন ছিল তারা। এ জন্য পড়াশুনাও করছিলেন তিনি। তবে তাকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। পরে পেশাদার সৈন্যের ভূমিকা পালনের জন্য তার স্বাক্ষর নেয়া হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেন তিনি। পরে মার্চেই তাকে মূল যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। তার অগ্রযাত্রা ছিল বোরোদিয়াঙ্কা। ওই শহরটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনীয় বেসামরিকদের হত্যা করারও অভিযোগ করেছে ইউক্রেন।
৩৬তম মোটরাইজড রাইফেল ব্রিগেডের আরেক সদস্য হলেন ওখুনজন রুস্তম। তাকে সাইবেরিয়ার চিতা থেকে যুদ্ধে আনা হয়। তার বয়স ৩১। তিনি বিশেষ বাহিনীতে বাধ্যতামূলক চাকরি করার পর ঢালাইকর হিসেবে কাজ করেছিলেন। ২০২২ সালের অক্টোবরে সামান্য প্রশিক্ষণের পরই তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। তবে ইগর বেবিচ ছিলেন রুস্তমভের পুরো উল্টো। ৩২ বছয় বয়সী ওই সেনাসদস্য নিজেই যুদ্ধে যোগ দিয়েছিলেন। ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রাপ্তবয়স্ক এবং শিশুদের সঙ্গে কাজ করছিলেন। তাদের শরীরে থেরাপি নিতে সহায়তা করতেন ইগর। বিবিসি বলছে, তাদের তথ্যানুসারে ওই প্রশিক্ষণস্থলে মোট ২০১ জন রুশ সেনাসদস্য প্রাণ হারান।
প্রশিক্ষণস্থলে হামলার কয়েক ঘণ্টা পরে তৎকালীন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সামনের সারির সামরিক সাফল্যের খবর দেন। যাতে প্রশিক্ষণস্থলে হামলার কোনো উল্লেখ ছিল না। এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিদিনকার প্রতিবেদনেও ওই হামলার বিষয়টি উল্লেখ করা হয়নি। এই পরিসংখ্যান তৈরিতে সৈন্যদের মৃত্যুর তারিখ অগ্রাধিকার দিয়েছে বিবিসি। কোনো কোনো ক্ষেত্রে যদি সেটা সম্ভব না হতো তাহলে শেষকৃত্যের তারিখ অথবা মৃত্যুসনদের তারিখ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। যুদ্ধের প্রথম দুই বছর, অর্থাৎ ২০২২ ও ২০২৩ সালে রাশিয়ানদের ক্ষয়ক্ষতির একটি সমান্তরাল জায়গায় ছিল। তবে লড়াই তীব্র হওয়ার পর সে চিত্র পুরো পাল্টে যায়। একদিকে বাড়তে থাকে হতাহতের সৈন্যের সংখ্যা, অন্যদিকে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায় বহু গুণ। যেমন ২০২৩ সালে বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। সে সময়টাতে মস্কো বাহিনী দোনেৎস্ক ওব্লাস্টের ভুহলেদার এবং বাখমুত শহর দখল করার চেষ্টা করছিল। বিবিসি’র পরিসংখ্যান অনুসারে যুদ্ধের প্রথম বছর, অর্থাৎ ২০২২ সালে ১৭ হাজার ৮৯০ জন সৈন্য হারিয়েছে রাশিয়া। যদিও এ পরিসংখ্যানে অধিকৃত পূর্ব ইউক্রেনে রাশিয়ার দুটি প্রক্সি বাহিনীর ক্ষয়ক্ষতি পরিমাণ অন্তর্ভুক্ত করা হয়নি। আর ২০২৩ সালে প্রাণ হারিয়েছেন ৩৭ হাজার ৬৩৩ জন রুশ সৈন্য।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 06
(23)
- তুরস্কের ভয়ংকর পদক্ষেপ, উত্তেজনার মধ্যে যুদ্ধজাহাজ...
- কাশ্মীরে হামলার খেসারত দেবে রাজনৈতিক বন্দিরা? by ম...
- ভারতের মোকাবিলায় ‘ছায়া থেকে প্রকাশ্যে’ বেরিয়ে আসছ...
- গাজা ‘দখলসহ’ নতুন যেসব পরিকল্পনা অনুমোদন দিল ইসরায়েল
- তিউনিসিয়াকে বাঁচাতে পারবে কি বিরোধীরা by ইউসরা ঘন্...
- ‘মৌলিক গণতন্ত্র’ নয়, সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা...
- ফারাক্কার ৫০ বছর: বাংলাদেশের নদনদীতে কী প্রভাব? টি...
- চীনে কেন নতুন সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়েছে? by ফ্র...
- আমাজনে কুমিরে ভরা জলাভূমিতে ৩৬ ঘণ্টা কাটিয়েছিলেন ত...
- ঢাকায় এয়ার পিউরিফায়ারের মতো স্বপ্নবিলাসী প্রকল্প ক...
- গাজায় হামলা জোরালো, নিহত আরও ১৯: গাজা দখলের পরিকল্...
- হামাসের হাত থেকে মুক্ত জিম্মি ইসরাইলে ধর্ষিত!
- দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পাকিস্তান...
- সংস্কারে সরকারকে পর্যাপ্ত সময় দেয়ার পক্ষে ইইউ
- কী ঘটেছিল কলাবাগানের সেই বাসায়
- বিবিসি’র বিশ্লেষণ: ইউক্রেনে দখলকৃত ভূখণ্ডে কিলোমিট...
- নাগরিকত্ব পেতে নাবালক সন্তানদের মার্কিন সীমান্তে ফ...
- আবেগঘন ফেরা
- রাজনীতিকীকরণই সাংবাদিকদের অধিকারহীনতার উৎস
- প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধ...
- জুবাইদাকে ঘিরে সিলেটে উচ্ছ্বাস by ওয়েছ খছরু
- এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই
- ট্রাম্প-কেনেডি স্টাইলের গণহত্যা; আমেরিকা কি জেনেটি...
-
▼
May 06
(23)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment