Sunday, April 6, 2025
মহাকাশে বাড়ছে আবর্জনা, অদূর ভবিষ্যতে বড়সড় বিপদ ঘটবে না তো?
মহাকাশে বাড়ছে আবর্জনা, অদূর ভবিষ্যতে বড়সড় বিপদ ঘটবে না তো?
ইউরোপিয়ান স্পেস এজেন্সি প্রতি বছর একটি করে মহাকাশ-পরিবেশ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে। যা থেকে ছবিটা পরিষ্কার হচ্ছে। ২০২৫ সালের রিপোর্ট কিন্তু ভয় ধরাচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্য সাজিয়েই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। দেখা যাচ্ছে, মহাকাশে অন্তত ৪০ হাজার বস্তু ঘুরে বেড়াচ্ছে। যদিও সংখ্যাটা আরও বেশি বলেই অনুমান করা হচ্ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ১ সেমির বেশি আকারের বস্তুরই পৃথিবীতে আছড়ে পড়লে বিপদ হতে পারে। ১২ লক্ষের বেশি মহাকাশ-বর্জ্য জমেছে বলেই আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসাবশেষ চিহ্নিতকারী টুল MASTER দেখাচ্ছে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার উচ্চতার মধ্যে ঘুরে বেড়ানো এই বর্জ্যগুলি সক্রিয় কৃত্রিম উপগ্রহের সঙ্গেই পৃথিবীকে প্রদক্ষিণ করছে। ফলে যখন তখন বড়সড় সংঘর্ষের আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেবল ২০২৪ সালেই অন্তত হাজার তিনেক বর্জ্যকে ঘুরপাক খেতে দেখা গিয়েছে মহাকাশে। কেবল পৃথিবীতে আছড়ে পড়াই নয়, মহাকাশযানের সঙ্গে তাদের ধাক্কা লাগার আশঙ্কা মহাকাশ অভিযানের নিরাপত্তা হ্রাস করছে।
সামগ্রিকভাবে, ২০২১ সালের শেষের দিকে একটি উপগ্রহ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে এই আবর্জনার সংখ্যা আরো বেড়েছে। সংঘর্ষ এবং পরিবেশগত উদ্বেগ থেকে শুরু করে, মহাকাশ আবর্জনার থেকে বেশ কিছু ঝুঁকি রয়েছে। কার্যকরী মহাকাশযানের সাথে তাদের সংঘর্ষ হতে পারে, যার পরিণতি হতে পারে মারাত্মক। এই সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে ধ্বংসাবশেষ অপসারণ প্রযুক্তির মতো অত্যাধুনিক ব্যবস্থা।
সূত্র : wionews

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
-
▼
2025
(3280)
-
▼
April
(427)
-
▼
Apr 06
(10)
- ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ...
- মহাকাশে বাড়ছে আবর্জনা, অদূর ভবিষ্যতে বড়সড় বিপদ ঘ...
- 'ভারতে স্বাধীনতার ৮০ বছর হতে চললো, এখনও পর্যাপ্ত স...
- মাইক্রোসফটের হাতে ফিলিস্তিনিদের রক্ত : এক নারীর প্...
- ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ: মাইক্রোসফটের হাতে রক্তে...
- মার্কিন শুল্ক: শঙ্কায় মালিক শ্রমিকরা
- ইন্ডিয়া টুডের রিপোর্ট: চিকেন নেকে নিরাপত্তা জোরদার...
- ভারতের নতুন ওয়াক্ফ বিল মুসলমানদের জন্য যে সমস্যা ...
- ইসরায়েলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বান জানিয়ে কয়েক মু...
- অধ্যাপক ইউনূসকে পাঁচ বছর প্রধানমন্ত্রী চান সারজিস,...
-
▼
Apr 06
(10)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
No comments:
Post a Comment