Sunday, April 6, 2025
ইন্ডিয়া টুডের রিপোর্ট: চিকেন নেকে নিরাপত্তা জোরদার করেছে ভারত
ইন্ডিয়া টুডের রিপোর্ট: চিকেন নেকে নিরাপত্তা জোরদার করেছে ভারত
ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য করিডোরের নিরাপত্তার বিষয়ে ভারতের অবস্থানকে আরও জোরদার করেছে। তিনি জোর দিয়ে বলেন যে ‘চিকেনস নেক’ ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল। যেকোনো হুমকির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্বাঞ্চলের বাহিনীকে সেখানে দ্রুত মোতায়েন করা যেতে পারে। ইন্ডিয়া টুডে লিখেছে- ভারতীয় সশস্ত্র বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যাপক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে উন্নত সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনী হাশিমারা বিমানঘাঁটিতে মিগ ২৯ যুদ্ধ বিমানের পাশাপাশি রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে। সম্ভাব্য হুমকি প্রতিরোধের জন্য করিডোরে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে। আকাশপথে যেকোনো অনুপ্রবেশ রোধ করার জন্য ভারত এই অঞ্চলে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তুলেছে । এমআরএসএএম এবং আকাশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিরাপত্তার একটি অতিরিক্ত মাত্রা প্রদান করে, যেকোনো অনুপ্রবেশের বিরুদ্ধে আকাশসীমার সুরক্ষা নিশ্চিত করে। নিয়মিত সামরিক মহড়া: তিন বাহিনীর কোর প্রায়শই যুদ্ধ মহড়া পরিচালনা করে। এর মধ্যে রয়েছে টি-৯০ ট্যাঙ্কের সঙ্গে লাইভ-ফায়ার ড্রিল। ইন্ডিয়া টুডে আরও লিখেছে, ভারত আঞ্চলিক হুমকির বিরুদ্ধে সতর্ক রয়েছে। বাংলাদেশের অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্য, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এর মাধ্যমে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে। ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন যে, বেইজিংয়ের সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান সংযোগ ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার ক্ষেত্রে। প্রতিক্রিয়া হিসেবে ভারত এই অঞ্চলে তার প্রতিরক্ষা অবস্থান জোরদার করেছে।
চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনীল চৌহান সম্প্রতি উত্তরবঙ্গ সফর করেছেন অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে। এই সফরে ফরোয়ার্ড ঘাঁটি পরিদর্শন এবং নিরাপত্তা কৌশল সম্পর্কে উচ্চপর্যায়ের আলোচনা অন্তর্ভুক্ত ছিল।
২০১৭ সালের দোকলাম অচলাবস্থার সময় ‘চিকেনস নেক’ সুরক্ষিত করার গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। ওই সময় ভারতীয় বাহিনী ভুটানের ভূখণ্ডে একটি রাস্তা নির্মাণের চীনা প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করে। বলা হয়, ওই রাস্তা শিলিগুড়ি করিডোরকে ঝুঁকির মুখে ফেলতে পারত। অতীতের সংঘর্ষ থেকে শিক্ষা নিয়ে, ভারত তার প্রতিরক্ষা অবকাঠামো এবং প্রস্তুতি বৃদ্ধি করে চলেছে। উন্নত অস্ত্রশস্ত্র, কৌশলগত মোতায়েন এবং ক্রমাগত সতর্কতার মাধ্যমে, ভারত যেকোনো বহিরাগত হুমকির বিরুদ্ধে ‘চিকেনস নেক’কে শক্তিশালী করেছে। আঞ্চলিক গতিশীলতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, ভারত এই গুরুত্বপূর্ণ করিডোরের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
-
▼
2025
(3280)
-
▼
April
(427)
-
▼
Apr 06
(10)
- ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ...
- মহাকাশে বাড়ছে আবর্জনা, অদূর ভবিষ্যতে বড়সড় বিপদ ঘ...
- 'ভারতে স্বাধীনতার ৮০ বছর হতে চললো, এখনও পর্যাপ্ত স...
- মাইক্রোসফটের হাতে ফিলিস্তিনিদের রক্ত : এক নারীর প্...
- ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ: মাইক্রোসফটের হাতে রক্তে...
- মার্কিন শুল্ক: শঙ্কায় মালিক শ্রমিকরা
- ইন্ডিয়া টুডের রিপোর্ট: চিকেন নেকে নিরাপত্তা জোরদার...
- ভারতের নতুন ওয়াক্ফ বিল মুসলমানদের জন্য যে সমস্যা ...
- ইসরায়েলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বান জানিয়ে কয়েক মু...
- অধ্যাপক ইউনূসকে পাঁচ বছর প্রধানমন্ত্রী চান সারজিস,...
-
▼
Apr 06
(10)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment