Friday, February 28, 2025
সবচেয়ে বড় পরিবর্তন বাংলাদেশে
সবচেয়ে বড় পরিবর্তন বাংলাদেশে
এ জন্য ২০২৪ সালটা বড় চ্যালেঞ্জ সামনে এনেছে। ২৭শে ফেব্রুয়ারি ইআইইউ প্রকাশিত সর্বশেষ গণতান্ত্রিক সূচক অনুযায়ী, এই সূচক নির্ধারণ শুরু হয় প্রায় দুই দশক ধরে। এর মধ্যে ২০২৪ সালের সূচক সবচেয়ে খারাপ রূপ নিয়েছে। ২০০৬ সাল থেকে বিশ্বের ১৬৭টি দেশ ও ভূখণ্ডের ওপর এই সূচক করে আসছে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। তারা শূন্য থেকে ১০-এর ভিত্তিতে দেশগুলোকে ৫টি শ্রেণিতে ভাগ করে। তার তা হলো- নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতা। এরপর দেশগুলোকে আবার চারটি শ্রেণিতে সাজানো হয়। তা হলো- পূর্ণাঙ্গ গণতান্ত্রিক দেশ, ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশ, হাইব্রিড শাসকগোষ্ঠীর দেশ এবং কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠীর দেশ। এই তালিকায় টানা ১৬তম বারের মতো নরওয়ে বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তারা শূন্য থেকে ১০-এর মধ্যে স্কোর করেছে ৯.৮১। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও সুইডেন। অন্যদিকে ২০২১ সাল থেকে এই সূচকের সবচেয়ে তলানিতে রয়েছে আফগানিস্তান। তারা স্কোর করেছে মাত্র ০.২৫। বিশ্বে গণতান্ত্রিক সূচকের গড় নতুন নিম্নতম রেকর্ডে এসেছে। তা ৫.১৭। ২০১৫ সালে তা ছিল ৫.৫৫। সেখান থেকেও পতন ঘটেছে। বিশ্বের শতকরা মাত্র ৬.৬ ভাগ মানুষ এখন বসবাস করেন পূর্ণাঙ্গ গণতন্ত্রে। দশ বছর আগে এই হার ছিল শতকরা ১২.৫।
অন্যদিকে বিশ্বের বিপুল পরিমাণ মানুষ অর্থাৎ প্রতি ৫ জনের মধ্যে দু’জন বসবাস করেন কর্তৃত্ববাদী শাসনের অধীনে। বৈশ্বিক নির্বাচনগুলো সুষ্ঠু করার প্রতিশ্রুতি থাকলেও অনেক নির্বাচন ছিল প্রহসনের। উদাহরণ হিসেবে বলা যায়, পাকিস্তানে নির্বাচনের দিন সহিংসতায় ভোটগ্রহণ বিঘ্নিত হয়। পাকিস্তানে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ। নির্বাচনের অল্প আগে তাকে জেলে ঢোকানো হয়। দেশটির স্কোর ৩.২৫ ছিল ২০২৩ সালে। তার অবনমন হয়ে দাঁড়িয়েছে ২.৮৪। রাশিয়াতে হয়েছে আরেকটি লজ্জার নির্বাচন। তাতে ভ্লাদিমির পুতিনকে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। সূচকে তারা মাত্র দুই পয়েন্ট স্কোর করেছে। বুরকিনা ফাসো, মালি এবং কাতার সহ অন্য দেশগুলোতে নির্বাচনই বাতিল করা হয়েছে। এমনকি ইউরোপে উল্লেখযোগ্য অবনমন হয়েছে সূচক। শীর্ষ ১০টি দেশের মধ্যে ৯টিই এই মহাদেশের। পূর্ণাঙ্গ গণতন্ত্রের দেশ থেকে ত্রুটিপূর্ণ দেশের তালিকায় নেমে এসেছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউরোপিয়ান পার্লামেন্টে একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর জুনে আগাম নির্বাচন দেন। কিন্তু তাতে তার আস্থার অবনমন ঘটে। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ কৌশল অবলম্বন করা হয়। নির্বাচনে অর্থের ছড়াছড়ি ছিল। এ জন্য সাংবিধানিক আদালত প্রেসিডেন্সিয়াল নির্বাচন বাতিল ঘোষণা করে নতুন নির্বাচন আহ্বান করে। এসব ঘটনায় রোমানিয়ার গণতান্ত্রিক ধারার অবনমন ঘটে। ওদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল দ্রুততার সঙ্গে সামরিক আইন জারি করেন। তাতে দেশ এক মহাসংকটে ডুবে যায়। ফল হিসেবে দ্রুততার সঙ্গে তিনি সামরিক আইন প্রত্যাহার করেন। এরপর দেশটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক দেশের শ্রেণি থেকে পিছিয়ে পড়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্র রয়ে গেছে ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক শ্রেণিতেই। ২০২৩ সালে তারা যে অবস্থানে ছিল তা থেকে সামান্য পিছিয়ে পড়েছে। তবে এ বছর যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সমস্যার মুখে পড়তে পারে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম মাসে সিভিল সার্ভিসের রাজনৈতিক স্বাধীনতাকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন। একগাদা নির্বাহী আদেশ দিয়েছেন, যার আইনগত কর্তৃত্ব নিয়ে আইনগত প্রশ্ন থেকে যায়। নতুন এই নেতা কীভাবে শাসন করাকে বেছে নেন তার ওপর ২০২৫ সালে তাদের গণতান্ত্রিক সূচকের পরীক্ষা নির্ভর করবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
February
(308)
-
▼
Feb 28
(11)
- চাপে নতি স্বীকার , উইঘুরদের চীনে ফেরত পাঠানোর প্রক...
- বোম্বাই মরিচ যেন ‘টাকার মেশিন’
- আখতাররা কয়েক মাসের মধ্যেই অসম্ভবকে সম্ভব করলো: ড. ...
- পাকিস্তানে রহস্যে ঘেরা এক বিমানবন্দর
- তুরস্কের ৪০ বছরের লড়াইয়ের অবসান, পিকেকে-কে অস্ত্র ...
- নাহিদরা নতুন বাসা খুঁজে পাবেন? by সাজেদুল হক
- পুলিশের গাড়িতে হাসপাতালে ফিরলেন আহতরা
- পুতিনের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের গ্যারান্টি চান...
- বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে
- ত্যাগীদের মূল্যায়ন দাবি ঐক্যের বার্তা কেন্দ্রের by...
- সবচেয়ে বড় পরিবর্তন বাংলাদেশে
-
▼
Feb 28
(11)
-
▼
February
(308)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment