Friday, February 28, 2025
তুরস্কের ৪০ বছরের লড়াইয়ের অবসান, পিকেকে-কে অস্ত্র সমর্পণের নির্দেশ
তুরস্কের ৪০ বছরের লড়াইয়ের অবসান, পিকেকে-কে অস্ত্র সমর্পণের নির্দেশ
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কারাবন্দি নেতা আবদুল্লাহ ওকালানের সঙ্গে সাক্ষাৎ করতে যান কুর্দিপন্থি ডিইএম পার্টির একটি প্রতিনিধিদল। সেখানে তিনি পিকেকে-কে অস্ত্র সমর্পনের আহ্বান জানান। একইসঙ্গে তিনি কুর্দিদেরকে রাষ্ট্র ও সমাজের সঙ্গে মিলিত হয়ে যাওয়ার পরামর্শ দেন।
সাক্ষাতে ওকালানের কাছে তার নির্দেশনা জানতে চান প্রতিনিধিদল। এরপর তাদের কাছে নিজের ইচ্ছার কথা জানান কারাবন্দি নেতা। পরে ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এই রাজনীতিবিদরা তার সিদ্ধান্তের কথা জানান। তারা বলেন, আব্দুল্লাহ ওকালান বলেছেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ করছি (কুর্দি) কংগ্রেসের অধিবেশনের ডাক দিন। রাষ্ট্র ও সমাজের সঙ্গে মিলিত হয়ে যান।’
অনুসরীদের এই কুর্দি নেতা আরও বলেছেন, যেহেতু পিকেকে-কে তাদের মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া হয় না। তাই তাদের পরিধি কমে এসেছে। এ কারণে অন্যান্য দলের মতো তাদের সময় শেষ হয়ে এসেছে। সমসাময়িক কমিউনিটি অথবা দলগুলো চাপের মুখে নিজেদের বিলুপ্ত না করে স্বেচ্ছায় বিলুপ্ত হয়েছে। তিনি নির্দেশ দেন, ‘কুর্দি সব দল যেন অস্ত্র ফেলে দেয় এবং পিকেকে-কে যেন বিলুপ্ত করা হয়।’
১৯৮৪ সালে কুর্দিদের জন্য একটি জাতিগত আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে পিকেকে তাদের লড়াই শুরু করে। সেই লড়ইয়ে এখন পর্যন্ত ৪০,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে। পরে কুর্দিরা তাদের বিচ্ছিন্নতাবাদী লক্ষ্য থেকে সরে এসে দক্ষিণ-পূর্ব আনাতোলিয়ায় একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং বৃহত্তর কুর্দি অধিকারের দাবি জানাতে থাকে।
পিকেকে-র সাথে যুক্ত গোষ্ঠীগুলো তুরস্কে মাঝেমধ্যেই হামলা চালিয়ে আসছে। তারা গাড়ি বোমা ও অন্যান্য উপায় ব্যবহার করে তুরস্কের সেনা ও সামরিক অবকাঠামোর ওপর হামলা করে থাকে। তুরস্কের পাশাপাশি সিরিয়া এবং ইরাকেও এই গোষ্ঠীর সদস্যদের অবস্থান রয়েছে। দলটির প্রধান নেতার অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশের মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে কুর্দি এ দলটির চার দশকের লড়াই শেষ হচ্ছে।
৭৫ বছর বয়সী ওকালান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ১৯৯৯ সাল থেকে ইস্তাম্বুলের কাছে ইমরালি দ্বীপে কারাবন্ধি। কারাবাস সত্ত্বেও, তিনি পিকেকে-র উপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে চলেছেন এবং গ্রুপের নেতৃত্ব ব্যাপকভাবে তার যেকোনো আহ্বানে সাড়া দেবেন বলে আশা করা হচ্ছে।
ওকালানের এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি গ্রুপ এবং তুর্কি রাষ্ট্রের মধ্যে শান্তির জন্য একটি নতুন প্রচেষ্টার অংশ, যা অক্টোবরে প্রেসিডেন্ট এরদোয়ানের জোট অংশীদারদের ডেভলেট বাহসেলি দ্বারা শুরু হয়েছিল। জাতীয়তাবাদী রাজনীতিবিদ পরামর্শ দিয়েছিলেন, ওকালান যদি তার গ্রুপকে সহিংসতা ত্যাগ করাতে পারে এবং বিচ্ছিন্নতাবাদী চিন্তা থেকে সরে আসে তবে তাকে প্যারোল দেওয়া যেতে পারে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
February
(308)
-
▼
Feb 28
(11)
- চাপে নতি স্বীকার , উইঘুরদের চীনে ফেরত পাঠানোর প্রক...
- বোম্বাই মরিচ যেন ‘টাকার মেশিন’
- আখতাররা কয়েক মাসের মধ্যেই অসম্ভবকে সম্ভব করলো: ড. ...
- পাকিস্তানে রহস্যে ঘেরা এক বিমানবন্দর
- তুরস্কের ৪০ বছরের লড়াইয়ের অবসান, পিকেকে-কে অস্ত্র ...
- নাহিদরা নতুন বাসা খুঁজে পাবেন? by সাজেদুল হক
- পুলিশের গাড়িতে হাসপাতালে ফিরলেন আহতরা
- পুতিনের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের গ্যারান্টি চান...
- বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে
- ত্যাগীদের মূল্যায়ন দাবি ঐক্যের বার্তা কেন্দ্রের by...
- সবচেয়ে বড় পরিবর্তন বাংলাদেশে
-
▼
Feb 28
(11)
-
▼
February
(308)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment