Friday, February 7, 2025
হাসিনার বক্তৃতা নিয়ে ক্ষোভ: গুঁড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বরের বাড়ি
হাসিনার বক্তৃতা নিয়ে ক্ষোভ: গুঁড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বরের বাড়ি
ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত বুধবার রাতে ধানমন্ডির ওই বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বুধবার রাতেই ক্রেন, এক্সকাভেটর এনে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। রাতে যুক্ত হয় একটি বুলডোজার।
বুধবার সন্ধ্যা থেকে বিক্ষোভ-ভাঙচুরের পর রাত পৌনে ১১টার দিকে একটি ক্রেন আনা হয়। এরপর সেখানে আনা হয় একটি এক্সকাভেটর। মাঝরাত থেকে শুরু হয় বাড়ি ভাঙার কাজ। পরে রাত পৌনে দুইটার দিকে বাড়ি ভাঙার কাজে একটি বুলডোজারও যুক্ত হয়। রাত সাড়ে তিনটার দিকে আরেকটি এক্সকাভেটর আনা হলে আগের এক্সকাভেটর ও বুলডোজার সরিয়ে নেওয়া হয়। সর্বশেষ গতকাল বেলা ১১টা পর্যন্ত নীল রঙের ওই এক্সকাভেটর দিয়েই ভাঙার কাজ করা হয়।
গতকাল সকাল আটটার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে দেখা যায়, বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক্সকাভেটর দিয়ে ভাঙা হচ্ছে বাড়ির পূর্ব অংশ। সকালে সেখানে হাজারখানেক বিক্ষুব্ধ ও উৎসুক জনতার ভিড় ছিল। তাঁদের কেউ কেউ জটলা পাকিয়ে শেখ হাসিনা ও স্বৈরাচারবিরোধী নানা স্লোগান দেন। কাউকে কাউকে নিজেদের মুঠোফোনে ভাঙা বাড়ির ছবি কিংবা ভিডিও ধারণ করতে দেখা গেছে।
গতকাল ৩২ নম্বরের বাড়িটি ভাঙার কাজ যখন চলছিল, তখন ওই বাড়ির পেছনে (উত্তর পাশে) থাকা ছয়তলা একটি ভবনেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ মানুষ। ওই সময় ভবন থেকে যে যাঁর মতো বইপত্রের পাশাপাশি স্টিল, রড, লোহা ও কাঠের জিনিসপত্র নিয়ে যেতে থাকেন। কেউ কেউ শেখ মুজিব ও তাঁর
পরিবারের সদস্যদের নিয়ে প্রকাশিত বইপত্র আগুনে পুড়িয়ে দেন। সকাল ১০টার দিকে স্টিল ও লোহার কাঠামো ভবন থেকে ভেঙে ভেঙে কয়েকজনকে নিচে ফেলতে দেখা যায়। নিচে থাকা কয়েকজন এগুলো রিকশায় করে অন্যত্র সরিয়ে নেন। তাঁদের অনেকেই নিম্ন আয়ের মানুষ।
আল আমিন নামের এক ব্যক্তি লোহার কিছু কাঠামো নিচ্ছিলেন। এসব নিয়ে কী করবেন, জানতে চাইলে বলেন, ‘বিক্রি করে দিমু। সেই টাকায় ভালোমন্দ খামু। মুরগি পাইলে মুরগি, গরুর মাংস পাইলে গরুর মাংস কিনে খামু। এ ছাড়া আর কিছুই না।’
সকাল ১০টার দিকে এক্সকাভেটর দিয়ে বাড়ির সামনের একটি নারকেলগাছ উপড়ে ফেলা হয়। তখন সেখানে উপস্থিত লোকজনের অনেকেই গাছ থেকে ডাব ছিঁড়তে হুড়োহুড়ি করেন। এক্সকাভেটর দিয়ে বাড়ি ভাঙার কাজ বন্ধ থাকলেও দুপুরের দিকে রিকশায় করে সেখানে মাইক নেওয়া হয়। বিক্ষুব্ধ জনতা ওই মাইকে স্বৈরাচারবিরোধী নানা স্লোগান দেন। স্লোগানের ফাঁকে ফাঁকে কেউ কেউ বক্তব্যও দেন।
দুজনকে গণপিটুনি ও গরু জবাই
শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে আওয়ামী লীগ কর্মী সন্দেহে নারীসহ দুজনকে পিটুনি দিয়েছেন ক্ষুব্ধ জনতা। বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ও আওয়ামী লীগের পক্ষে কথা বলায় তাঁদের পিটুনি দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে এক ব্যক্তি ৩২ নম্বরের ওই বাড়ির সামনে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই ব্যক্তিকে পেটাতে থাকলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে আহত অবস্থায় রিকশায় তুলে দেওয়া হয়।
এর কিছুক্ষণ পরে সালোয়ার-কামিজ পরা মধ্যবয়সী এক নারী ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে নানা কথা বলতে থাকেন। ওই নারী বাড়িটিকে ‘আপার বাড়ি’ বলছিলেন। এ নিয়ে ক্ষুব্ধ জনতার সঙ্গে ওই নারীর বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে ক্ষুব্ধ জনতা ওই নারীকে পিটুনি দেন ও লাঞ্ছিত করেন।
বিকেল সোয়া চারটার দিকে ওই বাড়ির সামনে একটি গরু জবাই করা হয়। ‘জুলাই ঐক্যজোট’ নামের একটি সংগঠন গরুটি জবাই করে। সংগঠনটির মুখপাত্র সাঈদ আহমেদ সরকার প্রথম আলোকে বলেন, ফ্যাসিবাদের আইকনিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পর উৎসব উদ্যাপনের অংশ হিসেবে মুজিবের বাড়ির সামনে গরু জবাই করা হয়েছে।
সুধা সদনের চিত্র
ধানমন্ডি-৫ এ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে গতকাল বৃহস্পতিবার সকালেও আগুন জ্বলতে দেখা গেছে। ‘নিরাপত্তা না থাকায়’ সেই আগুন নেভাতে যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল সকালে ভবনটি থেকে যে যেভাবে পারে, জিনিসপত্র নিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকেও সেখানে দেখা যায়নি।
বেলা পৌনে ১১টার দিকে ভবনের দোতলায় আগুন জ্বলতে দেখা যায়। নিচতলার কক্ষের সব পুড়ে ছাই হয়ে গেছে। তোশক, লেপ এসব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কাচের টুকরা পড়ে আছে অনেক স্থানে। বিভিন্ন তলার জানালার কাচ পড়ে যাচ্ছে। বাড়িটির বিভিন্ন স্থানে বই পড়ে আছে। অনেক বই পুড়ে গেছে। বাড়িটির সামনে ফ্রিজ, খাট, সোফাসহ নানা সামগ্রী পড়ে থাকতে দেখা গেছে। নিচতলা থেকে চারতলার বিভিন্ন কক্ষে গিয়ে আগুন ও ভাঙচুরের চিহ্ন দেখা গেছে। কোথাও কোথাও টাইলস খুলে ফেলা হয়েছে। পোড়া গন্ধ চারদিকে।
ওই এলাকায় দায়িত্বরত ধানমন্ডি সোসাইটির নিরাপত্তারক্ষীরা জানান, রাত সাড়ে ১০টার পর ১০-১২ জন এসে সুধা সদনে আগুন দেন। আগুন ভবনটিতে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাসের লোকেরা এসে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে আশপাশের ভবনের বাসিন্দারা এসে পানি দিয়ে নিচতলার আগুন কিছুটা কমিয়েছেন।
![]() |
| রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে। গত বুধবার রাতে বাড়িটির সামনে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। তাঁরা ভাঙচুর শুরু করেন এবং আগুন দেন। গতকালও বাড়িটিতে ভাঙচুর চলে। গতকাল দুপুর সাড়ে ১২টায়। ছবি: সাজিদ হোসেন |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1441)
-
▼
2025
(3281)
-
▼
February
(308)
-
▼
Feb 07
(8)
- হাসিনার বক্তৃতা নিয়ে ক্ষোভ: গুঁড়িয়ে দেওয়া হলো ৩২ ন...
- ট্রাম্পের গাজা ‘খালি’ করার পরিকল্পনায় লাভবান কে by...
- গুড্ডুবুড়াদের বাড়িতে আর চোর আসে না by আনিসুল হক
- যে মিছিল ইসরায়েলের কাছ থেকে জয় ছিনিয়ে এনেছে by হিচ...
- সাবেক ‘র’ কর্মকর্তার চোখে বাংলাদেশের অভ্যুত্থান
- ধ্বংসস্তূপ ৩২ নম্বর, সুধাসদন: সারা দেশে সিরিজ ভাঙচ...
- নতুন বন্দোবস্তে আমরা ভাঙার চেয়ে গড়ায় গুরুত্ব দিতে চাই
- ৩২ নম্বরে হামলা: এগুলো আগামী দিনে গণতন্ত্রের পথে ব...
-
▼
Feb 07
(8)
-
▼
February
(308)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment