Sunday, February 2, 2025
ড. ইউনূস: না বললেও চলতো
ড. ইউনূস: না বললেও চলতো
উপদেষ্টারা কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন না। যা কিছু বলার প্রধান উপদেষ্টার প্রেস সচিবই বলছেন।
নির্বাচন অনুষ্ঠানের চাপ দিয়ে বিএনপি তাকে ব্যস্ত রেখেছে। বিএনপিও চাইছে ইউনূস তাদের সম্ভাব্য ভোট বিজয়ের সারথি হোন। ছাত্র নেতৃত্ব ও বিএনপি’র মধ্যে রাজনৈতিক কাইজ্যায় জামায়াত চতুর নিরপেক্ষতার আশ্রয় নিয়েছে, যদিও তাদের মন-মগজ ছাত্রদের দিকে। অভিজ্ঞ মহলের ধারণা ড. ইউনূস কতগুলো দ্বন্দ্বের শিকার হয়েছেন বা হচ্ছেন। একদিকে সরকারের সংস্কার সাধনের প্রতিজ্ঞা অন্যদিকে তা শ্লথ করার জন্য রাজনীতিকদের ঠোঁট টেপা হাসি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ছাত্র-জনতার আকুতির বিপরীতে প্রচলিত রাজনীতিকদের অদৃশ্যমান অনীহা। অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিলম্বিতকরণের পদক্ষেপ তার প্রমাণ। আরেক দ্বন্দ্বের কথা আগেই বলেছি, সামষ্টিক অর্থনীতির ‘মন্দ নয়’ যাত্রার বিপরীতে ব্যক্তি অর্থনীতির দুর্বিষহ পাগলাটে আচরণ। আওয়ামী লীগের আবার মাঠে নামার চক্রান্তও ’৭২-র সংবিধানের প্রতি বিএনপি’র এক ধরনের সমর্থন আরেকটা অশান্তির জানান দিচ্ছে। রাজনীতি সচেতন মহলে এমন কানাঘুষা আছে যে ড. ইউনূসের উপদেষ্টা পরিষদের মতোই সরকার পরিচালনা বা নির্বাচনী রোড ম্যাপ অথবা পরবর্তী সরকারের যারা আসীন হতে পারে- যে সব বিষয়ে ড. ইউনূসের চিন্তা-ভাবনার সম-অংশী নন। ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে ‘প্রথম আলো’ পত্রিকার এক ধরনের নীতি। অন্যদিকে ‘আমার দেশ’ পত্রিকার নীতিতে বিপ্লবের অন্তরালে ছাত্রশিবির ঘেঁষাদের প্রভাব লক্ষণীয়। এই দুই দৈনিকের নীতি দ্বন্দ্ব যা, উপদেষ্টা পরিষদের নেপথ্য-বিভক্তি তেমন। উপদেষ্টাদের বেশির ভাগ দ্বিতীয় মতকে সামনে রেখেই এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাদের নেপথ্যে জামায়াতের ভূমিকা থাকলেও থাকতে পারে। সদ্য অনুষ্ঠিত ফ্রান্স অলিম্পিকের একজন সম্মানিত ব্যক্তিত্ব ড. ইউনূসের আমলে বাংলাদেশের মেয়েরা উগ্রবাদীদের জন্য খেলতে পারছে না। বিষয়টি অস্বাভাবিক নয় কি? বাকি উপদেষ্টারা কেউ একক ভূমিকায় অথবা বিএনপি’র প্রতি সহানুভূতিশীল। আরও শোনা যায়, উপদেষ্টাদের কাজকর্মে কিছুটা হতাশ ড. ইউনূস তার সরকারকে গতিশীল করতে উপদেষ্টামণ্ডলীর পরিসর বাড়াতে চাইছেন। এক ধরনের জাতীয় চেহারায় তিনি সরকারকে দিতে চান। কিন্তু তাকে নানাভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। আর রাজনৈতিক চাপের কাছেও তিনি অসহায় হয়ে পড়ছেন। সংস্কার কমিশনের প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো কতখানি মানবে, জুলাই ঘোষণাপত্র কীভাবে প্রণীত হবে, ছাত্রদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ পরবর্তী পরিস্থিতি কী দাঁড়াবে এবং আওয়ামী লীগ বা তার পেছনের ভারতের নেপথ্য ভূমিকা কী হবে-এসব নানা বিষয়ে অদূর ভবিষ্যতের রাজনৈতিক চেহারা সাব্যস্ত হবে। পরিস্থিতি হয়তো বা ড. ইউনূসের নিয়ন্ত্রণের আরও বাইরে চলে যেতে পারে। সেক্ষেত্রে এখনো ড. ইউনূসকে বাস্তবোচিত, সাহসী ও প্রজ্ঞামূলক সিদ্ধান্ত নিতে হবে। এনজিও-প্রশাসক থেকে সরকারের নির্বাহী প্রধানের চেতনাগত দূরত্ব যতখানি, ড. ইউনূসেরও তাই। কিন্তু বিশ্ব চেতনায় সমৃদ্ধ এবং বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি দরদী ব্যক্তিত্ব ড. ইউনূসকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কবি নজরুলের পঙ্ক্তিটি খুবই প্রাসঙ্গিক- ‘অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কাণ্ডারী আজ দেখিব তোমার মাতৃমুক্তি পণ।’ ড. ইউনূস আরও বেশি সুখ্যাতির জন্য বাংলাদেশের সাম্প্রতিক দায়িত্ব নিয়েছেন, এমনটি মানুষ বিশ্বাস করে না। সুখ্যাতির জন্য সৎকর্ম করা মহান আল্লাহ্র পছন্দ নয়। একমাত্র আল্লাহ্র সন্তুষ্টিই সৎকর্মের লক্ষ্য। বিশ্বের নীতি পরিচালকদের আরও প্রশংসা অর্জন নিশ্চয়ই তার লক্ষ্য নয়। হাদিসে বর্ণিত হয়েছে, অন্যের স্তুতি পেতে যারা সৎকর্ম করে, শেষ বিচারের দিনে আল্লাহ্ তাকে বলবেন, তাহলে ওদের কাছেই যাও।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1389)
-
▼
2025
(3281)
-
▼
February
(308)
-
▼
Feb 02
(7)
- ট্রাম্পইজম যুক্তরাষ্ট্রকে কোথায় নেবে? by মোহাম্মদ ...
- মানবাধিকার সুরক্ষায় করণীয় by আব্দুল কাইয়ুম
- ততদিন ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকবে তো? by শামীমুল হক
- টিউলিপের বিরুদ্ধে তদন্ত করতে বৃটিশ গোয়েন্দা দলের ঢ...
- তোফায়েল আহমেদ এখন নির্বাক, ভাবলেশহীন
- তোষামোদ নয়, উন্নয়নে প্রয়োজন দেশপ্রেম by প্রণব মজুমদার
- ড. ইউনূস: না বললেও চলতো
-
▼
Feb 02
(7)
-
▼
February
(308)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment