Monday, February 10, 2025
গাজায় আগ্রাসন: নেতজারিম করিডর ছেড়ে গেল ইসরায়েলি বাহিনী
গাজায় আগ্রাসন: নেতজারিম করিডর ছেড়ে গেল ইসরায়েলি বাহিনী
এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাদের গুলিতে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীসহ দুজন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
চুক্তি অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস পঞ্চম ধাপের বন্দিবিনিময় সম্পন্ন করে গত শনিবার। এরপর শর্ত অনুযায়ী গতকাল সকালে নেতজারিম করিডর থেকে সেনা প্রত্যাহার করে নেয় ইসরায়েল। তাঁরা বর্তমানে গাজা ও ইসরায়েল সীমান্তের বাফার জোনে অবস্থান নিয়েছেন।
সেনা প্রত্যাহার করে নেওয়ার পর ওপর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, নেতজারিম করিডর ও এর আশপাশের বিস্তৃত এলাকায় ধ্বংসযজ্ঞ থেকে কোনো কিছুই রেহাই পায়নি। এমনকি সেখানকার কৃষিজমিগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর গাজার উত্তর ও দক্ষিণাংশের মধ্যে বেসামরিক লোকজনকে চলাচল করতে দেখা গেছে। এখন সাধারণ মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে উত্তর গাজায় যানবাহন চলাচল ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ বাড়বে।
গাজাকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে নেতজারিম করিডর তৈরি করেছিল ইসরায়েল। ওই এলাকায় অনেক সামরিক স্থাপনাও নির্মাণ করা হয়েছিল। এখন সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার প্রতিক্রিয়ায় হামাস বলেছে, এটি যুদ্ধের আরেকটি লক্ষ্য অর্জনে ইসরায়েলের ব্যর্থতারই প্রমাণ।
পশ্চিম তীরে অভিযান বিস্তৃত
এদিকে গতকাল ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, পশ্চিম তীরের জেনিনের পর এবার নুর শামস এলাকায়ও সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এর আগে ২১ জানুয়ারি জেনিনে ‘আয়রন ওয়াল’ নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, নুর শামস শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছেন। তাঁদের একজন হলেন ২৩ বছর বয়সী সোনদোস জামাল মুহাম্মদ শালাবি। এ সময় তাঁর গর্ভের আট মাসের সন্তানও নিহত হয়। গুরুতর আহত হন শালাবির স্বামী। নিহত অপরজন হলেন ২১ বছর বয়সী রাহাফ ফুয়াদ।
নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান সৌদির
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে দেশটি। গতকাল এক বিবৃতিতে তাঁর বক্তব্য প্রত্যাখ্যান করে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার চেষ্টা প্রত্যাখ্যান করে বিবৃতিতে বলা হয়, গাজায় জাতিগত নিধনসহ ফিলিস্তিনি ভাইদের ওপর ইসরায়েলি দখলদারদের চালানো অপরাধ থেকে নজর সরাতে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।
ভ্রাতৃপ্রতিম দেশগুলো ইসরায়েলি নেতার (নেতানিয়াহু) বক্তব্যের নিন্দা জানানোয় এবং বিষয়টির বিরোধিতা ও পুরোপুরি প্রত্যাখ্যান করায় বিবৃতিতে সাধুবাদ জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে ইসরায়েলি নেতাদের দেওয়া বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ অভিহিত করে নিন্দা জানিয়েছে মিসর। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও কুয়েতও সৌদি আরবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে নেতানিয়াহুর দেওয়া বক্তব্যকে ‘উসকানিমূলক’ বলে মন্তব্য করেছে।
এদিকে ফিলিস্তিনি ভূখণ্ড ঘিরে ‘সর্বশেষ মারাত্মক ঘটনাপ্রবাহ’ নিয়ে আলোচনা করতে ২৭ ফেব্রুয়ারি আরব দেশগুলোর জরুরি সম্মেলন ডেকেছে মিসর। গতকাল মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
গাজা থেকে ফিলিস্তিনিদের মিসর ও জর্ডানে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এমন প্রেক্ষাপটে ‘জরুরি আরব সম্মেলন’ আহ্বান করল মিসর।
| নেতজারিম করিডর থেকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর বেসামরিক লোকজন গাজার উত্তরে যাচ্ছেন। ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ▼ 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment