Thursday, September 26, 2024
বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে প্রধান বিচারপতির জিরো টলারেন্স নীতি by রাশিম মোল্লা
বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে প্রধান বিচারপতির জিরো টলারেন্স নীতি by রাশিম মোল্লা
এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোয়াজ্জেম হোছাইন মানবজমিনকে বলেন, বিচারপ্রার্থী জনগণের সেবা সহজীকরণ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান বিচারপতি ১২ দফা নির্দেশনা ও হেল্পলাইন চালু করেছেন। উভয় বিভাগের রেজিস্ট্রার বরাবর সংশ্লিষ্ট কর্মকর্তাগণের কাছে সময়ে সময়ে মাসিক মূল্যায়ন প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
১২ দফা নির্দেশনা
বিচারপ্রার্থী জনগণের সেবা সহজীকরণ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান বিচারপতি ১২ দফা নির্দেশনা দেন। দায়িত্ব পালনে কোড অব কন্ডাক্ট যথাযথভাবে পালন; দায়িত্ব পালনকালে আর্থিক লেনদেন সম্পূর্ণভাবে বর্জন; সেবা গ্রহীতাকে দ্রুত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করা; সেবা প্রদানের সময় কোনো বিলম্ব সম্পূর্ণ পরিত্যাজ্য করতে হবে; সেবা গ্রহীতাদের কোনো প্রকার হয়রানি না করা, সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও কর্মচারীগণকে সেবা গ্রহীতাদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ; প্রতিটি শাখায় প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করা এবং কোনো কাজ পেন্ডিং না রাখা; প্রত্যেক শাখার সহকারী রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রারগণকে তাদের দায়িত্বপ্রাপ্ত শাখাসমূহে প্রতিদিন সরজমিন মনিটর; প্রত্যেক শাখার সহকারী রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রারগণ তাদের দায়িত্বপ্রাপ্ত শাখার কার্যক্রম সম্পর্কে স্ব স্ব অতিরিক্ত রেজিস্ট্রারগণকে নিয়মিত অবহিত করা; প্রতি চার সপ্তাহ পর পর অতিরিক্ত রেজিস্ট্রারগণ মনিটরিং কার্যক্রমের প্রতিক্রিয়া ও ফলাফল আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার বিধান চালু করেছেন। যদি কোনো কর্মকর্তা/কর্মচারী আচরণবিধি নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কোনো সেবা গ্রহীতাকে হয়রানি করেন বা আর্থিক লেনদেন করেন তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া এসব নির্দেশনা বাস্তবায়নে সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীগণকে ৮টি বিষয় অনুসরণ করতে বলা হয়েছে। (ক) প্রধান বিচারপতির দেয়া ১২ (বার) দফা নির্দেশনার পরিপূর্ণ বাস্তবায়নে সচেষ্ট থাকা; বিচারপ্রার্থী জনগণের সেবা পাওয়ার অধিকার বিষয়ে সচেতন; সেবার বিনিময়ে কোনো লেনদেন বা আর্থিক সুবিধা গ্রহণ হতে বিরত থাকবেন, প্রত্যেক শাখার সম্মুখে প্রকাশ্য স্থানে সেবা গ্রহীতাদের অধিকার সংক্রান্ত সিটিজেন চার্টার প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সহকারী রেজিস্ট্রারগণ গ্রহণ করবেন। প্রত্যেক শাখার সম্মুখ স্থানে অভিযোগ/পরামর্শ বক্স স্থাপন করা হবে। সংশ্লিষ্ট সহকারী রেজিস্ট্রারগণ তার অধীন প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর নামফলক/অফিস পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) স্থাপন ও প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন; যাতে সেবাগ্রহীতাগণ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে শনাক্ত করতে পারেন। প্রধান বিচারপতি মহোদয়ের নির্দেশনাসমূহ বিষয়ে গৃহীত পদক্ষেপ সংক্রান্তে প্রতিদিনের অগ্রগতি প্রতিবেদন এবং মাসিক মূল্যায়ন প্রতিবেদন উভয় বিভাগের রেজিস্ট্রার বরাবর সংশ্লিষ্ট কর্মকর্তাগণের কাছে সময়ে সময়ে দাখিল করতে হবে।
হেল্পলাইন চালু
সুপ্রিম কোর্টে কোনো বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতা সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বা সেবা গ্রহণ সংক্রান্ত কোনো বিষয়ে অসুবিধার মুখোমুখি হলে সেবাগ্রহীতাকে সহায়তা করার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে এ হেল্পলাইন চালু করা হয়। +৮৮ ০১৩১৬১৫৪২১৬- এই নম্বরে যোগাযোগ করে পরামর্শ গ্রহণ করা যাবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তা হেল্পলাইন পরিচালনা করবেন এবং সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করবেন। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতি রোববার হতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকবে।
অভিভাষণে প্রধান বিচারপতি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বিচারকদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তি পর্যায়ে একজন বিচারকের দুর্নীতি সমগ্র বিচার বিভাগের উপরেই কালিমা লেপন করে। এমনকি আদালতের একজন সহায়ক কর্মচারী কিংবা আইনজীবী সহকারীও যদি দুর্নীতি করেন, সাধারণ জনগণ সাদা চোখে সেটিকে বিচার বিভাগের অবক্ষয় হিসেবেই গণ্য করে। তাই বিচারাঙ্গন হতে যেকোনো প্রকার দুর্নীতি বিলোপ করতে হবে। যদি দুর্নীতি প্রতিরোধে এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কোনো প্রতিষ্ঠান প্রধান, তথা জেলা জজ, কিংবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত বিচারক ব্যর্থ হন তবে সেটিকে তার পেশাগত অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। দুর্নীতিগ্রস্ত অফিসার বা কর্মচারীর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ছাড়া আমাদের উচ্চ আদালত সম্পর্কেও বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়। অনেক সময়েই সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখা, ডেসপাস শাখা, নকল শাখার বিভিন্ন বিষয় সম্পর্কে নেতিবাচক খবর আমার কানে আসে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এ ধরনের কোনো অনিয়ম আর বরদাস্ত করা হবে না।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 26
(22)
- অসহিষ্ণু সমাজের আলাপ by মোহাম্মদ আরিফ
- বিশ্বমঞ্চে বিরল সম্মাননা: ইউনূসকে আলিঙ্গন, আপ্লুত ...
- বাবা-মায়ের মাঝে দাঁড়ানো ছোট্ট আহাদ লুটিয়ে পড়ে মেঝে...
- আন্দোলন গোছানো ছিল: ক্লিনটনকে ড. ইউনূস
- বিশ্বমঞ্চে ছাত্র বিপ্লবের তিন সমন্বয়ককে পরিচয় করিয়...
- সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করে বাংলাদেশের জনগণের...
- ই-জুডিশিয়ারি প্রকল্প: প্রতি মিনিটের অডিও ভিডিও খরচ...
- দুদকের জালে বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাস
- মানিকগঞ্জের ছায়ামন্ত্রী আফসার শতকোটি টাকার মালিক b...
- সিলেটে ‘টোকেন বাণিজ্যে’ টাকার কুমির আলতাফ by ওয়েছ ...
- ৮ বছর ধরে ওএসডি: এসপি আরেফ এখনো হয়রানিতে
- ইলিশ রপ্তানির অনুমতি বাতিলে রিট
- যুবতীর কক্ষে গোপন ক্যামেরা...
- সংস্কার ও নির্বাচনে ভূমিকা রাখতে চান সজীব ওয়াজেদ জয়
- জয়শঙ্করের দাবি: বাংলাদেশকে ‘নিঃশর্তভাবে সাহায্য’ ক...
- ওয়ার্ক পারমিট ভিসার নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠানের ব...
- চীনের থ্রি গর্জেস বাঁধ কমিয়ে দিলো পৃথিবীর গতি
- রুহুল আমীন গাজীর প্রতি শেষ শ্রদ্ধা
- ১৩ বছর ধরে নিখোঁজ সুলতানের ফেরার অপেক্ষায় স্ত্রী
- বছরের শুরুতে পাঠ্য বই দেয়া নিয়ে শঙ্কা by পিয়াস সরকার
- বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে প্রধান বিচারপতির ...
- শুধু সাকিব নয় পুরো দলকে নিয়েই হতাশ হাথুরুসিংহে
-
▼
Sep 26
(22)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment