Thursday, September 26, 2024
সংস্কার ও নির্বাচনে ভূমিকা রাখতে চান সজীব ওয়াজেদ জয়
সংস্কার ও নির্বাচনে ভূমিকা রাখতে চান সজীব ওয়াজেদ জয়
রয়টার্সের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ পুলিশ বিশৃঙ্খল অবস্থায় পড়ে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সেনাবাহিনী। এমন অবস্থায় জেনারেল ওয়াকার বলেছেন, যেহেতু সেনাবাহিনী স্থিতিশীলতায় সমর্থন করে এ জন্য প্রতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। বাংলাদেশের প্রধান দু’টি বিবদমান দল বিএনপি এবং আওয়ামী লীগ- উভয়ই আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করে। কিন্তু ক্ষমতায় আসা নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। বুধবার ড. ইউনূসের অফিস থেকে বলা হয়েছে, সংস্কার বিষয়ক প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার। বিবৃতিতে বলা হয়, যখন সংস্কারের বিষয়ে একমত হওয়া যাবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে, তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিএনপি বলেছে, যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচন করতে চায়।
সজীব ওয়াজেদ জয় বসবাস করেন ওয়াশিংটনে। তিনি বলেছেন, দেশের ১৭ কোটি মানুষের জন্য আলোচনার জন্য কথা বলেননি তিনি বা অন্তর্বর্তী সরকার। তার ভাষায়- সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় রাজনৈতিক দলকে (আওয়ামী লীগ) বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন অসম্ভব। উল্লেখ্য, শেখ হাসিনা গত মাসে পালিয়ে ভারতে যাওয়ার পর দিল্লির কাছে একটি নিরাপদ স্থানে আশ্রয়ে আছেন। আওয়ামী লীগের বহু সিনিয়র নেতাকে কমপক্ষে এক হাজার মানুষকে হত্যার সঙ্গে জড়িত থাকায় তাদের ভূমিকার কারণে হয় গ্রেপ্তার করা হয়েছে না হয় তারা আত্মগোপন করেছেন। সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি মন্তব্য করতে রাজি হননি। নির্বাচন সংস্কার প্যানেলের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, রিভিউয়ের পর তিন মাসের মধ্যে তারা সুপারিশ উপস্থাপন করবেন। তার ভাষায়- আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে কিনা এবং নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা সরকারের বিষয়।
গত মাসে সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেছেন, দেশে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। ছাত্র আন্দোলনকারীদেরও একই দাবি। নির্বাচনে আওয়ামী লীগও প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলে জানিয়েছেন জয়। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মঙ্গলবার তিনি বলেছেন- এটা তার (শেখ হাসিনা) বিষয়। ঠিক এই মুহূর্তে আমার দলের লোকজনকে নিরাপদ রাখতে চাই। তাই যে নৈরাজ্য চালানো হচ্ছে সে বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা সৃষ্টি করতে চাই।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 26
(22)
- অসহিষ্ণু সমাজের আলাপ by মোহাম্মদ আরিফ
- বিশ্বমঞ্চে বিরল সম্মাননা: ইউনূসকে আলিঙ্গন, আপ্লুত ...
- বাবা-মায়ের মাঝে দাঁড়ানো ছোট্ট আহাদ লুটিয়ে পড়ে মেঝে...
- আন্দোলন গোছানো ছিল: ক্লিনটনকে ড. ইউনূস
- বিশ্বমঞ্চে ছাত্র বিপ্লবের তিন সমন্বয়ককে পরিচয় করিয়...
- সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করে বাংলাদেশের জনগণের...
- ই-জুডিশিয়ারি প্রকল্প: প্রতি মিনিটের অডিও ভিডিও খরচ...
- দুদকের জালে বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাস
- মানিকগঞ্জের ছায়ামন্ত্রী আফসার শতকোটি টাকার মালিক b...
- সিলেটে ‘টোকেন বাণিজ্যে’ টাকার কুমির আলতাফ by ওয়েছ ...
- ৮ বছর ধরে ওএসডি: এসপি আরেফ এখনো হয়রানিতে
- ইলিশ রপ্তানির অনুমতি বাতিলে রিট
- যুবতীর কক্ষে গোপন ক্যামেরা...
- সংস্কার ও নির্বাচনে ভূমিকা রাখতে চান সজীব ওয়াজেদ জয়
- জয়শঙ্করের দাবি: বাংলাদেশকে ‘নিঃশর্তভাবে সাহায্য’ ক...
- ওয়ার্ক পারমিট ভিসার নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠানের ব...
- চীনের থ্রি গর্জেস বাঁধ কমিয়ে দিলো পৃথিবীর গতি
- রুহুল আমীন গাজীর প্রতি শেষ শ্রদ্ধা
- ১৩ বছর ধরে নিখোঁজ সুলতানের ফেরার অপেক্ষায় স্ত্রী
- বছরের শুরুতে পাঠ্য বই দেয়া নিয়ে শঙ্কা by পিয়াস সরকার
- বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে প্রধান বিচারপতির ...
- শুধু সাকিব নয় পুরো দলকে নিয়েই হতাশ হাথুরুসিংহে
-
▼
Sep 26
(22)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment