Sunday, September 15, 2024
জুলাই-আগস্ট বিপ্লবে সশস্ত্র বাহিনীও অংশীদার -সেমিনারে সাবেক সেনা কর্মকর্তারা
জুলাই-আগস্ট বিপ্লবে সশস্ত্র বাহিনীও অংশীদার -সেমিনারে সাবেক সেনা কর্মকর্তারা
‘জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে সাবেক সেনা কর্মকর্তারা এ কথা বলেন। ছাত্র-জনতার রক্তস্রোতের মাধ্যমে অর্জিত বিজয় যাতে কোনো প্রতিবিপ্লবের কারণে হাতছাড়া না হয়, সে জন্য অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের ব্যবহার করারও আহ্বান জানান বক্তারা।
শনিবার সকালে মহাখালীর রাওয়া কমপ্লেক্সে এই সেমিনারের আয়োজন করে রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম (আরআরএসএফ) ও রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)।
সেমিনারে সূচনা বক্তব্য দেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ এম মোশাররফ হোসেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা এই গণ–অভ্যুত্থানে দুইভাবে ভূমিকা রেখেছেন। অবসরপ্রাপ্তরা সরাসরি মাঠে নেমেছেন এবং চাকরিরতরা চূড়ান্ত সময়ে অবদান রেখেছেন। আবু সাঈদ হত্যার পর সেনাবাহিনীর সব স্তরের সদস্যরা মাঠে নামেন। অবসরপ্রাপ্তরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিবাদ ও জনসংযোগ শুরু করেন। ১৮ জুলাই মিরপুর ডিওএইচএস থেকে প্রতিবাদের সূচনা হয়।
সশস্ত্র বাহিনী এখনো অবহেলিত জানিয়ে এ এম মোশাররফ বলেন, ‘সরকার পতনের এক মাস পার হলেও এখনো আমাদের বিষয়ে জানার আগ্রহ কারও নেই।’
ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে দেশ গড়ার নতুন সুযোগ হয়েছে উল্লেখ করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিমুল গনি বলেন, দেশ সংস্কারকাজে চার জায়গা থেকে জনবল নিয়োগ দেওয়া যেতে পারে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, অবসরপ্রাপ্ত সরকারি–বেসরকারি কর্মকর্তা, প্রবাসী এবং বিদেশ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে সংস্কারকাজ করা সম্ভব। সশস্ত্র বাহিনীতে বিভিন্ন খাতে দক্ষ অবসরপ্রাপ্ত চার হাজার জনবল আছে। তিনি বলেন, বিগত সরকার সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনী ধ্বংস করে দিয়ে গেছে। এখনো প্রতিবিপ্লবের জন্য টাকা ছড়ানো হচ্ছে।
ডিফেন্স জার্নালের সম্পাদক লেফটেন্যান্ট (অব.) এ আর এম শহিদুল ইসলাম (আবু রূশ্দ) বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার জন্য গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় করার প্রয়োজনীয় কাজগুলো হচ্ছে না। গত ১৫ বছরে এনএসআই ও ডিজিএফআইয়ে যত বেসামরিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা হয় বিশেষ একটি জেলা থেকে অথবা ছাত্রলীগের কর্মীদের বেছে বেছে নিয়োগ দেওয়া হয়েছে।
সেমিনারের অতিথি বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শহীদুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী কায়দায় তিনবার ক্ষমতা নেওয়া একটি দল। আর এটার পুরো পরিকল্পনা করেছে ভারত।’
আরেক অতিথি বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যপক মাহবুব উল্লাহ বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ষড়যন্ত্র শুরু হয়েছে। কীভাবে বাংলাদেশের এই বিপ্লবকে অস্থির করে তোলা যায়, বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়; এ জন্য সাম্প্রদায়িকতাকে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। পুলিশকে লাপাত্তা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আনসার দিয়ে চেষ্টা করা হয়েছে। হাসপাতালে রোগীদের সেবা বন্ধ করে দিয়েও একটা চেষ্টা হয়েছে। শুধু তা–ই নয়, সীমান্তের ওপার থেকে অহরহ উসকানি আসছে।
তবে মাহবুব উল্লাহ মনে করেন, এই মুহূর্তে আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষে বড় কিছু করা সম্ভব নয়। তারা বিভিন্নভাবে ছোট ছোট গোলযোগ সৃষ্টি করে মানুষের মন বিষিয়ে তুলতে পারে। এ জন্য রাষ্ট্রের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা রক্ষা করা, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা।
সেমিনার সঞ্চালনা করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মনীষ দেওয়ান। উন্মুক্ত আলোচনায় অংশ নেন লে. কর্নেল (বরখাস্তকৃত) হাসিনুর রহমান, লে. কর্নেল (অব.) শাহাদাত, মেজর (অব.) শফিকসহ চাকরিচ্যুত ও অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন কর্মকর্তা। তাঁরা বিগত সরকারের সময় অন্যায়ভাবে যাঁদের সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছে, তাঁদের চাকরিতে পুনর্বহাল এবং পদোন্নতিবঞ্চিতদের পদোন্নতি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অন্যায়–অনিয়মে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবিও তুলে ধরেন।
| ‘জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম (আরআরএসএফ) ও রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)। মহাখালীর রাওয়া কমপ্লেক্সে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা, ১৪ সেপ্টেম্বরছবি: তানভীর আহাম্মেদ |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1356)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 15
(43)
- আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন : সবুজ হয়ে উঠছে সা...
- এত অসম্মান কেন করছো? কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্...
- ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো...
- আরও ২০০ মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র : অর্থ উপদ...
- নির্বাচন কমিশন নিয়োগে বিদ্যমান আইন সংস্কারের প্রস্...
- মাহসা আমিনির মৃত্যুবার্ষিকীর আগেই হিজাব ছাড়াই পথে ...
- ‘আমার মতো কষ্ট দুনিয়াতে কারু নাই’
- ‘নয় বিঘা জমি গ্যাছে, এহন বাড়িটাও গিলতে শুরু করেছে’
- আলোচিত ‘রাজাকার’ স্লোগানের ব্যাখ্যা দিলেন উপদেষ্টা...
- রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০৬ বন্দি বিনিময়
- নির্বাচন ইস্যু: বিএনপি-জামায়াত এখন দুই মেরুতে
- অতীত বিবেচনায় ভবিষ্যৎ বিনির্মাণে বার্তা দেবে যুক্ত...
- জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপির ৪২২ জন নিহত: ফখরুল
- সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি ইরানের
- পদত্যাগ করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
- মাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মুশফিক আনসারী by ওয়েছ...
- এনটিআরসিএ: পদে পদে অনিয়ম হয়রানি by পিয়াস সরকার
- বরকত উল্লাহ বুলুর ছেলের উপর চলা পাশবিক নির্যাতনের ...
- বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে সংবিধান সংস্কার করতে হ...
- মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে মার্কিন রণতরী
- ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্রীয় সমাধান, স্পেনে বৈঠক
- এক হেলিকপ্টার থেকে ত্রাণ, অন্যটি থেকে গুলি
- বাছুর কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মোদি
- চাঁদের মাটিতে সম্পদের খোঁজে যাচ্ছে রাশিয়া?
- ‘আমার মতো কষ্ট দুনিয়াতে কারু নাই’
- মুজিবুলে ভর করে কোটিপতি তারা by মরিয়ম চম্পা
- গল্প- কাচঠোকরা by আশান উজ জামান
- জুলাই-আগস্ট বিপ্লবে সশস্ত্র বাহিনীও অংশীদার -সেমিন...
- সব ক্ষেত্রে সংস্কারের পর দেশে নির্বাচন হবে
- আলোচনা সভা: পোশাক খাতের অস্থিরতার নেপথ্যে তিন কারণ
- গরুর বাজারে স্কুল, স্কুলের জায়গায় কলেজ, জোরজবরদস্ত...
- গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আমরা অঙ্গীকারবদ্ধ
- শহীদদের স্মরণ করলো বিএনপি
- ছাত্র-জনতার অভ্যুত্থান ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার
- কী ঘটেছিল গোপালগঞ্জে
- ৩৮ প্রেসিডেন্ট প্রার্থী শ্রীলঙ্কায়, চমক দেখাবেন অন...
- আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না
- ঘুমধুমে আওয়ামী লীগ নেতা আজিজের ত্রাসের রাজত্ব by ন...
- ফিফার পেজে চিরকুটের গান
- কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আর নেই
- বঙ্গোপসাগরে ভোলার পাঁচ ট্রলারডুবি, ৪৯ জেলে উদ্ধার
- বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন
- আশুলিয়ায় উৎপাদনে ফিরেছে তৈরি পোশাক শ্রমিকরা
-
▼
Sep 15
(43)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment